অবশেষে টিকার মেধাস্বত্ব ছাড় দিতে রাজি হল আমেরিকা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) পদক্ষেপের সঙ্গে এ বিষয়ে তারা সম্মতি দিয়েছে।

বুধবার একটি বিবৃতি জারি করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই জানিয়েছেন, বর্তমানে বিশ্বে যে অভাবনীয় স্বাস্থ্য সংকট চলছে, তা মোকাবিলার জন্য অভূতপূর্ব পদক্ষেপের প্রয়োজন আছে। সেই পরিস্থিতিতে করোনাভাইরাস টিকার উপর থেকে  মেধাস্বত্বের অধিকার তুলে নেওয়ার পক্ষে আছে আমেরিকা।

ক্যাথেরিন বলেন, “বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে মেধাস্বত্বের অধিকার রক্ষায় বিশ্বাস করে। কিন্তু এই (করোনা) মহামারী শেষ করার জন্য বাইডেন প্রশাসন কোভিড-১৯ টিকার ওপর সেই ধরনের রক্ষাকরচ তুলে নেওয়ার প্রস্তাবকে সমর্থন করছে।”

ভারত এবং দক্ষিণ আফ্রিকা প্রথম এমন আলোচনা তোলে। দেশ দুটি বলছে, টিকার মেধাসত্ত্ব এবং মেধাস্বত্ব উন্মুক্ত করলে ভ্যাকসিনের উৎপাদন বাড়বে।

কিন্তু ওষুধ প্রস্ততকারক কোম্পানিগুলোর যুক্তি, এতে প্রত্যাশা অনুযায়ী ফল নাও মিলতে পারে। বিল গেটস যেমন কয়েক দিন আগে বলেছেন, মেধাস্বত্ব উন্মুক্ত করলে উন্নয়নশীল দেশগুলোর বেনামি কোম্পানি যাচ্ছেতাইভাবে টিকা তৈরিতে নামতে পারে। তাতে হিতে বিপরীত হবে।

ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্ত করতে ভারত-দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আরও ৫৮টি দেশের একটি গ্রুপ কয়েক মাস ধরে সোচ্চার।

কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্য এবং ইইউ এর বিরোধিতা করছিল।

তবে জো বাইডেন এসে বিষয়টি সমর্থন করলেন। নির্বাচনী প্রচারের সময়ই তিনি এ বিষয়ে নিজের সমর্থনের কথা জানান। গত বুধবারও সেটি স্মরণ করিয়ে দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version