ডেক্স রিপোর্ট: কালচারাল টাউটদের প্রতিরোধ করেই নির্মাণ হবে আগামীদিনের জনগণের সংস্কৃতি। ২৯ অক্টোবর ২০২৫ তারিখ উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণা জেলা সংসদের আলোচনা সভায় কবি এনামূল হক পলাশ একথা বলেছেন। নানা আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোনায় উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা সংসদ এ কর্মসূচির আয়োজন করে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের অজহর রোড এলাকায় জেলা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সহসভাপতি মাসুদুর রহমান খানের সভাপতিত্বে ও…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের বৃচিকনী গ্রামে প্রতিবেশীদের ষড়যন্ত্র ও হুমকির মুখে এক নারী গৃহবন্দি অবস্থায় পড়ার অভিযোগ উঠেছে। পরে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জোসনা আক্তার (৪০), স্বামী রহমত উল্লাহ একই গ্রামের বাসিন্দা। তাদের প্রতিবেশী জালাল, হৃদয়, জামাল ও সুলতান মিয়া নামের চারজনের বিরুদ্ধে তিনি (বাদী) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে জোসনা আক্তার জানান, বিবাদীদের মধ্যে জামাল মিয়ার সঙ্গে তার জমিজমা সংক্রান্ত মামলা চলমান রয়েছে। প্রায় ১৫ দিন আগে জামাল মিয়ার পুকুরের শিং মাছ মারা গেলে, বিবাদীগণ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ…
নিজস্ব প্রতিবেদক: দুই হাত-পা বেঁধে রেখেই লালন পালন করতে হয় শিশু তাছিনকে। মাত্র আট বছর বয়সেই শরীরে কঠিন রোগ বহন করে ধীরে ধীরে মৃত্যুপথযাত্রী হতে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীনতায় আক্রান্ত শিশু তাছিন প্রায়ই নিজের শরীর নিজেই আঘাত করে তার কোমল দেহ ক্ষতবিক্ষত করে ফেলে। অসহায় বাবা-মা বাধ্য হয়ে তার দুই হাত-পা বেঁধে রাখেন, যাতে সে নিজে নিজে তার শরীরে আর কষ্ট না পায়। তাছিনের বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আচরনের মাত্রা আরও বেড়ে যায়। পারিবারিক দরিদ্রতার কারনে এখন আর চিকিৎসা চালাতে পারছে না তাছিনের পরিবার। যে কারনে রোগটি চরম আকার ধারণ…
নিজস্ব প্রতিবেদক: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ পূর্বে এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ। পরবর্তীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও ২৫…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক কর্তৃক নবম শ্রেণি পড়ূয়া এক স্কুল শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামে অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। অভিযুক্ত রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগং এর ছেলে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরআগে গত সোমবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে পাঁচ-ছয় মাস পূর্বে অভিযুক্ত রিংকু রংদীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এ সুবাদে তাদের যোগাযোগ এবং একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই রাত ৯টার দিকে কলমাকান্দার খারনৈই ইউনিয়নের গলাছড়া নামক এলাকা থেকে এসব মাদ্রকদ্রব্য জব্দ করে বিজিবি। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ খারনৈই বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) অধীনস্থ ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত প্রায় সাত সহস্রাধিক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেন। র্যালিতে ছিল ঢাক-ঢোলের শব্দ, ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর নানা স্লোগানে মুখরিত পরিবেশ। কেউ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজে অংশ নেন, কেউ আবার হাতে তুলে নেন ৩১ দফার সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে লেখা প্ল্যাকার্ড। তরুণদের হাতে ছিল দেশপ্রেম ও পরিবর্তনের বার্তা লেখা ফেস্টুন-…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পৌরশহরে স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। অভিযানকালে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান এবং লাইসেন্স নবায়ন না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় এক বিস্কুটের দোকানে মূল্যতালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত দাম আদায়ের অপরাধে এক হাজার টাকা এবং আরেক ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, লাইসেন্স নবায়ন…
নিজস্ব প্রতিবেদক: “যুব-ঐক্য-প্রগতি, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নেত্রকোনা পৌর যুবদলের আয়োজনে পৌরশহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর যুবদলের আহবায়ক এম মোকাম্মেল হক রানার সভাপতিত্বে ও সদস্য সচিব টুটুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র নমীনি ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সৈয়ক মুস্তাফিজুর রকি, মীর ইশতিয়াক আহমেদ মিঠু, ৩নং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রুবেল মানখিনকে (২৮) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই এলাকার মাদক সম্রাট সুলাইমান এ ছুড়িকাঘাত করেছে বলে জানান স্থানীয়রা। রুবেল ওই এলাকার রাখাল চিচাম এর ছেলে। রুবেল মানখিন সাংবাদিকদের জানায়, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান সীমান্তের ওপার থেকে আনা পাঁচশো বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন এলাকায়। সে মনে করেছে আমি বিজিবি’র কাছে এই তথ্য দিয়েছি। যে কারনে আজকে দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের বৃ-চিকনী গ্রামে মাছের