সোমবার, অক্টোবর ১২

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ  (সোমবার) থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। ফলে যাত্রীবাহী বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা।

গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড অবরোধ করেছেন তারা।

তবে সকাল ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, লকডাউন সত্ত্বেও সড়কে প্রাইভেটকার, ট্রাক, সিএনজি চলাচল করছে। কারখানা ও অফিসও খোলা রয়েছে। কিন্তু শ্রমিক বা কর্মচারীদের যাতায়াতের জন্য কোনও পরিবহন নেই। ফলে অফিস খোলা থাকার পরেও তারা যেতে পারছেন না।

তারা দাবি করেন, অফিস-কারখানা খোলা রাখলে তাদের জন্য গণপরিবহনেরও ব্যবস্থা করতে হবে। সূত্র: বিবিসি বাংলা

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version