বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ বাকিংহাম প্যালেসে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।শুক্রবার (৯ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করেছেন।’

বিবৃতিতে বলা হয়, প্রিন্স ফিলিপ শুক্রবার স্থানীয় সময় সকালে উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির

তবে প্রিন্স ফিলিপের মৃত্যু কী কারণে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রিন্স ফিলিপ ও রানি দ্বিতীয় এলিজাবেথের চার সন্তান ও আট নাতি-নাতনি রয়েছে।

১৯২১ সালে গ্রীক দ্বীপ কর্পুতে ১৯২১ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তাঁর বাবা গ্রিস ও ডেনমার্কের প্রিন্স অ্যান্ড্রু ছিলেন হেলেনসের রাজা প্রথম জর্জের ছোট সন্তান। আর প্রিন্স ফিলিপের মা প্রিন্সেস অ্যালিস ছিলেন লর্ড লুইস মাউন্টব্যাটনের মেয়ে। প্রিন্সেস অ্যালিস ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার নাতনির সন্তান। ১৯৪৭ সালে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেন তিনি।
১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version