তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ব্যাটিং ব্যর্থতায় অবশ্য সেটা আর সম্ভব হয়নি। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে আইরিশরা। ৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ৯ রান তুলে ভালো সংগ্রহের ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। দ্বিতীয় ওভারে লিটন দাস ৫ রানে ফিরলে ভাঙতে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নাজমুল হোসেন শান্ত ফেরেন ব্যক্তিগত ৪ রানে। আগের দুই ম্যাচে দারুণ খেলা রনির ব্যাটে আসে…
Author: Holy Siam Srabon
ইসলাম ডেস্ক: রোজা রেখে স্ত্রীকে চুমু খাওয়া বা জড়িয়ে ধরা যাবে। তবে শর্ত হলো— গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে। হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রোজা রেখে স্ত্রীকে চুমু খেতেন, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন। তিনি ছিলেন যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি।’ (বুখারি: ১৮৪১; মুসলিম: ১১২১) তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরুহ। বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, ‘আমরা নবী (সা.)-এর কাছে বসা ছিলাম। তখন এক যুবক এলেন এবং জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, আমি কি রোজা…
রাজধানীর পথে পথে পত্রিকা বিক্রি করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির! ‘গরম খবর, তাজা খবর, মাত্র ১০ টাকায় দেশ-বিদেশের হট নিউজ পড়ে ফেলুন’ এমন সব সংলাপ আওড়ে হকারি করছেন তিনি। চিত্রটা রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের পাশে প্রধান সড়ক ও আশপাশের ফুটওভার ব্রিজের। প্রথমবার দেখলেই যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি সাফা কবির। শতশত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি সাফা! ভিড় ঠেলে বৃহস্পতিবারের তপ্ত দুপুরে তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য নির্মাতা অনন্য ইমন। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। এতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। নাটকটিতে তিনি একজন…
বাংলাদেশে খাদ্যের অভাব নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু এটা সাময়িক; বেশি দিন থাকবে না।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে চাই না। মানুষ এখন আর একই দিন ৫০০ জায়গায় বোমা-গ্রেনেড দেখতে চায় না, মানুষ এখন একই দিনে ৫০০ জায়গায় ব্রিজ আর সড়ক উদ্বোধন হচ্ছে, তা দেখতে চায়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে দারিদ্র্যসীমা ১৪ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র নেমে…
নতুন কোনো সিনেমার কাজ নেই চিত্রনায়িকা পূর্ণিমার। তবে তিনটি সিনেমা রয়েছে তার হাতে। এর মধ্যে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ সম্পূর্ণ শেষ। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। খুব দ্রুত এটি মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে আরো দুটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত পূর্ণিমা। এ দুটি সিনেমার মধ্যে ‘গাঙচিল’র কাজ অনেকটা শেষ। কিন্তু ‘জ্যাম’ সিনেমার কাজ এখনো অনেকটা বাকি। ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। ‘জ্যাম’-এ রয়েছেন আরেফিন শুভ। তিনটি সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আহারে জীবন সিনেমার মধ্য দিয়ে এবারই প্রথম…
গোলাপ খন্দকার, সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার ১৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈকালিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়রস্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালেক এমপি। বৃহস্পতিবার বেলা ৩ টায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ। সারাদেশের ১০ টি জেলা ও ২০ টি উপজেলাতে পাইলট প্রকল্প হিসেবে অফিস…
সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে যে মামলা হয়েছে বা হচ্ছে সেটা সাংবাদিকের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেখা করতে আসেন। দুই মন্ত্রীর বৈঠকের পর আইন মন্ত্রণালয়ের বারান্দায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। আইনমন্ত্রী বলেন, আমি স্বীকার করি আপনারা নির্ভীক সাংবাদিক। আপনারা যদি জনগণকে সত্য তথ্য প্রকাশ করেন তাহলে কোনো মতেই এই সরকার সাংবাদিকদের বাধা দেবে না। আইনমন্ত্রী বলেন,…
