ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে বাংলাদেশ। নগরবাসীকে ঘরে বসে অনলাইনে হোল্ডিং ট্র্যাক্স জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাই স্মার্ট বাংলাদেশ। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকা কেবল সামনে এগিয়ে যাবে। শনিবার রাজধানীর বনানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সহসভাপতি মো. কাদের খান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, মেহরুন্নেছা মেরী প্রমুখ। মেয়র আতিক বলেন, বিএনপি কখনোই সাধারণ মানুষের অধিকারের আদায়ের জন্য রাজনীতি…
Author: Holy Siam Srabon
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা হয়। পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লেরেজওয়ানুল হক বিপ্লব, সাবেক মেয়র কশিরুল আলম, পীরগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বদরুল হুদা, সহযোগী অধ্যাপক একরামুল হক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ…
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এদিকে আগুন লাগার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অনেক চেষ্টা চালালেও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় এস এল গ্রুপের মালিকানাধীন তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তুলার গোডাউনে আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে যেহেতু এটি তুলার গোডাউন তাই আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে। তবে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তুলা না সরানো পর্যন্ত আগুন…
গোলাপ খন্দকার , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও শিক্ষক খন্দকার বদিউজ্জামান এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অদ্যই সন্ধায় সাপাহার সদর প্রেসক্লাবে দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়াখায়ের অনুষ্ঠানে সাপাহার জয়পুর জামে মসজিদের ইমাম মাও:মো: হাফিজুর রহমান দোয়া পরিচালনা করেন। এসময় সদর প্রেসক্লাবের সহ সভাপতি প্রদিপ সাহা, সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, অর্থসম্পাদক তোফায়েল আহম্মেদ, নিলুফার ইয়াসমীন কণা প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ওই দোয়াখায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্যা মেইল বিডি/এইচএসএস
আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র-চক্রান্তে বিশ্বাস করে না। আমরা জনগণের ভোট ও সমর্থন নিয়ে চলি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় গুজব-অপপ্রচার চালায়। আমরা সেসব ভয় পাই না, বরং মোকাবিলা করি। শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অন্য রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও বাধা দিচ্ছে না। কিন্তু আমাদের চুপচাপ থাকার সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তায় যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। সম্প্রতি রাজধানীসহ…
