Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনা প্রেসিডেন্ট

৬২ বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্পুটনিক ভি এর দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজেই গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেন। খবর এএফপির।

জানা গেছে, জ্বর ও সামান্য মাথাব্যথা হওয়ার পর প্রেসিডেন্ট আলবার্তো কোভিড টেস্ট করান, সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে শারীরিকভাবে ভালো।

Exit mobile version