পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ন্যাক্কারজনক পরাজয় হয়েছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বড় ব্যবধানে হেরে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

এই নির্বাচনে হেরে গেছেন বিজেপির হেভিওয়েট তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়ও। তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। কিন্তু ভোটে হয়েছে ভরাডুবি। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরে গেছেন বাবুল সুপ্রিয়।

প্রতিবেদনে বলা হয়েছে, টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে কার্যত বশ্যতা স্বীকার করলেন কেন্দ্রীয়মন্ত্রী। ৫০,০০৮ ভোটে হেরে গেছেন তিনি।
ভোটের ফল প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর টুইট করেন বাবুল। এতে পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল আদতে ‘বাংলার মানুষের ভুল দল নির্বাচন’ বলেই খানিকটা ক্ষোভ ঝাড়লেন তিনি। বাবুল লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না, কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক নারীকে ক্ষমতায় ফিরিয়েছে।”সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version