ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকা নিযে বিরোধ থাকলেও করোনার এই মহামারিতে ভারতের পাশে দাঁড়াতে চায় চীন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে এমন বার্তাই দিয়েছেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এতথ্য জানিয়েছে। শিনহুয়ার পক্ষ থেকে দাবি করা হয়, প্রেসিডেন্ট জিনপিং অতিমারী বিরোধী এই যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মোদিকে লেখা চিঠিতে।

জিনপিং লেখেন, ‘আমি ভারতে নতুন করে করোনারি নিউমোনিয়ার প্রাদুর্ভাবে খুব উদ্বিগ্ন এবং আমি চীন সরকার এবং চীনা জনগণের পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে ভারত সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই।’

এর আগে, গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিঠি লিখেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। সেই চিঠিতেও করোনার বিরুদ্ধে ভারতকে সাহায্য করার বার্তা দিয়েছিল চীন। একই সঙ্গে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে চীনে তৈরি প্যানডেমিক-বিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version