বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ কাবাডি দল।

শুক্রবার সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ ভালো কাটেনি স্বাগতিকদের। বাংলাদেশ ১০-১৮ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল।

দ্বিতীয়ার্ধে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা দেশকে উপহার দেন আন্তর্জাতিক ট্রফি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশসহ মোট পাঁচ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজন করা হয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ ২০২১।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version