অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফিরে যান, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাদের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। কারণ,  ভারত থেকে দেশে আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

ধারণা করা হয়, ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।

করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের।

তিনি বলেছেন, আমাদের পরিবারগুলো ভারতে আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে… সেখানে তাদের বের করে আনার পথ নেই, আর এখন তাদের পরিত্যাগ করা হলো।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভারতে কাটিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই আদেশ মানবেন না, তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে ৩৭ হাজার পাউন্ড জরিমানাও হতে পারে। এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version