দেশে ৮ম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৮ হাজার ৩৯২ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৩৬ হাজার ৬০৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৭০ লাখ ৫০ হাজার ৬৯৯ ডোজ।

অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৫৭তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২ হাজার ৩৫১ জন। এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৪৩ হাজার ৪৩৫ জন এবং নারী ২১ লাখ ৭০ হাজার ৬৫৫ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯৭২ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ১৯ হাজার ১ জন।
গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ এপ্রিল থেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version