মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাট করে অর্ধশতক হাঁকালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি ৫৩ বলে অর্ধশতক করেন। এই রান করতে ১০টি চার মারেন তিনি।

বুধবার ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭৩ রান। তামিম ৫০ রান ও নাজমুল হোসেন শান্ত ২০ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। তিনি ছয় বল মোকাবেলা করে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো’র এলবিডাব্লিউ’র শিকার হয়ে মাঠ ত্যাগ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version