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকার প্রত্যন্ত জনপদের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর লক্ষে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “বাটনাতলী যুব কল্যাণ পরিষদ”। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটনাতলী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি মো. নুরুল হুদা খান’র সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউপি সদস্য মো. আবুল কালাম, মাঃ আবদুল জলিল, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল…
আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ ‘‘শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন-বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন’’ এই প্রতিপাদ্যে দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে পাইলটিং আকারে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২টি জেলা এবং ৩৯টি উপজেলার সরকারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ১২টি জেলা এবং ৩৯টি উপজেলার সরকারি হাসপাতালের মধ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালুর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন পুর্ব আলোচনায়,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজিব রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া,…
নাটোরের লালপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, মহিলাদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার,বীজ, সেলাইমেশিন ও চেক বিতরণ করেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমূখ। আরও উপস্হিত ছিলেন, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী…
আজ ৩০ শে মার্চ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস। ময়না যুদ্ধ দিবস উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সকাল ১১টার সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে দিনটিকে স্মরণ করা হয়। ময়না যুদ্ধ দিবসটিকে স্মরণ করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসাহাক আলী। আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আনিসুর রহমান ( আনিস) মোঃ সাইফুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ,সাবেক শ্রমিকলীগ নেতা, শ্রী স্বপন কুমার পাল, সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, মোঃ সাইদুর রহমান, মোঃ হারুন উর রহমানসহ আরো অনেকে। স্মৃতি…
লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১২১ জন সুফলভোগীর মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্ন্য় প্রকল্প এর আওতায় আনুষ্ঠানিক ভাবে এসব ভেড়া বিতরণ করা হয়। উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহের সভাপত্বিতে অনুষ্ঠিত ভেড়া বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, ভেটেনারী সার্জন ডাঃ সুহেল রানা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সুফলভোগী কালারা টুডু, কাবিটা মার্ডি প্রমূখ। এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা খালেদ মোশারফ,…
সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে ‘তুলে নেওয়ার’ এক দিন পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, আপাতত তাকে কোর্ট হাজতে রাখা হয়েছে। আইনজীবী মশিউর মালেকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা, রিমান্ডের কোনো আবেদন করা হয়নি। শামসের পক্ষে আইনজীবী প্রশান্ত কর্মকার বলেছেন, তারা জামিন আবেদন প্রস্তুত করেছেন, আদালত বসলেই শুনানি হবে। স্বাধীনতা দিবসের এক সংবাদ প্রতিবেদনে ‘মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা…
বৃষ্টি আক্তার ও স্বাধীন মিয়ার প্রেমের সম্পর্ক প্রায় ২ বছরের। তারা একে অপরকে গভীরভাবে ভালবাসেন। সেই ভালবাসার পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে উদগ্রীব দুজনেই। কিন্তু বাধ সাধে উভয় পরিবার। তাই তারা একে অপরের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। ঘটনাটি ঘটেছে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের বাড়িতে। অপরদিকে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাসেম মিয়ার ছেলে স্বাধীন মিয়ার বাড়িতে। বৃষ্টি আক্তারের বাবা বাদল মিয়া আর স্বাধীন মিয়ার বাবা কাসেম মিয়া তাদের বিয়ে দিতে নারাজ। অপরদিকে বিয়ে না দেওয়া পর্যন্ত অনশন ভাঙতে নারাজ স্বাধীন-বৃষ্টি। ভালবাসার জন্য এ অভূতপূর্ব কৌশল এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি…
