টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে…
Author: News Editor
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, গতকাল প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে নির্বাচনের ট্রেন চালুর কথা বললেও সুস্পষ্ট রূপরেখা নেই। বরং বক্তব্য বিভ্রান্তিকর সংস্কারের নামে কোন দীর্ঘসূত্রিতা জনগণ মেনে নেবে না। ক্ষমতার ১০০ দিন পার হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জুলাই- আগস্টের হত্যাকারীদের গ্রেপ্তার, ব্যাংক লুটন করে টাকা পাচারকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে আসাব্যাঞ্জক সফলতা দেখাতে পারেনি। এমন কি, আহতদের চিকিৎসা নিয়েও রয়েছে প্রচন্ড ক্ষোভ। ফলে সরকারের ভূমিকায় পারজিত ও ষড়যন্ত্রের শক্তিকে পথ করে দিচ্ছে। আজ সোমবার (১৮ ই নভেম্বর) বিকাল ৪ টায় পার্টির জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের…
জবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। রোববার সংবাদ সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির…
মোঃ রিপন মিয়া ফুলছড়ি, গাইবান্ধা। (১৮.১১.২৪ ইং) রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান…
উবায়দুল্লাহ রুমি ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৯) ও গড়াডোবা ইউনিয়নের বড়রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শাহীন মিয়া (২৬)। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা-বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক…
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা আবারো সড়কে নামেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর আগে একই দাবিতে এদিন সকাল থেকে মহাখালী এলাকায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান-চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। এতে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যায়। আন্দোলনকারী প্রতিনিধিদলের সদস্য হাবিব উল্লাহ রনি গণমাধ্যমকে জানান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ‘দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েদ শেখের উপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকরা। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জবির ক্রিয়াশীল সাংবাদিকদের তিন সংগঠনের এই জোট। এসময় বক্তব্যে জবি প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুবর্ণ আস-সাইফ বলেন, ২০১৮ সালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা এই শান্ত চত্বরে দাঁড়িয়েছিল। আজ পাঁচ বছর পর সেই নিষিদ্ধ…
শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি স্পেশাল ক্লাসের কথা বলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিসিএস কনফিডেন্সেের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মেহেদী হাসানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশে ও ত্রিশাল বাজারে বিসিএস কনফিডেন্সের শাখা পরিচালনা করে আসছে মেহেদী হাসান। এবার স্পেশাল ক্লাসের কথা বলে ৫০ এর অধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানা গেছে। সম্পূর্ণ কোর্স না করিয়ে কোচিংও বন্ধ করে দিয়েছেন মেহেদী হাসান। ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের থেকে টাকা হাতিয়ে নিয়ে সবার সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে একাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য…
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষক সংকট থাকায় ক্লাস নিতে শুরু করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১৮ নভেম্বর) সকালে সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) সেশনের ক্লাস নিচ্ছেন তিনি। সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা জানান, গত সপ্তাহ থেকে উপ-উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯ টায় ক্লাস নেন। শিক্ষার্থীরা বলছে, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা দিনের প্রথম ক্লাস টা ভিসি স্যারের পেয়েছি। স্যার খুবই ভালো ক্লাস নেন। ক্লাসে মনেই হয় না যে প্রো-ভিসি স্যার ক্লাস নিচ্ছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, আমি ঢাবিতে থাকাকালীন একই বিষয়ে ক্লাস নিতাম, এখানে এসে…
রিয়াদ ইসলাম জলঢাকাঃ নীলফামারী জলঢাকা উপজেলায় ফসলের মাঠ জুড়ে এখন সোনালি ধানের সমারোহ। রোদ আর হিমেল হাওয়ায় ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। চারদিকে কাচা পাকা সোনালী ধানে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। শুরু হয়ে গেছে ফসলকে ঘরে তোলার কাজ। কৃষক-কৃষানিরা এখন দারুণ ব্যস্ত ফসল তোলাকে কেন্দ্র করে। উপজেলার গ্রামগুলোতে কেবল সোনালী ধানের হাতছানি। এছাড়া আগাম জাতের কিছু আমন ধান টুকটাক কাটা শুরু হলেও পুরো মাড়াই মৌসুম শুরু হবে আর মাত্র কিছু দিনপর ।তবে উপজেলার কৃষকেরা স্বপ্নের ফসল আমন ধান ঘরে তোলার অপেক্ষায় এখন দিন গুণছে। উপজেলার মাঠ ঘাট জুড়ে এখন আমন ধানের নয়নাভিরাম দৃশ্য চোখ জুড়ানো সোনালী রং দেখা যাচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পৌরসভা…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ৮টি চা বাগানে প্রায় ১০ সপ্তাহের বকেয়া মজুরীর দাবীতে কাজে যোগ না দিয়ে সকল কার্যক্রম থেকে বিরত রয়েছে চা শ্রমিকরা। কাজ ও মজুরী বন্ধ থাকায় চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের মানবেতর জীবন যাপনের কারনে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দকৃত জিআর এর ৬৬.