- র্যাবের পৃথক অভিযান: অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বখাটে বাড়িওয়ালার হাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রোগ্রামে বিএনপি’র নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার (৪ অক্টোবর) বিকাল ২টায় কেন্দুয়া উপজেলা পরিষদ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া পৌরসভা হয়ে থানার ভিতর গোলচত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হামলার প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। যারা এ হামলায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায়…
নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে চলছে কর্মবিরতি। আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্যরা। তারা বলেন, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের…
নিজস্ব প্রতিবেদক: বহু বছর পর আবারো বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। ইতোমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে। নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলা থেকে সামিয়া আক্তার (১০), প্রাথমিক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই ইয়েস কার্ড পেয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনটি ক্যাটাগরি হলো দেশাত্ববোধক গান, লোকগীতি ও হামদ নাত। সামিয়ার জন্ম এক সাধারণ সাংস্কৃতিক পরিবারে। তার দাদা কবি আবুল বাশার, যিনি দুর্গাপুরের সাহিত্য অঙ্গনে সুপরিচিত এক নাম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহী সামিয়া কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজ প্রচেষ্টা ও পরিবারের অনুপ্রেরণায় গান শেখে। তার বাবা, সংস্কৃতিকর্মী শামীম…
নিজস্ব প্রতিবেদক: ‘‘পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে ছেলের লাশ” একসময় চোখে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন। মেধা আর প্রতিভার জোরে সফলভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সেই স্বপ্ন অধরাই থেকে গেল। বলছি শাকিল আহমেদ (২২) এর কথা, যিনি পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে বেছে নিয়েছিলেন অটোরিকশা চালানোর কাজ। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা সেই সংগ্রামী যুবকের জীবন এখন এক কঠিন সংকটের মুখে। সম্প্রতি তিনি এক দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যে হাত অটোরিকশার হ্যান্ডেল ধরে পরিবারের দায়িত্ব বহন করতো, আজ সেই হাত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা…
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে অষ্টম শ্রেণি পড়ূয়া স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর সেনা ও সন্ত্রাসী হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কের এ বিক্ষোভ কর্মসূচী পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সিপিবি’র নেত্রকোনা জেলা কমিটির সদস্য নলিনী কান্ত সরকার ও সঞ্চালনায় ছিলেন শহর কমিটির সাধারণ সম্পাদক মো. আবুবকর সিদ্দিকী নাদিম। বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা কমিটির সদস্য মোশতাক আহমেদ, কোহিনূর বেগম, মনজুরুল হক তালুকদার, শহর কমিটির সভাপতি অ্যাড. প্রেমানন্দ সরকার,…
নিজস্ব প্রতিবেদক: বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই পুজার দ্বিতীয় দিন হলো মহাসপ্তমী। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, মন্ডপ ঘুরে ঘুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করছেন অন্যান্য ধর্ম্মালম্বীরাও। সকালে নবপত্রিকা স্থাপন, কল্পারম্ভ ও বিহিত পূজায় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল থেকেই মন্ডপ গুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভীর। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি মন্ডপে মন্ডপে সন্ধ্যার বিশেষ পূজাও অনুষ্ঠিত হয়। মহাসপ্তমীতে মন্ডপ ঘুরে দেখা গেছে, ভক্তরা প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। পুরোহিতের সঙ্গে মন্ত্রে সুর মিলিয়ে করছেন দুর্গা মায়ের বন্দনা। কেউ কেউ এসেছেন শুধু দেবী দর্শনে। পূজা শেষে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী,…
নিজস্ব প্রতিবেদক: ‘‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’’ এই প্রতিপাদ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া পুজা সম্পন্নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামন্ডপে গঠন করা হয়েছে সহায়ক টিম। স্থানীয়ভাবে গঠিত এই টিমে রয়েছেন বিএনপি’র ছয় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রবিবার বিকেল থেকে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ষষ্টী পূজা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবকগণ কাজ করবেন। অংশগ্রহণকারীরা জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের উৎসবে পাশে থেকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের তিন মাস পর যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও ডিএনএ পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি, পরিবার ও স্থানীয়রা কঙ্কালটিকে শামীমের বলে দাবি করে জানাজা সম্পন্ন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গণ্ডা ইউনিয়নের মনকান্দা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা ও কর্মীরা।