- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক পরিবেশ দিবসের “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা আবুল খায়ের নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বাংলা হোপ ম্যানেজার মেজর বিশ্বাস প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় কালচারাল একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কবি বিদ্যুৎ সরকার, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, একাডেমির সাবেক…
নিজস্ব প্রতিবেদক: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বুধবার (২৫ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়া, গণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস. কে. রুহি রনি এবং গণ পরিষদ কেন্দুয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক শকে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের মো. মোকাদ্দাস আলী (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বুধবার (২৫ জুন) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবস্থিত বিষ্ণুপুর মহসিনিয়া দাখিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ভবনের নির্মাণকাজ চলাকালীন সময়ে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন মোকাদ্দাস। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে তিন তলায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সেখানকার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: “প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”- এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (২৫ জুন) সকালে উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (PCC) সহযোগিতা র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন। এদিন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। আলোচনা সভায় ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী…
নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিষিদ্ধ “চায়না দুয়ারী” জালের ব্যাপক ব্যবহার পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ জালের মতো হলেও কার্যত এটি একটি অতি সূক্ষ্ম ফাঁদ, যা কারেন্ট জালের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এই জালে শুধু বড় মাছই নয়, ধরা পড়ছে মাছের ডিম, পোনা, ব্যাঙ, শামুক, কচ্ছপ, সাপসহ বহু জলজ প্রাণী। ফলে ভেঙে পড়ছে প্রাকৃতিক প্রজনন চক্র, হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির টাকি, শিং, কৈ, মাগুর, বোয়াল, রুই, কাতলা সহ অনেক মূল্যবান মাছ। স্থানীয়রা জানান, এই জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে, পানি চলাচলকারী যেকোনো প্রাণী এতে আটকা পড়ে যায়। ফলে হাওড়াঞ্চলের প্রাকৃতিক জীব…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের ইটাচকি গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা (৩০)। এ ঘটনার পর থেকে প্রেমিক বর্তমানে পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। প্রেমিক আলিম উদ্দিন (৩৫) উপজেলার ইটাচকি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে প্রেমিকা একই উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত প্রেমিকা অনশন চালিয়ে যাচ্ছেন। গত ২৩ জুন বিকাল থেকে প্রেমিক আলিম উদ্দিনের বাড়িতে প্রতিবেদন অবস্থান করছে প্রেমিকা। প্রেমিকার মোবাইলে থাকা প্রেমিক আলিম উদ্দিনের একাধিক ফেসবুক আইডি থেকে পাঠানো বার্তা তাদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে। প্রেমিকার দাবি, ১৪ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। আলিম বিদেশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার নাগনী চারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তারা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহমত আলী ও মানিক মাস্টার। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার নওপাই গ্রামের বাসিন্দা অঞ্জনা আক্তার (২৯)। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৪ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা, ১১টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও নগদ এক লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ ৪০ হাজার এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা। যৌথ অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ওই নারী মদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।…
নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, কেন্দুয়া উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। এ সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী শাহাজুল ইসলাম ও আজহারুল ইসলাম। বক্তারা বলেন, সারাদেশে মাঠ পর্যায়ে প্রায় ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করছেন। তারা নিয়মিতভাবে টিকাদান কর্মসূচি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যেগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সীমান্তবর্তী আগাঢ় অনির্বান স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বারেক, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউএনও…
নিজস্ব প্রতিবেদক: বিশ কেজি গাঁজাসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (২৫) পূর্বধলার বটতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র্যব জানায়, গত সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়স্থ মো. নাজিম উদ্দিনের টিনশেড দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যব আরও জানায়, এ অভিযানের সময় তিনজনকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: ছয় দাবীতে নেত্রকোনার সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পৌরশহরের আরামবাগ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসুচী পালন করেছে । ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনের মাধ্যামে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যামে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ি নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী ও সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়াবদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. আরিফা জেসমিন নাহীন তিনি ৩১ দফার লিফলেট বিতরন করেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা লিফলেট তিনি নেত্রকোনার মোক্তারপাড়া থেকে শুরু করে ছোটবাজার, তেরী বাজার, বড় বাজার, আরামবাগ, জয়নগর ও কুরপাড় এসব এলাকার জনসাধারণ, অফিস, দোকান ও বাসা-বাড়িতে পৌঁছে দেন। এ সময় তাঁর সাথে ছিলেন, অ্যাড. মাহমুদা খানম রিতা, অ্যাড. রাকিব আল মান্নান, পারভিন আক্তার, রেহানা আক্তার, শতাব্দী বাধন,…
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা শাখার সভাপতি আকিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি আবিদা সুলতানা প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শান্তি-সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাাজ গঠন ও সচেতনতা বৃদ্ধির জন্য জনগোষ্ঠী সমাবেশীকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে রাশিমনি স্মৃতি সৌধ চত্বরে উপজেলা যুব ফোরাম ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাজেশ গৌড় এর সভাপতিত্বে ও সদস্য মুক্তা দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড করিন আলেকজেন্দ্রা। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য পল্টন হাজং, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তরের…
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২৩ জুন) তিনি ঢাকার পিজি হাসপাতালে গিয়ে কৃষ্ণ হাজংয়ের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খবর নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন। এর আগে গত ১৮ই জুন বিএনপির এই কেন্দ্রীয় নেতার উদ্যোগে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয় কৃষ্ণ হাজংয়ের। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েন…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোর দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্পষ্ট নির্দেশনা- এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তার নেতৃত্বে একটি জবাবদিহিমূলক ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ডায়ানোস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একটি ডায়ানোস্টিক সেন্টার সিলগালা এবং বাকি চারটি ডায়াগনোস্টিক সেন্টারকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান এবং বারহাট্টা থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। এ অভিযান বারহাট্টা হাসপাতাল রোড, অডিটোরিয়াম এলাকা এবং এর আশেপাশের ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.…