Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপি’র অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় দল পরিবর্তন করেন নেতাকর্মীরা। জামায়াতে যোগ দেওয়া সাবেক জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক পৌর বিএনপি’র সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ জামায়াতে যোগ দেওয়া ৫০ জন নেতাকর্মী বর্তমান জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা। সাইদুর রহমান জানান, আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপি’র সাথে জড়িত। কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে না পারায় দলে মূল্যায়ন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন জীবনের স্বপ্ন পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত (১২)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে চলার পথ খুঁজে পেল সে। শিশু রিফাত কেন্দুয়া পৌরশহরের বাচ্চু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে কথা বলতে ও হাঁটা চলা করতে পারে না। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রিফাতকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষক সায়েদুল ইসলাম ওরফে সাইদুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সাইদুল কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে। এ ঘটনায় সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করেন। আসামীরা হলেন- দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল রশিদ (৩৬), শহিদ মিয়া (৩৩), শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জিয়া (৪৫), শান্তিপুর গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন (১৯), দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. আব্দুস ছামাদ (৬৭), দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার (৫৫)। এ ঘটনায় জিয়া ও ইয়াসিন নামে দুজন আসামিকে আটক করেছে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাট্টা গ্রামে শনিবার (২০ সেপ্টেম্বর) এক মনোমুগ্ধকর আয়োজনে উদ্বোধন করা হলো মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্যে ভরপুর এই আয়োজনকে ঘিরে সকাল থেকে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য রফিকুল ইসলাম খান রাসেল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম আতিকুর রহমান ভূঞার সুযোগ্য সন্তান সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন হৃদয়। ক্রীড়াপ্রেমী হাজারো জনতা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন ও  বিএনপি নেতাকর্মীরা।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না।  স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম তেমন একটা ইউপি কার্যালয়ে যেতেন না। এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মাদক ও জুয়ার সম্পৃক্ততা থাকার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতা উজ্জ্বল শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে এলাকার লোকজন ও তার সমর্থকরা এ মানববন্ধনে অংশ নেয়। মিছিল সহকারে তারা পুরো বাজার প্রদক্ষিণ করেন। অভিযুক্ত উজ্জ্বল শেখ উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। মোস্তফা কামাল ও তার সমর্থকরা বলেন, উজ্জ্বল শেখ নৈহাটি বাজার ও গ্রামবাসীকে নিয়ে ষড়যন্ত্র, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ও জুয়ার সাথে সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে…

