‘মিসেস শ্রীলঙ্কা’, শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা। গত রবিবার রাজধানী কলম্বোর একটি থিয়েটারে অনুষ্ঠিত হল এর গ্রান্ড ফিনালে।

২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভাকে। খেতাব অর্জনের পর মঞ্চেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি।

পুরস্কার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি শুরু হয়। বিশৃঙ্খলার এক পর্যায়ে মাথায় চোট পান বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। ক্যারোলিন দাবি করেন, ডি সিলভা আসলে ডিভোর্সপ্রাপ্ত। তিনি এই খেতাবের যোগ্য নন।

জুরি বলেন, ‘ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন না। তাই আমি দ্বিতীয় স্থান অধিকারীকে মুকুটটি দিয়ে দিচ্ছি।’

এ কথা বলেই ডি সিলভার মাথা থেকে সোনালি মুকুট তুলে নিয়ে রানার-আপের মাথায় পরিয়ে দেন তিনি। অশ্রুসিক্ত চোখে মঞ্চ ছাড়েন ডি সিলভা। মঞ্চের বিশৃঙ্খলায় মাথায় চোট লাগে তার। এ ঘটনার পর আয়োজকরা নিশ্চিত হন যে, ডি সিলভার ডিভোর্স হয়নি। তিনি আলাদা হয়ে গেছেন, কিন্তু ডিভোর্স হয়নি। আয়োজকরা তার কাছে ক্ষমা চেয়েছেন। তাকে এক দিনের মধ্যেই বিজয়ীর খেতাব ফিরিয়ে দেওয়া হয়েছে।

এক ফেসবুক পোস্টে ডি সিলভা বলেন, এই ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে।

মিসেস ডি সিলভা আরও জানান, তার সঙ্গে হওয়া ‘অযৌক্তিক ও অপমানজনক’ আচরণের জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন।‘

প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version