বুধবার, সেপ্টেম্বর ১৬

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন আসামি। এছাড়া সম্প্রতি মতিঝিলি শাপলা চত্ত্বর ও বায়তুল মোকারম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও তিনি আসামি।
তিনি জানান, দুপুরে তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version