Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় চাঁদা না দেয়ায় আলোচিত নূর মোহাম্মদ হত্যাকান্ডের বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সন্মেলন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সন্মেলন করে নিহতের পরিবারবর্গ।  এ সময় মামলার বাদী নিহতের বাবা মো. মোফাজ্জল হোসেন, চাচা রফিক মিয়া, মা মনোয়ারা আক্তার, অন্তঃস্বত্ত্বা স্ত্রী তানজিন আক্তারসহ অন্যরা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংবাদ সন্মেলনে নিহতের পরিবার ও স্বজনেরা জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদকে হত্যা করে অভিযুক্ত মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানু মিয়াসহ অন্যরা। এ ঘটনায় আহত নিহতের মা-বাবা, চাচাসহ কয়েকজন। ঘটনার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনুমতি ছাড়া রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগে মাসকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার মাসকা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিল বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় রেজাউল হাসান ভূঞা সুমনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডি আলমপুর-দিঘলী সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ করছে। এ কাজের ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমন। গত মঙ্গলবার কোনো টেন্ডার বা কর্তৃপক্ষের অনুমতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার রক্ষা-সংক্রান্ত যে উদ্যোগ ফোরাম গ্রহণ করছে, উপজেলা প্রশাসন সবসময় তার সঙ্গে থাকবে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রইছ উদ্দিন মাস্টার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাবলম্বী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চাচা শ্বশুরকে ‘বাবা’ এবং চাচি শাশুরিকে ‘মা’ দেখিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। এমন ধরনের ভয়াবহ অনিয়মের অভিযোগে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হলেন বারহাট্টার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুধাংশু কুমার রায়। বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম এলাকায় অজ্ঞাত-পরিচয় ব্যক্তি। গত ১৫ অক্টোবর তার জন্মসনদ আসমা ইউনিয়নে নিবন্ধিত হয়। সনদে ওই ইউনিয়নের হরিয়াতলা গ্রামের জালাল মিয়াকে ‘বাবা’ ও শিউলী আক্তারকে ‘মা’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে বলেও অনেকের অভিযোগ। এদিকে ঘটনার পর অভিযুক্ত সচিব শুধাংশু কুমার রায়কে বারহাট্টা সদর ইউনিয়নে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্ত তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করছেন। প্রায় প্রতিদিনই বিকেল থেকে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর মিছিল চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ বাজার এলাকায় শিশুদের মুখে মুখে শোনাযায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের প্রচারণা। প্রচারণা নিয়ে শিক্ষার্থী আরিফুল বলেন, ব্যারিস্টার আংকেল এর প্রচারণায় মিছিল করতে আমাদের কেউ পাঠায়নি। আংকেল তার নিজের টাকা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা গ্রিন কোয়ালিশন কমিটির আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)’র সহযোগিতায় নেত্রকোনা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের হররুমে বিকাল তিনটায় কমিটির পরিকল্পনা ও পরিচালনা কর্মশালা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা ‘গ্রিন কোয়ালিশন’ কমিটির সভাপতি অমলেন্দু সরকারের সভাপতিত্বে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। তিনি বলেন, “সকল পেশাবৈচিত্র্যর মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবসৃষ্ট দূষণ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি তা অব্যাহত রাখতে হবে। তা না হলে প্রাকৃতিক দূষণে আমাদের মাটি-পানি-বায়ু নষ্ট হয়ে যাবে।” প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী সাংবাদিক মির্জা হৃদয় সাগর ও রিফাত আহমেদ রাসেল। আলোচনার শুরুতে কমিটির সহ-সভাপতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামে এক কৃষকের শিমক্ষেত কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. রুহুল আমিন। রুহুল আমিন জানান, প্রায় ৩০ শতক জমিতে চাষ করা শিমগাছ রাতের অন্ধকারে কেটে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘরবাড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ধারণা করছেন, পরিকল্পিতভাবেই তাঁর ক্ষতি সাধন করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি এখনো কাউকে সন্দেহ করছেন না এবং থানায় লিখিত অভিযোগও দেননি। তিনি বলেন, ঘটনার বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানিয়েছি। কে বা কারা এমন কাজ করল, বুঝতে পারছি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, প্রথিতষশা বাংলাদেশ চিন্তাবিদ ও লেখক, পাবলিক বক্তা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, “একেক বয়সে আমরা একেক পোষাক পরিধান করি। বাংলাদেশে আমরা কোর্ট-পেন্ট পরিধান করি। আমাদের গৃহিনারা এখনো শাড়ী ছাড়েননি। আমরা পায়জামা-পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি পড়ে এখানে আসার কথা আপনারা ভাবতে পারেন! এখন রূপান্তর হয়েছে- এটা বিপ্লব আমাদের। বিপ্লব মানে সব সময় ভালো-মন্দ, কিছু আমি বলছি না। আপনারা কেউ কেউ বলবেন একটা প্রতিবিপ্লব হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, চীনে যারা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আছেন- তারা অনেকেই ‘টাই’ পড়েন। তবে আগে যারা ছিলেন তারা ‘টাই’ পড়তেন না। ভারতের বড় নেতাদের মধ্যে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি) এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৫। