জিম্বাবুয়ের ৬৬ বছর বয়সী বৃদ্ধ মিসহেক নয়নডোরো। এই মুহূর্তে তার সংসারে রয়েছে ১৬ স্ত্রী এবং ১৫১ সন্তান। এরপরও তিনি ফের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১,০০০ সন্তানের সংসার গড়তে!

জানা গেছে, সাবেক এই সেনাকর্মী এতগুলো স্ত্রী ও সন্তান নিয়ে ভালোই আছেন। মিসহেক দাবি করেন, এতগুলো সন্তান আদতে তার ঘরে অভাব দূর করতে সাহায্যই করে। আর স্ত্রীরা নিত্যনতুন খাবার রান্না করে খাওয়ান। সকলের রান্নার মধ্যে যারটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল! রাজকীয় জীবন বোধহয় একেই বলে!

স্ত্রীদের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি আরও বলেন, এত সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এখন তার দুই স্ত্রী সন্তানসম্ভবা, ফলে মিসহেকের ঘরে নতুন অতিথি এলো বলে! সূত্র : এই সময়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version