- মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
- শিলাবৃষ্টির তাণ্ডবে ডিমলায় ৭৫ হেক্টর ফসলের ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক
- নেত্রকোনায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও সড়কে অনিয়ম রুখতে প্রশাসনের অভিযান
- মজুত আছে, বিক্রি নেই! জামালপুরে তেলের ডিলারকে জরিমানা
- অবৈধ বালু উত্তোলনে কৃষকদল নেতাকে জরিমানা, হুমকিতে ব্রিজ ও নদীর কূল
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা শহরে বাংলাদেশ জাতীয়তীবাদী দলের (বিএনপি) নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ঘরের থাকা লোকজন দরজা লাগিয়ে নিজেদের রক্ষা করেন। এ ঘটনায় বিএনপি নেতার নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি শেখ, রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে রবিন ও রকিকে বাড়িতে ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে। মঙ্গলবার (৬ মে) থানায় অভিযোগ দায়েরের তথ্য জানান বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। এরআগে গত সোমবার রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে উপজেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আট বছরের এক মাদরাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ধর্ষণ) চেষ্টার অভিযোগে এক অটো রিকশা চালককে স্থানীয়রা আটক করে পুলিশে কাছে হস্তান্তর করেছে। আটককৃত অটোরিকশা চালক মাসুম (২৭) জেলার আটপাড়া উপজেলার পালপাড়া গামের নুরুল হকের ছেলে। ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থী আটপাড়া উপজেলায় হলেও নেত্রকোনা শহরে একটি মাদরাসার ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে অভিযুক্ত মাসুমকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানায় আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। এরআগে গত সোমবার সন্ধ্যায় আটপাড়ার ব্রজের বাজার ব্রীজের কাছে জনৈক সুরেশের বাড়ির সন্নিকটে জঙ্গলে এ ঘটনা ঘটে। পুলিশ ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় হ্যান্ডট্রলির চাপায় মনির হোসেন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু উপজেলার রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং একই উপজেলার গুলিয়া গ্রামের আ. সালামে ছেলে মনির হোসেন। মঙ্গলবার (৬ মে) ১১টা দিকে নিজ এলাকায় জানাজা শেষে নিহতের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এরআগে গত সোমবার রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নেওয়ার পথে নেত্রকোনা জেলা সদরে পৌঁছা মাত্র শিশু শিক্ষার্থী মারা যান। অভিযুক্ত হ্যান্ডট্রলি চালক মাসুদ মিয়া ওরফে মাস্কু মিয়া তিনি একই উপজেলার আসমা গ্রামের বাসিন্দা। স্থানীয় মতব্বরদের সহায়তায় শুধু মুচলেকার বিনিময়ে পাড় পেয়ে গেলেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রনি (১৯) নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। রবিবার (৪ এপ্রিল)বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের বাসিন্দা এবং আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রেতা ছিলেন। আহত রনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার সকালে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিক্রি শেষে বিকেলে বাড়ি ফেরার পথে রামনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পূর্বধলায় পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪৫) নামে এক গণমাধমকর্মী আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মন্নানের ছেলে রুহুল আমিন (২৫), মৃত শহর আলীর ছেলে আব্দুল মন্নান (৫৫) ও আব্দুল হাসিমের ছেলে শফিকুল ইসলাম (২৫)। তারা সকলে উপজেলার খারছাইল গ্রামের বাসিন্দা। এছাড়াও এ মামলায় অন্যান্য এজাহারনামীয় অভিযুক্ত আসামিরা হলেন- আবুল হাসেমের ছেলে দুই ছেলে মো. দ্বীন ইসলাম (৩৫) ও মো. তরিকুল ইসলাম (৩০), মৃত শহর আলীর তিন ছেলে মো. রেনু মিয়া (৪২), মো. ইছব আলী, (৫৮) ও আ. রহমান (৫৩), আ. কুদ্দুসের ছেলে মাহাবুবু হাসান শহীদ (৩৫) এবং ইছব…
নিজস্ব প্রতিবেদক: বয়সের ভারে ন্যুজ্য হামিদা আক্তার। জীবন সায়াহ্নে এসে এই বৃদ্ধা এখন মাথা গোঁজার ঠাঁই হারানোর শঙ্কায় দিন গুণছেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলার বাসিন্দা হামিদা আক্তারের অভিযোগ, নিজের গর্ভজাত সন্তানই তাঁর শেষ সম্বলটুকু ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। প্রায় সাত বছর আগে স্বামী সিরাজুল ইসলামের মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাগ হয়। ভাগ্যে জোটে মাত্র দুই কাঠা জমি। যেখানে তিনি শান্তিতে শেষ বয়সটা কাটানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, বড় ছেলে মোস্তফা ও পুত্রবধূ সুলতানা সেই জমি দখল করে নিয়েছেন। জমিতে যেতে চাইলেই তাঁকে হেনস্তা করা হয়। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন হামিদা। বৃদ্ধা হামিদা বলেন, দুই…
নিজস্ব প্রতিবেদক: বিধবা গার্মেন্টস কর্মী কমলা খাতুন হত্যা মামলায় পরকীয়া প্রেমিক নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড প্রদান করেছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নিজাম উদ্দিন নেত্রকোনা পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। রবিবার (৪ এপ্রিল) সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তাঁর রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি আসামি নিজাম উদ্দিনকে আরো ৫০ হাজার টাকা জরিমানাও প্রদান করেন। এদিকে মামলা বাদী নিজাম উদ্দিন ও সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন দুজনেরই নাম একই হলে দুজনের বাড়ি নেত্রকোনার ভিন্ন উপজেলায়। জানা যায়, নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ভুক্তভোগী কমলা খাতুনের ভাই নিজাম উদ্দিন পূর্বধলা থানায় মামলার এজাহারে উল্লেখ…
নিজস্ব প্রতিবেদক: সবেমাত্র এইসএসসি পেরিয়ে ডিগ্রিতে যাত্রা শুরু করেছেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করে বাবার সংসারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র ২১ বছর বয়সে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান জুলহাস মিয়া। তাকে ঘিরে বাবা মায়ের ছিল যত স্বপ্ন কিন্তু দেড় বছর আগে ছেলের মলদ্বারে ক্যান্সার হলে, সব কিছুই যেন উলট-পালট হয়ে যায় তাদের। জানা যায়, একা-একা চলাফেরা করতে পারে না জুলহাস। গোসল কিংবা খাবার খাওয়া সব কিছু চলে মা-বাবার সহযোগীতায়। কখনও খেতে পারে আবার কখনও পারে না। এভাবেই কষ্টের মধ্য দিয়ে থমকে আছে তার…