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলার শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা। “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও শামছুল আলম খান,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “এখনই পদক্ষেপ নিনঃ বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের ইপিআই ভবনে এই সচেতনতা সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’, ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ ও ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল হাসান নোমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে কাউন্সিল শেষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে রমজান আলী সরকারকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মীর আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলপুর্বে বিকেলে স্থানীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। পরবর্তীতে উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার এর সঞ্চালনায়, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়নের ফেকনি গ্রামের হাওরে এই লাশটি পাওয়া যায় বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বরিবার) সকালে ফেকনি গ্রামের হাওরে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পানা। তারপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মদন থানা ওসি শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়ার খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি একজন মানসিক প্রতিবন্ধী (পাগল) হতে পারেন। মৃতদেহ উদ্ধারের সময় শরীরে তেমন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল অধিকার এখন আর কেবল তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গেও এটি গভীরভাবে জড়িত- এই বার্তা সামনে রেখে আজ নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালার আয়োজন করে আসছে। শনিবার (২২ নভেম্বর) দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক, ঝুঁকি চিহ্নিতকরণ বা থ্রেট মডেলিং,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আর্ত–মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের ভিড়ে মুখর ছিল পুরো মেডিকেল সেন্টার। নেত্রকোনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার উদ্যোগে এবং ড্যাবের সহযোগিতায় পূর্বধলার মৌদাম বাজার কান্দাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল থেকেই শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (২১ নভেম্বর) শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল কম্পের কার্যক্রম। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করেন ক্যাম্পে। চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন নেত্রকোনা জেলার সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের মনোনীত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের বাসিন্দা এবং ইনছান আলীর ছেলে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কেন্দুয়া থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “তার নামে আদালতে জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধান কাটার মেশিনের নিচে পড়ে মো. হোসাইন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত হোসাইন একই গ্রামের বুলবুল মিয়া ও নাজমা আক্তারের ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে গতকার বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. জাহাঙ্গীরের ধানি জমিতে ধান কাটা চলছিল। মেশিনটি ঘোরার সময় হঠাৎ ব্রেক করলে পাশে থাকা শিশু হোসাইন মেশিনের নিচে পড়ে যায়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় মেশিনটি চালাচ্ছিলেন চালক মো. মিজান। খবর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রাকবীন সাংমা নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় তার ব্যাক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামে এক যুবক। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের এন্টিবাইওটিক ঔষধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ধরণের কর্মকান্ড বন্ধে আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মাত্র সাত মাস বয়সী শিশু আলিয়া জন্মগতভাবেই ক্লাব ফুট রোগে আক্রান্ত। দুই পা বাঁকা হওয়ায় দাঁড়ানো কিংবা হাঁটা কোনটাই তার পক্ষে সম্ভব হচ্ছিলো না। দরিদ্র বাবা আশরাফ আলীর পক্ষে মেয়ের উন্নত চিকিৎসা করানোও সম্ভব নয়। দিনে দিনে অবস্থায় অবনতি হচ্ছিল আলিয়ার। চিন্তার যেনো শেষ নেই তার পরিবারের। ফেঁরি করে চা বিক্রিতেই চলে তাদের সংসার, তার মধ্যে মেয়ের চিকিৎসা করানো আদৌ সম্ভব নয়। গত ৮ নভেম্বর লেঙ্গরা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। ওই ক্যাম্পের কথা শুনে চিকিৎসার আশায় আসেন শিশু আলিয়াকে নিয়ে আসেন ওইখানে। কর্তব্যরত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ন-সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় বাংলা বিভাগ ও গবেষণা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘২৬তম প্রয়াণ দিবসে কবি সুফিয়া কামাল স্মরণানুষ্ঠান’। কবি সুফিয়া কামালের মানবতাবাদী চেতনা, নারী-অধিকার আন্দোলনে তাঁর অবদান এবং বাংলা সাহিত্যে তাঁর অগ্রণী ভূমিকা নতুনভাবে অনুধাবনের লক্ষ্যেই এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, ‘সুফিয়া কামাল আমাদের সাংস্কৃতিক দীপ্তি, যাঁর সাহিত্য ও সংগ্রামী জীবন বাংলার মানবিক চেতনাকে প্রতিক্ষণে আলোকোজ্জ্বল রেখেছে।’ স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি বলেন, ‘সুফিয়া কামালের সাহিত্য আমাদের সামাজিক…

আরও পড়ুন