- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারশো ৫০ জন ছানি রোগী সফল অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন। তাদের মধ্যে দুইশো ৩৫ জন নারী এবং দুইশো ১৫ জন পুরুষ। এই চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় বিনামূল্যে চশমা বিতরণ এবং অপারেশন হওয়া রোগীদের ফলোআপের ব্যবস্থা করা হয়। ছানি অপারেশন পরবর্তী সর্বশেষ ধাপের ৫৬ জন রোগীকে এই দিন চশমা দেয়া হয়। চোখের চিকিৎসা ও চশমা পেয়ে রোগীরা জানান, বিনামূল্যে এই সেবা পেয়ে তারা আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। এখন তাদের চলতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা হিসাব রক্ষণ দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে অফিসের নিয়মিত কাজকর্মে বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অফিস সূত্রে জানা যায়, দপ্তরটিতে মোট সাতটি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চার জন। দীর্ঘদিন ধরে সুপার, অডিটর ও জুনিয়র অডিটরের পদ শূণ্য রয়েছে। বর্তমানে একজন অডিটর একাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, ফলে তার ওপর পড়ছে বাড়তি কাজের চাপ। জনবল কাঠামো অনুযায়ী, অফিসটিতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একজন সুপার, অডিটর দুইজন, জুনিয়র অডিটর একজন, টাইপিস্ট একজন এবং অফিস সহায়ক একজন থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, একজন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আব্দুল বাছির রনি (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত হাফেজ আব্দুল বাছির রনির গ্রামের বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহিদ মিয়া। তিনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং ইতোমধ্যে পবিত্র কোরআনের ২৯ পারা মুখস্থ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যান রনি। পরে পাইপের বাতি জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, মনোনয়নের ব্যাপারে বিএনপি থেকে কাউকে কোথাও গ্রীন সিঙ্গনাল দেওয়া হয় নাই। এটা বিভ্রান্তকার ও আত্মতৃপ্তি শব্দ মাত্র। বিএনপি একটি বড় দল। প্রক্রিয়ার মধ্যে মনোয়ন দেওয়া ও নির্ধারণ করে থাকে বিএনপি। এটা গোপনীয় বিষয় নয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বিএনপি’র মুখপাত্র জনাব রিজভী আহমেদ এ বিষয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে জানিয়ে দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চল্লিশা বাজার এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা লিফলেট বিতরনকালে সাংবাদিকদের প্রশ্নের আলোকে এসব কথা বলেন। তিনি আরো…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বারোমারি কম্প্যাশন মিলনায়তনে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় শিশুদের প্রতিভা বিকাশে তিনটি গ্রুপে চিত্রাংকন, দেশের গান ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কন্যা শিশুদের সার্বিক নিরাপত্তা নিয়ে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি চেয়ারম্যান কম্প কুমার ম্রং এর সভাপতিত্বে, উন্নয়ন কর্মী পাঞ্চালী রাংসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির…
নিজস্ব প্রতিবেদক: আর্থিক লাভ ও অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। এমন অভিযোগ আনয়ন করে দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বরাবরে আপিল করেন। এদিকে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে তথ্য প্রাপ্তির জন্য আবেদনের প্রেক্ষিতে একমাত্র চুক্তি সম্পাদনের নোটিশ (NoA) ব্যতিত ব্যবসায়িক কাগজপত্রেকে ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে প্রতিবেদককে অন্যান্য কাগজ পত্রাদি সরবরাহে অপরাগতা প্রকাশ করেন নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী। আপিল এবং গত ২১ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা মেইল বিডি ডটকমে’…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে, কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম এর সঞ্চালনায়, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা নজরুলের সঞ্চালনায় উপজেলার খুঁজিউড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং কুল্লাগড়া ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আমাদের এলাকায় ঢুকছে, এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য,দেশ ও সমাজকে রক্ষার জন্য আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশনস্প্রিং এর সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে হলরুমে বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য নিয়ে এক আলাচনায় বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. মানিক মিয়া, সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম। বক্তারা বলেন, বিশ্ব দৃষ্টি দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদের দৃষ্টি এবং চোখের স্বাস্থ্যের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের চোখ আমাদের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে…
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদের মধ্যে রয়েছে ৩৭ বোতল এমসি ডোয়েলস ও দুই বোতল র্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশী মদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বুধবার রাত ৯টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ মাদক বিরোধী অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থানান্তর না করার দাবীতে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এম এ ছালাম দিশারী, ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা ডাক্তার সোহেল, আব্দুল খালেক, আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, মাওলানা আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুস সাত্তার, সুসং সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জুবায়েল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বারহাট্টার চন্দ্রপুর বাজারে কুরআন অবমাননা করায় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননা দুই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোব) জোহরের নামাজের পর বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখার সহসভাপতি ও বড় মসজিদের খতিব মাওলানা ছাইদুল হক, পরিচালনা করেন উপজেলা হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আরমান হোসেন বাক্কী। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমান হিসেবে কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মদ্রোহীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আশুজিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মস্তুল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ আদায়ের জন্য শফিকুল ইসলামের মা মালেকা বেগম ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলে রুমে নেই। এরপর তিনি বাড়ির বাইরে বের হয়ে দেখেন, বাড়ির পাশের পুকুরপাড়ের একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে তার ছেলে। তখনো ছটফট করছিলেন শফিকুল। মালেকা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা ছুটে এসে শফিকুলকে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার…
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল ধর্ম নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, আমরা ৯০ শতাংশ মুসলমানদের দেশে বসবাস করি। এর পরও এই দেশে সম্প্রীতি নস্ট করার জন্য, বারবার অন্য ধর্মের লোকেরাই আল কুরআন অবমাননার ঘটনা ঘটাচ্ছে। আমরা কুরআন অবমাননাকারী অপুর্ব পালের ফাঁসি চাই। এই দেশে আর কেউ পবিত্র কুরআন অবমাননা করুক আমরা তা চাই না, কুরআনকে নিয়ে কটুক্তি করুক আমরা আর শুনতে চাইনা। সমাবেশে মুফতি নুরে আলমের…
নিজস্ব প্রতিবেদক: ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। সঞ্চালনায় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুবদল নেতা শামীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “শামীম ভাই কবরে, খুনি কেনো বাহিরে? আমার ভাই মরলো কেনো- জবাব চাই, জবাব চাই! এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন—হিলালী ভাইয়ের এ্যাকশন!” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নিখোঁজ হন গণ্ডা ইউনিয়ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেরা প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওই কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ। কম্পিউটার সেট হস্তান্তর পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক, প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহালম এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ…
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়। দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বলেন, তার নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, ওষুধের স্টোর রুম, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় খাবারের মান খুবই নিম্নমানের। সকালের নাস্তার পাউরুটি, কলা ও ডিমের আকার…
নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহিদ। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তারা বলেন, কন্যাশিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, ভেটেনারী সার্জন সীমা রানী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন…