- র্যাবের পৃথক অভিযান: অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বখাটে বাড়িওয়ালার হাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় পাঁচ জন চিকিৎসক দিয়ে চলছে একশো শয্যার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে কাঙ্খিত সেবা বঞ্চিত হচ্ছেন হাওরপাড়ের প্রায় সোয়া দুই লাখ মানুষজন। চিকিৎসক-সংকট, ল্যাব টেকনিশিয়ান ও সনো-লজিষ্ট পর্যাপ্ত না থাকায় হাসপাতালে আসা রোগীদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে ছুটতে হচ্ছে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে। যেতে হচ্ছে জেলা সদরসহ বিভাগীয় শহরে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশী রোগীরা। মোহনগঞ্জ উপজেলা একশো শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার জনবল কাঠামোও নেই। হাসপাতালে কাগজে-কলমে ১৭ জন কর্মরত চিকিৎসকের মধ্যে পঁঅচ জন চিকিৎসক রয়েছে। এর মধ্যে ১১ বছর ধরে একজন এবং দুই বছর ধরে অপর চিকিৎসক হাসপাতালে আসছেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকর বিতরণ করা হরেছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাদকমুক্ত, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্যারাম বোর্ড বিতরণ করেন অনীক মাহবুব চৌধুরী। সোবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাসে খেলাধুলার সরঞ্জামতি বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। জেলা ছাত্রদল সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য-মাদকমুক্ত শিক্ষালয় গঠন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং এই ক্রীড়াচর্চা কেবল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। এ সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান, গোলাম মোস্তফাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, নবঘোষিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় সংঘবদ্ধ মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চীনা নাগরিকসহ একাধিকজনকে আসামি করে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ। বাদী রুবেল (৪৫), সাং কমলপুর, কেন্দুয়া পৌরসভা থানায় অভিযোগ করেন—তার মেয়ে ও দুই বান্ধবীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মামলা রুজু হয়। মামলায় স্থানীয় ফরিদুল ইসলাম (৩৫) ও চীনা নাগরিক Li Weihao (৩২) সহ ছয়জনকে আসামি করা হয়। ওইদিনই কেন্দুয়া থানা পুলিশ ফরিদুল ইসলাম ও Li Weihao-কে আটক করে। পরে ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।…
নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে কলমাকান্দায় ভেঙে ফেলা হলো পুরোনো বিপজ্জনক বাঁশের সাঁকো। তার জায়গায় নির্মিত হয়েছে নতুন একটি নিরাপদ ও দৃষ্টিনন্দন সাঁকো। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোটি উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিশুদের এ সাঁকো উপহার দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও…
নিজস্ব প্রতিবেদক: আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল। তিনি বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে দুজন গাড়ির ড্রাইভার, একজন করে স্পিড বোট ড্রাইভার, পাম্প অপারেটর, সহকারী বাবুর্চি ও বেয়ারার এবং তিনজন চৌকিদার, চারজন ক্লিনার, সাতজন গেট অপারেটর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে জনকল্যাণ সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন- আজাদ মিয়া (৪০), আব্দুর রহমান (৩০), কামাল হোসেন (২৯), আবু সায়েম ভূঁইয়া (৪৫), তাসবির (২২), লাদেন ভূঁইয়া (২৩) ও সাকিব আকন্দ (২২)। এর মধ্যে গুরুতর আহত কামাল হোসেন ও আবু সায়েম ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে জেলা সমাজসেবা অফিসের একটি প্রতিনিধি দল চিথোলিয়া জনকল্যাণ সমিতির উদ্যোগে নির্মাণাধীন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপি’র অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় দল পরিবর্তন করেন নেতাকর্মীরা। জামায়াতে যোগ দেওয়া সাবেক জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক পৌর বিএনপি’র সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ জামায়াতে যোগ দেওয়া ৫০ জন নেতাকর্মী বর্তমান জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা। সাইদুর রহমান জানান, আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপি’র সাথে জড়িত। কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে না পারায় দলে মূল্যায়ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন জীবনের স্বপ্ন পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত (১২)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে চলার পথ খুঁজে পেল সে। শিশু রিফাত কেন্দুয়া পৌরশহরের বাচ্চু মিয়ার ছেলে। জন্মের পর থেকেই সে কথা বলতে ও হাঁটা চলা করতে পারে না। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রিফাতকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই-জামান সেলিম বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষক সায়েদুল ইসলাম ওরফে সাইদুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সাইদুল কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে। এ ঘটনায় সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করেন। আসামীরা হলেন- দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল রশিদ (৩৬), শহিদ মিয়া (৩৩), শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জিয়া (৪৫), শান্তিপুর গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন (১৯), দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. আব্দুস ছামাদ (৬৭), দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার (৫৫)। এ ঘটনায় জিয়া ও ইয়াসিন নামে দুজন আসামিকে আটক করেছে…
