শুক্রবার, সেপ্টেম্বর ১৮

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় পাঠানো হচ্ছে। এর অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

দূতাবাস জানায়, ‘আইওএমের চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং আজ বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version