নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাস ও ট্রেনের মতো নৌ-পরিবহনগুলোতেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ছে লঞ্চ ভাড়াও।

বুধবার সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌ প্রতিমন্ত্রী।

লঞ্চ মালিকরা জানিয়েছেন, লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিকে, করোনা মোকাবেলায় আজ থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস ও ট্রেন চলাচল করছে। কাল থেকে নৌপরিবহনগুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version