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ভাটাপাড়া গ্রামের সৌদি প্রবাসী সুকেশ করের স্ত্রী পদ্মাবতি দত্ত নিজে গাছ কেটে পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে পদ্মাবতি পাশ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে পরিবারের সিনিয়র সদস্যরা বাধা দিলে তাদের ওপর ক্ষিপ্ত হন পদ্মাবতি। এসব নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকে তাদের মধ্যে। এরমধ্যে গত ২৩ সেপ্টেম্বর সকালে পদ্মাবতি তার ঝাঁ’য়ের চিচিঙ্গা গাছ কেটে ফলেন। এ নিয়ে ঝাঁ ছায়া রানী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় পদ্মাবতি ঝায়ের কোলের শিশুর নাক খামছে রক্তাক্ত করেন। পরে নিজের এসব অপরাধ ঢাকতে থানায় গিয়ে উল্টো ঝা, চাচাতো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের দুই মাস ২৭ দিন পর নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। হাড়গোড়ে জড়ানো থাকা জামা-কাপড় দেখে এটিকে সনাক্ত করেছে তার পরিবারের লোকজন। স্ত্রী ও ভাইসহ পরিবারের লোকজনের দাবি- স্থানীয় একটি মাদরাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধীতা করায় প্রভাবশালী একটি চক্র শামীমকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় নিজ গ্রামে শামীমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এরআগে গত শনিবার উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী বিরান্ধরী বিল থেকে শামীমের হাড়গোড় উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়নের বীরমুহুরী গ্রামে বুড়া থেকে হালিমা খাতুন (৭০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত হালিমা খাতুনের স্বামী মৃত সৈয়দ আলী। তিনি ছেলের মৃত্যুর পর থেকে পুত্রবধূর সঙ্গে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা খাতুন মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। ভিক্ষাবৃত্তি ও মানুষের সাহায্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বীরমুহুরী বাজার থেকে ফেরার পথে রাস্তার পাশের একটি গর্তে পড়ে পানিতে ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে। গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুমন জানান, মৃত হালিমা খাতুন আমাদের গ্রামেরই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে কিনা, কিংবা তাদের সময় কীভাবে ব্যয় করছে- এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে, তেমনি অভিভাবকেরও সমান দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. হিলালী বলেন, আমিও মফস্বল থেকে পড়াশোনা করেছি। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ…
নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ বিষয়কে প্রতিপাদ্য করে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৫-২০২৬ এর আওতায় তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানে সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিক। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক শাহানুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবনগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন একদল ছাত্র-ছাত্রী অভিভাবক। ইউএনও অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। আবেদনকারীরা অভিযোগ করেছেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অভিভাবকদের অবগত না করে ‘মনগড়া’ ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং শিক্ষাবিধি পরিপন্থী। তারা অবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত করে সকল অভিভাবককে অবগত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আবেদনপত্রে অভিভাবক প্রতিনিধি মো. রানেল মিয়া লিখেছেন আমরা সচেতন ছাত্র-ছাত্রী অভিভাবকরা এ ধরনের কমিটি মেনে নিতে পারি না। অবৈধ কমিটি বিলুপ্ত করে সকলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমদাদুল হক তালুকদার। সঞ্চালনায় ছিলেন প্রশাসক আলামিন সরকার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, জামায়াতে ইসলামের কেন্দুয়া উপজেলা আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম। এ সময় আরও বক্তব্য রাখেন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে, দুর্গাপুর পৌরশহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি)। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল এস এম কামরুজ্জামান। অন্যদের মাঝে সহকারি পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়ার সন্তান ও ফায়ার সার্ভিসের নিবেদিত প্রাণ কর্মী শামীম আহমেদ (রুকেল)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শৈশবের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া। এর মাত্র কিছুক্ষণ আগে শামীমের সংকটাপন্ন অবস্থার খবর প্রকাশিত হয়েছিল। প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত শামীম দায়িত্ব পালনকালে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হোসেন ও মেডিকেল অফিসার ডা. শহীদুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বারমারী বিডি (০৪২২) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় প্রকল্পের ২৮৩জন শিশুদের মাঝে বিনামুল্যে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কম্প্যাশনে মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সমাগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বারমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস, এনসিসি চেয়ারম্যান কম্প কুমার ম্রং, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা প্রমুখ। বিতরণকৃত সামগ্রীর মাঝে, খাতা, কলম, ইংরেজী গ্রামার বই, লন্ড্রী সাবান, লাইফবয় সাবান, হুইল…