৩২ মেট্রিক টন চাল বন্টন করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন কার্যালয়। ৩ টি ফাঁড়ি বাগানসহ ন্যাশনাল টি কোম্পানির ৮ টি চা বাগানের ৬ হাজার ৬ শত ৩২ জন চা শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মাধবপুর, মদনমোহনপুর ও পাত্রখোলা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের এক কৃষকের জমির পাকা ধান কেটে নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে একদল ভূমিদস্যু। আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে গতকাল, উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত শফী শামসুল হকের ছেলে মো. গোলাম দস্তগীরের পৌত্রিক ও ক্রয়কৃত ৪২.৫ শতাংশ আবাদি জমির পাকা ধান কেটে নিয়েছে একদল ভূমিদস্যুরা। আবাদি জমিটি নিয়ে মালিকানার বিরোধ চলেছে বিগত ৩৬ বছর যাবৎ। ইতিপূর্বে এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলার রায় পায় গোলাম দস্তগীর। পরে আদালতের নির্দেশে তাকে দখল বুঝিয়ে দেয়া হয়। আদালত কর্তৃক বুঝিয়ে দেয়া দখলের আবাদ করে আসছিল তিনি। কিন্তু গত ১৬ নভেম্বর রাতের আঁধারে ৩৫ জন লোকের একটি দল ধান…
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। এই জেলা অসংখ্য বাউল-সাধকদের জন্মধন্য। সুনামগঞ্জ লোকসংস্কৃতি দেশে-বিদেশে সুনাম ছড়িয়েছে। এ জেলাই ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ৬৫বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে এই অনুষ্ঠান হয়। এতে মুখ্য আলোচক ছিলেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও লাইব্রেরি সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জের প্রবীন শিক্ষক ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন…
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্যদিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে আয়োজিত স্মরনসভায় বিএনপির ভাইচ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এ সময় তিনি বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ হতে দিবেনা। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন.…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার অন্যতম আসামী আকাশ আহমদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা এবং বিম্ফোরক মামলার এজাহারভুক্ত ২টি মামলার আসামী। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক ফেইসবুক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার আসামী হিসাবে তাকে আজ রোববার সন্ধ্যায় আটক করা হয়। আগামীকাল সোমবার (১৮ই নভেম্বর) তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তরিকুল্লাহ আশরাফী : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে অসত্য,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার এর প্রতিবাদে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাত আলী। লিখিত বক্ত্যবে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত স্থলবন্দরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। গতকাল ১৬ নভেম্বর দুপুরে ভারতীয় কয়লা রপ্তানীকারক নেতৃবৃন্দ হালুয়াঘাট উত্তর বাজার, হোটেল ইমেক্স ভবনে আমদানিকারক নেতৃবৃন্দের সাথে কয়লা ব্যবসা চালু করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমদানী রপ্তানীকারক গ্রুপের উপদেষ্টা হিসেবে উপস্থিত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশে বন্যপ্রাণী অভয়ারণ্য ৭টি ও জাতীয় উদ্যান ১০টি এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম। লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়তন মানচিত্রে এক হাজার ২৫০ হেক্টর থাকলেও বাস্তবে ঠিক কতটুকু বনভূমি, তা সুস্পষ্টভাবে জানে না খোদ বন কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে আয়তন পরিমাপ না হওয়ায় বনের চারপাশের জমি যে যেমন ভাবে সম্ভব হয়েছে দখল করছেন। দখলকৃত জায়গায় কেউ করছেন চা বাগান, কেউবা লেবু-আনারসের বাগান কেউবা গড়ে তুলেছে বিলাসবহুল রিসোর্ট। তবে অনেক পরে হলেও দখলে থাকা লাউয়াছড়া বনের জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে। জানা গেছে, অনেকবার চেষ্টা করেও সীমানা নির্ধারণ (ডিমার্গেশন) করা বা দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। দখলদারদের প্রায়…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু ভর্তি টোয়েন্টি গাড়ির নিচে পৃষ্ট হয়ে হাবিব (৫) নামের এক শিশু শিক্ষার্থী ও মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামের একজন নিহত হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মাহেন্দ্র উল্টে নিহত শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। জানা যায়, উপজেলার ভান্ডারী বাজার হতে ছেড়ে আসা বালু ভর্তি দুইটি টোয়েন্টি গাড়ি বেপরোয়া গতিতে জিগাতলা বাজারের দিকে আসছিল। এসময় শিশু শিক্ষার্থী হাবিব রবিবার সকালে ব্রাক স্কুলে যাওয়ার পথে বাড়ি পাশেই টোয়েন্টি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক টোয়েন্টি গাড়ির চালক টিটু মিয়া পলাতক…
ঢাকা, ১৭ নভেম্বর: দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা চাইবো, আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগযুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন।’ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে গত ১৫ নভেম্বর। ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার (১৩ নভেম্বর) সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি; যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’ তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে এবং এ লক্ষ্যে তারা কাজ করছেন। সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশে ড. ইউনূস…
