Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন: তরুণীকে (২২) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত যুবক সুজাতকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (সিপিসি-৩)। তাকে মানিকেগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খুলিশি ইউনিয়নের কুমুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজাত টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় তারুণী ধর্ষণ মামলার প্রধান আসামি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মানিকগঞ্জের কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুজাতকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৪। র‌্যাব জানায়, ছোট বোন ও দাদা অসুস্থ থাকায় কয়েক মাস যাবত ভুক্তভোগী তরুণী…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: সাড়ে ৫৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দুই বোতল বিদেশী মদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়া এসব মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন ও অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ এক হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা ও বিদশেী মদের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন শাওন ওরফে মো. শাওন (৩২), সাইদুল ইসলাম (৩০) ও মো. মানিক শিকদার (২৯)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়ার অফিসার। এরআগে গত সোমবার রাত আনুমানিক সোয়া…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত হলো নেত্রকোনায়।   দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (৭সেপ্টেম্বর) জেলার পাবলিক হলে এই গণশুনানি আয়োজিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া।  প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন। দুদক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের সিড়ি বেয়ে দেশ গড়ায় নিজেদের প্রস্তুত করার আহবান জানিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরাম  উপজেলাটির বিভিন্ন বিদ্যালয়ের ১১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়।  এসময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেষ্ট, সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেন।  উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যরা।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কাগজপত্রে জমি নেই, কারসাজি করে এক ব্যক্তিকে ভুয়া খারিজ করে দিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়াও খাজনার নামে অতিরিক্ত টাকা নেওয়াসহ সেবাগ্রহীতাদের নানারকম হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সহিলদেও মৌজায় ২০৮৬ নং (বিআরএস) দাগে ৭১ শতাংশ জমি রয়েছে। ক্রয়মূলে সাড়ে ৩৫ শতাংশ জায়গার মালিক উপজেলার দত্তগাতী গ্রামের জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি। আর বাকি সাড়ে ৩৫ শতাংশের মালিক নজরুল ইসলাম নামে আরেক ব্যক্তি। গত ৭-৮ বছর আগে নজরুল ইসলাম ৪০…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কিশোরীকে (১৪)। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সহায়তাকারী হিসেবে পারুল আক্তার( ৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত কিবরিয়া (২৮) পালিয়ে গেছে।  বুধবার (৩ সেপ্টেম্বর) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।  অভিযুক্ত কিবরিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত মৃত আ. ছাত্তারের ছেলে। আর ভুক্তভোগী কিশোরী তার প্রতিবেশী। গ্রেপ্তার হওয়া পারুল আক্তার একই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।  মামলা ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্দ্যেগে দুর্গাপুর উপজেলায় ২০২৫ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় ৩৭জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। তারাব উদ্দিন তালুকদার স্মৃতি বৃত্তি পদক অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের উপর শকুনের দৃষ্টি পড়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে তিনশো জন প্রতিনিধি নির্বাচিত হয়েই সংস্কার সম্পন্ন করবেন। ভোটার যাদেরকে ভোট দেবেন, তারাই সংসদে যাবেন ও আইন সংস্কার করবেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার পৌরশহরে মোক্তারপাড়া মাঠে ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়ার মান্দারা বিল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ দুইটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়। এসময় বালুভর্তি দুটি নৌকায় প্রায় ৪০০ ঘনফুট বালু পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে আদালতের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইমরান হাসান নামে একটি নৌকার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। স্থানীয়রা জানান, জব্দ করা নৌকার বালু সরাসরি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে দুই জনকে বিজিবি নিজে আটক করে এবং বাকি তিন জনকে আটক করে বিএসএফ পরে বিজিবির কাছে হস্তান্তর করে। আটকরা হলো- আলম মিয়া (২০), ইমন (২০), মোনাইস ইসলাম (১৯), জুবায়ের হোসেন (১৯), রমজান আহমেদ (১৯)। কলমাকান্দা থানার ওসি সত্যতা নিশ্চিত করে মো. লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। আজ (শুক্রবার) বিকেলেই নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আসামি মো. গোলাপ হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন। স্থানীয় সচেতন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (চঈঈ) এর আয়োজনে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগানের সুরে ও আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ এর সভাপতিত্বে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করা না করায় এবং নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরসভার সমানের সড়কে বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি মহিলা দলের ( ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ড. আরিফা জেসমিন নাহিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রতিবাদ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, রেখা আক্তার, হাজরা বেগম, মাহমুদা আক্তার, জলি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পানিতে ডুবে মোস্তফা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অগোচরে খেলার ফাঁকে মোস্তফা বাড়ির পূর্ব পাশে খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে শিশুটির বাবা জহিরুল ইসলাম খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরার হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। রবিবার (২৪ আগস্ট)দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী শেষ হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীবৃন্দ। বক্তারা বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে, দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ ও চাষ করতে হবে।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিজ্ঞ সহকারী জজ দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ ওয়াহাব (৬৬) এর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চৌকি আদালত মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর চৌকি আদালতের আয়োজনে শোকসভায় কলমাকান্দা চৌকি আদালতের বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে, দুর্গাপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম জাকারিয়া সরকার এর সঞ্চালনায়, সিনিয়ন আইনজীবীর স্মরণে ১ঘন্টা কমল বিরতি শেষে, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী আবু সাঈদ খন্দকার, ফারুক মিয়া, আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাড. আবু ছিদ্দিক আনোয়ারী, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মানেশ চন্দ্র সাহা, অ্যাড. শাহানেওয়াজ আকনজি, অ্যাড. এম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বীর মাইজহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার)। বক্তারা অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, গত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা বিএনপি’র কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের কমিটি থেকে বাদ স্বজনপ্রীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি’র ত্যাগী ‍নির্যাতিতদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু ও রোমান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফাইজ্জামান সেলিম,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। সমাজের দু:স্থ অসহায় মানুষ একটু সহানুভূতি পেলে তার বেঁচে থাকাটা সহজ হয়। সেইসব মানুষের জন্য নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কায়সার কামালের মানবিক উদ্যোগে দুর্গাপুর উপজেলার শত শত দু:স্থ-অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো। এ পর্যন্ত নেত্রকোণার দুর্গাপুরের বিভিন্ন গ্রামের ৩৮৬ জন সাধারণ মানুষ বিএনপির এই কেন্দ্রীয় নেতার অর্থায়নে চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন। মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার (২৪ আগস্ট) ১০ম ধাপে ৩৬ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে মা ও বোনকে বঞ্চিত করে পৈত্রিক পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই মো. আ. হেলিম (৬৫) সংবাদ সম্মেলন করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। অভিযোগে জানা যায়, উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মৃত আ. খালেকের ২৫ শতাংশ জমি তার চার উত্তরসূরি- বড় ছেলে মো. আ. হেলিম, ছোট ছেলে মো. সহিদ মিয়া, মেয়ে জাহেরা খাতুন ও স্ত্রী আমিনা খাতুন বৈধভাবে উত্তরাধিকারসূত্রে মালিক হন। কিন্তু ছোট ভাই…

আরও পড়ুন