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাট্টা গ্রামে শনিবার (২০ সেপ্টেম্বর) এক মনোমুগ্ধকর আয়োজনে উদ্বোধন করা হলো মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্যে ভরপুর এই আয়োজনকে ঘিরে সকাল থেকে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য রফিকুল ইসলাম খান রাসেল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম আতিকুর রহমান ভূঞার সুযোগ্য সন্তান সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন হৃদয়। ক্রীড়াপ্রেমী হাজারো জনতা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। চেয়ারম্যান কামরুল হাসান সেলিম নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের আপন চাচাতো ভাই। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম তেমন একটা ইউপি কার্যালয়ে যেতেন না। এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন।…
নিজস্ব প্রতিবেদক: মাদক ও জুয়ার সম্পৃক্ততা থাকার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতা উজ্জ্বল শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে এলাকার লোকজন ও তার সমর্থকরা এ মানববন্ধনে অংশ নেয়। মিছিল সহকারে তারা পুরো বাজার প্রদক্ষিণ করেন। অভিযুক্ত উজ্জ্বল শেখ উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। মোস্তফা কামাল ও তার সমর্থকরা বলেন, উজ্জ্বল শেখ নৈহাটি বাজার ও গ্রামবাসীকে নিয়ে ষড়যন্ত্র, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ও জুয়ার সাথে সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে…
অনলাইন ডেক্স: নেপালে চলমান গণঅভ্যুত্থান নিয়ে উসকানিমূলক মন্তব্য করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র এক কর্মী নেপালের জনগণের ক্ষোভের মুখে পড়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ এক যুবক ওই গণমাধ্যম কর্মীর মুখে সজোরে মারেন চড় এবং গলায় থাকা প্রেস আইডি কার্ড ছিঁড়ে ফেলেন। মুহূর্তেই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, ওই সাংবাদিক নেপালের সংবেদনশীল পরিস্থিতি নিয়ে নেতিবাচক ও ভিত্তিহীন প্রশ্ন তুলছিলেন। দীর্ঘদিন ধরে চলমান এই গণঅভ্যুত্থান নেপালি সমাজে গভীর প্রভাব ফেলছে, আর সেখানে কোনো রকম উসকানিমূলক মন্তব্য দ্রুতই জনরোষের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওতে দেখা যায়, এক যুবক সাংবাদিকের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে তার মুখে চড় মারেন, এরপর গলায় ঝোলানো…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা মাঠ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক। পরে সুসং সরকারী মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় কবি, সাহিত্যিক, শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রায়হানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং বলেন এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এই ধরনের কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ জাগ্রত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিকদাইর মাদ্রাসায় আয়োজন করা হয়েছিল বার্ষিক সিরাত প্রতিযোগিতা। এই আয়োজনে ছিলো বিভিন্ন ইভেন্টের পাশাপাশি এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা, যা সমাপনী দিনের মূল আকর্ষণ হয়ে ওঠে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল- “স্বৈরাচার রুখতে পি.আর. পদ্ধতি প্রধান উপায়।” বিতর্কে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে বিভক্ত হয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। পক্ষে থাকা বিতার্কিকরা জোর দিয়ে বলেন, পি.আর. বা Proportional Representation পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন ভাগ করা হয়। এতে ছোট দল বা স্বতন্ত্র…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে দেশপ্রেমে জাগ্রত হওয়ার অঙ্গীকার করে। বেলা ১টার দিকে বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, চোরাচালান ও চাঁদাবাজী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে নাজিরপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সদক প্রদক্ষিন করে। মিছিল থেকে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল,…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে, উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, নির্বিঘ্নে শারদীয় পুজা অনুষ্ঠিতের লক্ষে, নানা দিক নিয়ে আয়োচনা করেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, জেলা কমিটির সদস্য টুকন সরকার, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য স্বপন সান্যাল, তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রনবীশ, পুজা উদযাপন কমিটির…