কে. এম. সাখাওয়াত হোসেন: বিশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এছাড়া একটি বাটন মোবইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেফারকৃত মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেন (৩৮) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। রবিবার (৪ মে) সকল সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়ার অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক। এরআগে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় বাইপাস রহমত মোড় হতে পূর্বদিকে জনৈক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে শনিবার (৩ মে) এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়। ৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর আগ্রহ ও উদ্দীপনায় ছিল প্রশংসনীয় উদাহরণ। ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, “বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহুবছর পর আবার ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।” দুপুরের দিকে তিনি ভোট প্রদান করেন। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে হত্যা মামলার আসামি মো. শিহাবকে (২৮) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত শিহাব নেত্রকোনার মদনের কাপাসাটিয়া গ্রামের বসিন্দা। জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে একই গ্রামের দীন ইসলাম হত্যা মামলার পাঁচ নম্বর এজাহারনামীয় আসামি তিনি। শুক্রবার (২ মে) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক এতথ্য জানান। এরআগে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ ও র্যাব-৭ (সিপিএসসি) এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন নারিকলে তলা এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. শিহাবকে গ্রেফতার করতে সক্ষম হয়…
নিজস্ব প্রতিবেদক: রাত পোহালে নেত্রকোনায় কেন্দুয়া প্রেসক্লাবের গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৩ মে)। ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, আনন্দ আয়োজনের মধ্যে রয়েছে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবন আলোকস্বজ্জিত করণ, শনিবার সকাল ১০টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কেক কাটা, প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণ, রাজনৈতিক,প্রশাসনিক,সামাজিক,সাংস্কৃতিক নেতা-কর্মী, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী মহলের অতিথিদের বরণ, আলোচনা সভা ও রাত নাগাদ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে বেতার, টিভিসহ দেশের প্রতিথযশা সংগীত শিল্পী,বাউল শিল্পীরা পরিবেশনা করবেন। ১৯৮৫ সালের ৩ মে প্রতিষ্ঠিত কেন্দুয়া প্রেসক্লাবটি জেলার সাংবাদিকদের প্রিয় প্রিষ্ঠান প্রেসক্লাবের মধ্যে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ওই নেতা। এমন অভিযোগ ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মো. সোহেল রানা নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জুবায়ের আহমেদ শাকিব (২৮)। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাকিব উপজেলার কাশিপুর গ্রামের মো. দিলোয়ার হোসেনের ছেলে। অন্যরা অভিযুক্তরা হলো- একই উপজেলার কাশিপুর গ্রামের মো. আরিফ (৩০), মো. বাবলু মিয়া (৩৫), মো. দিলোয়ার হোসেন (৫৮), মো. নান্টু মিয়া (২৪)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ হলেন নেতা ইখতিয়ার হোসেন (৩২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। শুক্রবার (২ মে) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে ইখতিয়ায়র হোসেনকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওসি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দুয়া উপজেলার আহবায়ক ইখতিয়ার হোসেনকে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেআ জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। মৃত গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গোলাপকে মৃত ঘোষণা করেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি (এপিএস) মাহাবুবুর রহমান রূপাকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান রূপা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের চাচাতো ভাই। বৃহস্পতিবার (১ মে) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মাহাবুবুর রহমান রূপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ওসি জানান, গত ১ ডিসেম্বর পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেলুজিয়া গ্রামের বিরিশিরি রিসোর্টে ১৯ বছর বয়সি তরুণীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক (বর্তমানে দল থেকে বহিস্কৃত) মো. ফয়সার আহমেদ দুর্জয়। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত ফয়সাল বর্তমানে করাগারে আছেন। মো. ফয়সল আহমেদ দুর্জয় জেলার দুর্গাপুরের চন্ডীগড় গ্রামের মজিবুর রহমান ও মোছা. খাদিজা আক্তার দম্পত্তির ছেলে। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্ষণ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো ও পরিকল্পিত ঘটনা উল্লেখ করে ফয়সাল আহমেদ দুর্জয়ের মা নিজের ছেলেকে নির্দোষ দাবি করে দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মোছা. খাদিজা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, আমার পুত্র মো. ফয়সাল আহাম্মদ দুর্জয়…
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে এবং “দুনিয়ার মজদুর, এক হও, এক হও” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন বারহাট্টা উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শ্রমিক দল কাঙ্গালী ভোজের আয়োজন করে। উপজেলা প্রশাসনের ব্যানারে র্যালিটিতে নেতৃত্বে দেন ইউএনও মো. খবিরুল আহসান। এ র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের র্যালিটি গোপালপুর বাজার গরুহাট্টা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শ্রমিক দলের র্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ…
নিজস্ব প্রতিবেদক: ‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনিয়র-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির…
নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন ও কেন্দুয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্ব শোভাযাত্রায় অংশ নেন কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ অনেকে। শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা…