যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া ও চীনকে ‘ঠেকাতে’ প্রতিরক্ষা বাজেটে ৭১৫ বিলিয়ন ডলার দেওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেসকে প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চীনা হুমকির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাশিয়ার অস্থিতিশীল আচরণ ঠেকাতে কাজ করবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবিত বাজেটের নথিতে উল্লেখ রয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও ন্যাটো জোটের সদ্যদের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এসব ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় ধারণা ও সক্ষমতা নিশ্চিত করবে।
সূত্র: এএনআই

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version