হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্বদানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন। ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version