শনিবার, সেপ্টেম্বর ১৯

বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের টানাটানি যে তিনি একেবারেই পছন্দ করছেন না, তাও জানিয়েছেন তিনি।

তাই এই মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন অনেক দূর। ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপে গিয়ে উঠেছেন তিনি।

গ্রেনাডার ওই দ্বীপে সঙ্গে নিয়ে গেছেন তার ৩ সন্তানকে। রয়েছেন পরিবারের আরও কয়েক জন সদস্য। মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতিদিন ভাড়া দিচ্ছেন এক লাখ ৩২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক কোটি ১১ লাখ টাকা।

আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ এবং তাদের বৈষয়িক বিষয়গুলো মিটমাট হয়ে গেলে তবেই ফের নিজের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন মেলিন্ডা।

গ্রানাডার অন্তর্গত এই দ্বীপটির নাম ক্যালিভিগনি। ক্যালিভিগনির এই দ্বীপ মূলত ব্যক্তিগত সম্পত্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিত্তবানরা ছুটি কাটাতে এই দ্বীপে যান। বিপুল পরিমাণ টাকা ভাড়া দিয়ে কয়েক দিনের জন্য এই পুরো দ্বীপ উপভোগ করেন তারা। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক ছুটি কাটানো সব কিছুর জন্যই ভাড়া নেওয়া যায় দ্বীপটিকে।

সমুদ্রে ঘেরা এই দ্বীপে যে রিসোর্টটি রয়েছে তাতে ২০টি ঘর রয়েছে। শৌচাগার রয়েছে ১০টি। সুইমিং পুল, স্পা, নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই রিসোর্টে। বিনোদনের কোনো অভাব নেই এই দ্বীপে। পাশাপাশি প্রকৃতির কাছে থাকার সুযোগ তো রয়েইছে।

লন্ডন, মিয়ামি, নিউ ইয়র্ক থেকে সরাসরি বিমানও রয়েছে গ্রেনাডায়। এই দ্বীপটির জনপ্রিয়তার জন্যই এই বিমান পরিষেবার ব্যবস্থা।

সূত্র: আনন্দবাজার।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version