ড্রাগন ফল চাষে স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া চরপাড়া এলাকার কৃষক আশিকুল ইসলাম। তিনি বেসরকারি অ্যাগ্রো কোম্পানিতে চাকরি করতেন। নিজে কিছু করার ইচ্ছে ছিল তার। আর তাই বাণিজ্যিকভাবে কৃষিকাজ শুরু করেছেন তিনি। ধান, গম ও প্রচলিত শষ্যের পরিবর্তে উচ্চমূল্যের ফল চাষ করছেন তিনি। এ বছর ড্রাগন, কমলা, মালটা, পেয়ারা, কুলসহ লিচুর চাষ করেছেন। ইচ্ছা ও মনোবল থাকায় নানা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে স্বপ্ন দেখছেন ড্রাগনে। তাকে দেখে অনেকেই উৎসাহিত হচ্ছেন আধুনিক ফসলের চাষাবাদ। বিদেশি ফল ড্রাগন বাজারে দাম ও চাহিদা ভালো হওয়ায় তিনি গত বছর এক বিঘা জমিতে ড্রাগনের চাষ শুরু করেছেন। এ বছর আরও এক বিঘাতে নতুন…
বিবাহবহির্ভূত সম্পর্ককে অন্যায় কিছু মনে করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সম্প্রতি পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন এ অভিনেত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই। আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে। কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, যদি রণবীর…
অভিনেতা, নির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় রীতিমত তোলপাড়। কেউ তার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ করছেন তুমুল সমালোচনা। শুধু সাধারণ নেটিজেন নয়, সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাম্প্রতিক এই ইস্যু নিয়ে সোচ্চার। মামুনুর রশীদের বক্তব্যকে সময়পোযোগী দাবি করে কথা বলেছেন অনেক তারকা মুখও। তাদের একজন চঞ্চল। তিনি বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘাড়ে চেপে যখন অবাধে অসামাজিক কার্যকলাপ চলতে থাকে, তখন আমরা অধিকাংশ মানুষই শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করি। এটি এখন আমাদের ব্রেইনের ওপর বিষফোঁড়াসম সমস্যায় পরিণত হয়েছে। এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন দেশের গুণী এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রসঙ্গে অভিনেতার প্রশ্ন…
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মহামারি করোনাভাইরাসের সময় কর্মসংস্থান ও দারিদ্র্যের হার কমেছে। সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। গভীরে গেলেই বুঝা যায় দেশে দারিদ্র্য কমেছে। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ যদি সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন, তিনি আর বেকার নন। এমনকি যেসব মায়েরা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন, তারাও বেকার নন। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘শ্রমশক্তি জরিপ ২০২২’র প্রভিশনাল রিপোর্ট প্রকাশ করে। আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী…
তারাবিহ নামাজ রমজানের বিশেষ ইবাদত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবিহ নামাজ পড়বে, তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি) তারাবিহ নামাজ রোজা শুরু করার আগেই পড়া সুন্নত। রমজানের চাঁদ দেখেই মুমিন মুসলমান তারাবিহ নামাজ আদায় করেন। এমনকি যারা শরিয়তসম্মত কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে রোজা পালনে অক্ষম, তাঁরাও সুযোগ ও সামর্থ্য থাকলে তারাবিহ নামাজ আদায় করে থাকেন। পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাবিহ নামাজ আদায় করেন। আর নারীরা নিজ নিজ ঘরে তারাবিহ আদায় করেন। শিশুরা বড়দের সঙ্গে সাধ্যমতো তারাবিহ পড়বে। তারাবিহ কী? তারাবিহ অর্থ হলো বিশ্রাম নেওয়া, প্রশান্তি…
সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’। ভিডিও সঙ্গে এই গানকে জুড়ে দিয়ে এখন নানান প্লাটফর্মের মাধ্যমে কোন নাচ, গান বা যেকোনো প্রতিভা ভাইরাল হতে সময় লাগে না। বর্তমানে হাতে শুধু একটা মুঠোফোন থাকলেই যথেষ্ট কারুর যদি মন ভালো না থাকে বা কারোর যদি সময় কাটতে না চায় কিংবা কেউ যদি একটু একা একা নিজের মতন থাকবেন, ভাববেন তাহলে কিন্তু তার একমাত্র সঙ্গী হতেই পারে তার হাতের মুঠোফোনটি। ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ এক একটা গান শুনলেই যেন চারিদিকে সারা সময় বেজেই চলেছে। কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিল কার পোকারে আজা বলছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা…
