রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ দিনের কর্মসূচি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এর অংশ হিসেবে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস ২০২৪ পালিত হয়। সোমবার (২৫ নভেম্বর) সকালে ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে বিতর্ক প্রতিযোগিতা, সাইকেল প্রতিযোগিতা, জীবন কথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চর এলাকায় কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে নারী ও কন্যা…
Author: News Editor
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু’দিন ধরে বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫শে নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে। তিনি বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসঙ্গে বইছে হিমেল বাতাস। তবে অতি শীঘ্রই জেঁকে বসবে শীত।…
উবায়দুল্লাহ রুমি ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪০ বছর ধরে ভূমি দখলে আক্রান্ত শ্মশানের জায়গা বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে শ্মশানের জায়গা চিহ্নিত করে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেন। জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারস্থ কাঁচামাটিয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে হিন্দু ধর্মালম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন। তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এনিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রতিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভোগান্তি পোহাতে হত। চারপাশ থেকে দখলদারদের দখলে কারণে শ্মশানের প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কাছে একটি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করে। এতে নোমানের পিতা মামুন মিয়ার অস্বীকৃতি ছিলো। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ঘরের কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে পিতার গলার পাশে আঘাত…
রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। — সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ রংপুর ২০২৪ গতকাল অনুষ্ঠিত । গত ২৪ নভেম্বর শুক্রবার স্নেহা নার্সিং কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও কবি -লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয় । সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই কবি-লেখক, পাঠক মিলনমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি কবি লেখক মোহাম্মদ ইয়ার আলী প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন বহুভাষাবিদ কবি-লেখক গবেষক দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম । প্রধান আলোচক ছিলেন কারমাইকেল কলেজ এর সাবেক অধ্যাপক প্রফেসর…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বার) বিকেল আনুমানিক ৫.১০টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালরনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটককৃতদের প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, রংপুর কোতয়ালী বাবুখা এলাকার মৃতঃ মোবারক আলীর ছেলে, মোঃ খলিল মিয়া(৩০) এবং মৃতঃ মহির উদ্দিনের ছেলে, মিঠু মিয়া(৪০) নামে ব্যক্তিদ্বয়কে মাদক সেবনরত অবস্থায় আটক করেছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী…
নোয়াখালী প্রতিনিধি-মোহাম্মদ শহিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার আসামি চরএলাহী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট বিএনপি নেতা তোতাকে নির্মম ভাবে কুপিয়ে আহত করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দেয়। এরপর সে গোপনে ঢাকার ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থাকত। গতকাল রোববার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার এক বাসিন্দা রাজ্জাকের অবস্থানের বিষয়টি আঁচ করতে পারে। তাৎক্ষণিক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৪শে নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়। মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গনমাধ্যমে’কে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তিনি জানান শ্রীমঙ্গলে দায়েরকৃত একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়। আগামী ২৭শে নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রোববার (২৪শে নভেম্বর) উদ্ধারকৃত অজ্ঞাত লাশের বিষয়ে স্থানীয়রা প্রাথমিক তথ্যে জানান, অজ্ঞাত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সুফিয়া নামেই এলাকাবাসী চিনতেন ও জানতেন। প্রায় ২০ বছর থেকে তিনি এই ব্রাহ্মণবাজার এলাকায় থাকতেন। কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল বলেন, ১৫-২০ বছর থেকে ওই মহিলা এ এলাকায় ঘুরে বেড়াতো। সচরাচর সুফিয়া পাগলী নামে তাকে সবাই চিনতো। এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, প্রাথমিকভাবে পরিচয় না মিললেও পরে আমরা জানতে পারি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ স্থানীয়ভাবে দাফন সম্পন্ন করা হয়েছে।
মোঃ রফিকুল ইসলাম আটপাড়া (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাতভাবে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য রফিক তালুকদারের ২টি ঘর ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। রোববার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ২.৩০ টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারের খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক রফিক তালুকদার বলেন, হঠাৎ করে আমার বাজারের ঘরে আগুনের সূত্রপাত ঘটে, এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহুর্তেই ছড়িয়ে পড়ে এতে করে আমার ঘরে থাকা একটি জুতার দোকান ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে করে আমাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি দাবি ঘরের মালিক ও…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ১১টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপকার ভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ, ইতোপূর্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যানগণ দলীয় লোকদের দিয়ে যে তালিকা করে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ছিলেন। সেই তালিকাই বহাল থাকছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেই চেয়ারম্যান ও তাদের লোকদের দিয়েই নতুন করে তালিকা করা হচ্ছে। এতে জনপ্রতিনিধি ও তাদের সহযোগীদের স্বচ্ছল স্বজনেরাই সুবিধার তালিকায় এগিয়ে রয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে দলীয় বিবেচনায় এসব কার্ড দেওয়া হলেও এখনো সেই পুরনো তালিকা বহাল আছে। আর যে দু’য়েকটা নতুন নাম এসেছে সেগুলোও চেয়ারম্যানদের পছন্দের…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকা টিএসসিতে একটি ভাতের দোকান থেকে ৬০ হাজার টাকার মালপত্র চুরি ও জোরপূর্বক দোকান তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডিও করেছেন অভিযুক্ত এই সাংবাদিক। অপর এক সাংবাদিককে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা যায়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের খালি জায়গায় ব্যবসা করছেন কয়েকজন চায়ের দোকানদার ও ভাত বিক্রেতা। এই স্থানটিকে টিএসসি নামে ডেকে থাকেন শিক্ষার্থীরা। টিএসসির মাঝের অংশে কয়েকবছর ধরে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে সড়কের থানা বাজার হতে খালিশপুর পর্যন্ত রাস্তার উভয় পাশের আগাছা ও অতিরিক্ত ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম ২০২৪ইং ইনসাফ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শনিবার (২৩শে নভেম্বর) দিনভর চলে মৌলভীবাজার সিলেট রোডের খালিশপুর কর্ম চিতা থেকে শুরু করে কামালপুর বাজার পর্যন্ত প্রথম দিনের কাজের সুসম্পন্ন হয়। উক্ত মহতি কাজে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি মোনাইম আহমদ, সহ-সভাপতি মহসিন আহমদ,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান মুহিব, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর সানি, সদস্য- সুমন আহমদ, দেলোয়ার হোসাইন, মাজহারুল ইসলাম সাদি, পারভেজ…
(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ): নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো ম্যাসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার পপিকে (২২)। নিহত পপি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো.সেলিমের মেয়ে। সে সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিল। শনিবার (২৩ নভেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বুধবার ২০ নভেম্বর বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ও…
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আজ রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র-গুলি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। একই সময় ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আল হাসানাহ স্কুালে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড, বর্ণখেলা ও সেরা পাঠক প্রতিযোগীতায় বিজয়ী ৫০৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শানিবার সকালে পৌর অডিটোরিয়ামে স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিমের সভাপতিত্বে শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, রানীশংকৈল কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান প্রমূখ। এ সময় স্কুলের…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা মিন্টু (৩৭) ও সদস্য রাব্বানী রানা(২৭) নামের দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান এ তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ ও ২৯ সেপ্টেম্বরে নওগাঁ শহরে দুটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৯ অক্টোবর ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে মাহাবুব মন্ডল নামের এক ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতের তথ্য মতে গত শুক্রবার গভীর রাতে গাজীপুর জেলার কালিকাকইর থানা এলাকা হতে…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নওগাঁয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এর আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত নাহিদ হাসানসহ অন্যান্যরা। পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আব্দুল…
ডা.এম এ মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: দীর্ঘ দিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাংবাদিক আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা ¯িøপের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট…