সোনারগাঁওয়ের এক রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনার একদিন পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এটাকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন রফিকুল ইসলাম।

গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় রবিবার (৪ এপ্রিল) যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা বুলবুল আহম্মেদ নামের এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রাতে ওসিকে বদলি করা হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version