মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

অস্ত্র-গুলি নিয়ে ফ্লাইটে উঠতে গিয়ে চিকিৎসক দম্পতিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে। এ সময় তাদের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়।

বৃহস্পতিবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

ওই চিকিৎসক দম্পতির ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও বিমানে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version