সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জানিয়েছে, চলমান করোনা মহামারিতে দেশে মোট শ্রমশক্তির তিন শতাংশেরও বেশি লোক কর্ম হারিয়েছেন এবং প্রায় দেড় কোটি মানুষ মহামারির প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন।

আজ শনিবার এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সিপিডি। এতে আরও বলা হয়, চাকরি হারানোদের মধ্যে ছয় দশমিক সাত শতাংশ শহরাঞ্চলে অপ্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত ছিলেন এবং ২০২১ সাল শেষ হতে হতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সংখ্যক কর্মহীন হওয়ার সম্ভাবনা আছে।

সিপিডি পরিচালিত গবেষণার পরিপ্রেক্ষিতে ‘করোনাকালে শ্রমবাজার পুনরুদ্ধারে ট্রেড ইউনয়িনের ভূমিকা: কতিপয় প্রস্তাবনা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে জানানো হয়, ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে চার লাখ অভিবাসী শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version