বড় পর্দায় ছবি মুক্তির আগেই অভিনয়জগতকে বিদায় জানালেন নবাগত চিত্রনায়িকা সুচিস্মিতা মৃদুলা। সম্প্রতি তার অভিনীত ‘বিদ্রোহী’ ছবির ‘আমি যদি ভুল হই’ গান মুক্তির পরই জানা গেল এমন খবর।

জানা গেছে, তিন বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে একটি ছবিতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মৃদুলা। পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ রাখা হয়। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

অভিষেকের আগেই অভিনয় ছাড়ার বিষয়ে মৃদুলা একটি গণমাধ্যমকে বলেছেন, পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি। কারণ আমার পরিবার চাইছে না আমি আর মিডিয়ায় কাজ করি। আমার ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। শাকিব ভাইয়ার মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগও পেয়েছি। তবে এ অঙ্গনে আর স্থায়ী হওয়া হচ্ছে না।

 

তিনি আরও বলেন, ‘ইচ্ছা থাকলেও এ মাধ্যমে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। কিছুদিন আগে আমার বাগদানও হয়ে গেছে। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে মিডিয়ায় আর দেখা যাবে না এটা নিশ্চিত করেই বলতে পারি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version