আরও পড়ুন

অনলাইন ডেক্স: নেপালে চলমান গণঅভ্যুত্থান নিয়ে উসকানিমূলক মন্তব্য করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ‍‘রিপাবলিক বাংলা’র এক কর্মী নেপালের জনগণের ক্ষোভের মুখে পড়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ এক যুবক ওই গণমাধ্যম কর্মীর মুখে সজোরে মারেন চড় এবং গলায় থাকা প্রেস আইডি কার্ড ছিঁড়ে ফেলেন। মুহূর্তেই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, ওই সাংবাদিক নেপালের সংবেদনশীল পরিস্থিতি নিয়ে নেতিবাচক ও ভিত্তিহীন প্রশ্ন তুলছিলেন। দীর্ঘদিন ধরে চলমান এই গণঅভ্যুত্থান নেপালি সমাজে গভীর প্রভাব ফেলছে, আর সেখানে কোনো রকম উসকানিমূলক মন্তব্য দ্রুতই জনরোষের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওতে দেখা যায়, এক যুবক সাংবাদিকের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে তার মুখে চড় মারেন, এরপর গলায় ঝোলানো…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা মাঠ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক। পরে সুসং সরকারী মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় কবি, সাহিত্যিক, শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রায়হানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং বলেন এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এই ধরনের কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ জাগ্রত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিকদাইর মাদ্রাসায় আয়োজন করা হয়েছিল বার্ষিক সিরাত প্রতিযোগিতা। এই আয়োজনে ছিলো বিভিন্ন ইভেন্টের পাশাপাশি এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা, যা সমাপনী দিনের মূল আকর্ষণ হয়ে ওঠে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল- “স্বৈরাচার রুখতে পি.আর. পদ্ধতি প্রধান উপায়।” বিতর্কে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে বিভক্ত হয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। পক্ষে থাকা বিতার্কিকরা জোর দিয়ে বলেন, পি.আর. বা Proportional Representation পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন ভাগ করা হয়। এতে ছোট দল বা স্বতন্ত্র…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে দেশপ্রেমে জাগ্রত হওয়ার অঙ্গীকার করে। বেলা ১টার দিকে বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, চোরাচালান ও চাঁদাবাজী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে নাজিরপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সদক প্রদক্ষিন করে। মিছিল থেকে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে, উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, নির্বিঘ্নে শারদীয় পুজা অনুষ্ঠিতের লক্ষে, নানা দিক নিয়ে আয়োচনা করেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, জেলা কমিটির সদস্য টুকন সরকার, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য স্বপন সান্যাল, তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রনবীশ, পুজা উদযাপন কমিটির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের ১১ জন শিক্ষকের বিরুদ্ধে জাল ও নকল সনদ ব্যবহার করে সরকারি চাকরিতে যোগদানের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুই সদস্যের একটি তদন্ত দল দীর্ঘসময় ধরে কলেজটি পরিদর্শন করেন। এগারো জন শিক্ষক হলেন- বদিউজ্জামান বকুল (ইংরেজি), বোরহান উদ্দীন (বাংলা), আব্দুল কাদের (বাংলা), ফারুক আহমেদ তালুকদার (রাষ্ট্রবিজ্ঞান), এম এ রুবেল (হিসাববিজ্ঞান), সুমন কুমার বনিক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোসা. সাবিকুন্নাহার (দর্শন), নমিতা পোদ্দার (দর্শন), আহম্মদ আবদুল্লাহ হারুন (উদ্যোক্তা উন্নয়ন), মো. শফিকুল আলম (কম্পিউটার অপারেটর) ও বিধান কর (কম্পিউটার অপারেটর)। পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী উচ্চ বিদ্যালয়ে এক স্কুলছাত্রের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ছাত্র আনোয়ারের (১৫) পিতা মো. হাবিবুর রহমান কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এবং এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আনোয়ারকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন যুবক বিদ্যালয় মাঠে ঘেরাও করে মারধর করে। হামলাকারীরা হলেন- জয় মিয়া (২০), সাগর মিয়া (২২), মোস্তাকিন (১৬), জিসান (২০), মাসুদ (১৮) ও নূরু মিয়া (২০)। বাদীর ভাষ্যমতে, স্কুলে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় আনোয়ারের সাথে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি খরস্রোতা নদী সোমেশ্বরী। মহাশোল মাছের জন্য একসময়ের বিখ্যাত এই নদী সময়ের বিবর্তনে তার সৌন্দর্য আর স্বাভাবিক গতিপথ হারিয়েছে। সোমেশ্বরীর বুক থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদীটি পরিণত হয় মরা খালে। তবে গত প্রায় দেড় বছর বালু উত্তোলন বন্ধ থাকায় ধীরে ধীরে নদীটি প্রাণ ফিরে পাচ্ছে। সোমেশ্বরী নদীতে বর্তমানে নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। অন্যান্য জলজ প্রাণীরও দেখা মিলছে নদীতে। স্থানীয় বাসিন্দারা প্রতিদিন নদীতে ছোট ছোট নৌকায় বসে মাছ ধরছেন। নদীর চর থেকে কয়লা আহরণ করছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে ড্রেজার নেই। ফলে বিকট শব্দও নেই। নদী তীরবর্তী মানুষ এখন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী ও নদীর পানি প্রবাহরে গতি ব্যহত হয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, নদী পরিষ্কার হওয়ায় এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবেন। ‎ ‎স্থানীয় বাসিন্দারা বলেন, রনি ভাইয়ের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার জন্য আমরা আবার নদীকে কাজে লাগাতে পারছি। ‎ বিএনপি নেতা রনি খান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মানব পাচারে জড়িত থাকার সন্দেহে নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশ চীনা নাগরিকসহ দুজনকে গ্রেফতার করেছে। একই সাথে আরো তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চীনা নাগরিক লি ওই হাও (LI. WEI HAO) এবং তার সহযোগী দালাল মো. ফরিদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভুক্তভোগীরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুরের রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার (১৮) ও একই উপজেলার মোজাফরপু ইউনিয়নের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) এবং জামালপুর মেলান্দহ উপজেলার গোপী নদী গ্রামের বৃষ্টি (১৭)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)। তিনি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. মুকুট স্নাল (বালুচড়া), জেনারেল সেক্রেটারি মি. সুজিত মানখিন (বালুচড়া) এবং কোষাধ্যক্ষ মি. হিরো হিউবার্ট নকরেক (বালুচড়া)। এছাড়া তিনজন ভাইস-চেয়ারম্যান, দুইজন জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, প্রচার ও শিক্ষা–ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ২১ সদস্যের কমিটি গঠিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মুকুট স্নাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কমিটির মাধ্যমে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতিশীলতা আনতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ শিশুসহ চার জনের মধ্যে আজ (রবিবার) আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ সব শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রবিবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচহাটের দক্ষিণের বালুচর এলাকা থেকে একে একে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, আন্দাইর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) ও সামসু মিয়ার…

আরও পড়ুন