ফিসারীতে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন ও বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ৩টায় বৃ-চিকনী গ্রামের স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ ঘটনা ঘটে গত ১১ অক্টোবর গভীর রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে। ক্ষতিগ্রস্ত মাছচাষী একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মো. জালাল মিয়া (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, জালাল মিয়ার বসতবাড়ির পেছনে প্রায় ২৫ শতাংশ জমিতে একটি ফিসারী রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে শিং মাছ চাষ করে আসছেন। এ মৎস্য খামারে আনুমানিক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সাহাব উদ্দিন রিপন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হতে ইয়াবাসহ মো. আনিছ মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময়ে ইয়াবা বিক্রি করার এমন তথ্যে তাকে আটক করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আনিছ মিয়া কলমাকান্দার চত্রংপুর গ্রামের মৃত ক্বারী আব্দুল হেকিমের ছেলে এবং তিনি কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন, নেত্রকোনা জেলা ডিবি’র (পশ্চিম) আরমান আলী। এরআগে গত ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র ভৌমিক বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮) অক্টোবর দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা ও পৌরযুবদলের আয়োজনে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিশাল আনন্দ র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে জেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এস এম কাইউম, নোমান আহমেদ, মেহেদী হাসান সাহস, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, পৌর বিএনপি’র…
নিজস্ব প্রতিবেদক: ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন জায়গায় মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু সংঘবদ্ধ চক্র কর্তৃক ধর্ষণ এবং গাজীপুরে ইমামকে গুম করার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্দ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালে মুফতি আবু ওয়াক্কাছ এর সঞ্চালনায়, মুফতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মঞ্জুরুল হক, মুফতি নূরে আলম, মুফতি ইমরান, হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা ইমরান, মুফতি শাব্বির আহমদ, মুফতি মুশারফ সাহেব, মাও. বরকতুল্লাহ, সাইফুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন কারীমি, মুফতি আবু…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় শহরের পারলা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসাপাতালে পাঠায়। আহতরা হলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার সিএনজি চালক মো. বাদশা মিয়া (৪০) ও মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার ব্যবসায়ী আহমেদ শরীফ রনি (৩৪)। গত রবিবার রাত ১১টার দিকে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চল্লিশা এলাকার মো. সাহর মিয়া (৩০), ইয়াকিন মিয়া (২৫), সম্রাট মিয়া (২৭) ও তরিকুল ইসলাম (৩৫। তারা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ‘‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় ওয়াইএমসিএ মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ। কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক, লেখক ও গবেষক তোবারক হোসেন খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্গাপুরের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান তাজকিয়া ফেরদৌসী “নতুন কুঁড়ি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা”-এর রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেরা দশ প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তাজকিয়া ফেরদৌসী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তিনি রামচন্দ্রপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও গৃহিণী রেশমা আক্তারের কন্যা। এছাড়া তিনি কেন্দুয়া উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ভাগিনী। অল্প বয়সেই গান শেখার প্রতি গভীর অনুরাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তাজকিয়া নিজের প্রতিভা প্রমাণ করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গভীরভাবে আনন্দিত ও গর্বিত। তাজকিয়ার এই অর্জন শুধু তার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ২য় শ্রেণীর শিক্ষার্থী শিশু সুমাইয়ার চোখে ইনফেকশন হয়ে অরবিটাল সেলুলাইটিস রোগে আক্রান্ত হয়। ধীরে ধীরে সেটি মারাত্মক আকার ধারণ করে। ফলে তার বাম চোখের আলো ক্রমশ নিভে যেতে শুরু করে। দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। শিশু সুমাইয়াকে নিয়ে তার মা বাবা পড়েন মহা দুর্বিপাকে। শিশু সুমাইয়ার এই দুর্বিষহ জীবনের কথা জেনে মানবতার হাত বাড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক সহযোগিতায় চোখের চিকিৎসা সম্পন্ন হয়েছে শিশুটির। রবিবার (২৬ অক্টোবর) ময়মনসিংহের হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সুমাইয়া। এর আগে গত ১৬ অক্টোবর শিশুটির চোখে অপারেশন করা হয়। অপারেশন সম্পন্ন হওয়ায় সুমাইয়া এখন আগের…
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা। জব্দকৃত ভারতের তৈরি এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার শিকদারপাড়া নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল…
