- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর
- সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা
- হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারি সহ চোরচক্রের দুই সদস্য মোমিন ও দেলোয়ারকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার সকালে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম। এসময় সে গাড়ি দাড় করিয়ে বাজারে ঢুকেছিলো বাজার করতে। পরে এসে দেখে গাড়ি নাই। বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরবর্তীতে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বুধবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজারের চায়ের রাজধানী নামে খ্যাত চায়ের রাজ্য শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানান, ডিসেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে শীত বাড়তে শুরু করেছে। সকালে এবং রাতে কুয়াশায় ঢেকে যায় চারিপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়লে সূর্যের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মেলে। শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, চা বাগান বেষ্টিত এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন,…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে সুমা মালাকার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে দেওগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমা ঐ গ্রামের এই বিমল মল্লিকের স্ত্রী। কুলাউড়া থানা পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায, সুমা সকাল ১০টার দিকে বাড়ির পুকুরে গােসল করতে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় বাড়ির লােকজন খোঁজাখুঁজি শুরু করে। এক সময়ে পুকুর তাকে দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃৃহবধূ সুমাকে মৃত ঘােষণা করেন ডা:। এই বিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সত্তোরোর্ধ্ব দাদীকে মারধর করতে দেখা যায় আব্দুস সামাদকে। বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে সত্তোরোর্ধ্ব বৃদ্ধা দাদীকে অমানুষিক ভাবে পেটালেন নাতি। এ ঘটনার সময় শাশুড়িকে রক্ষা তো দুর তা না করে ছেলের পক্ষ নিয়ে ভিডিও ধারণ করেন ওই যুবকের মা খোদ। গত শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর লস্করপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মারধরের শিকার বৃদ্ধা দাদী পৌর এলাকার উত্তর লস্করপুরের বাসিন্দা লায়লী বেগম। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যপক ভাবে। এ ঘটনায় মারধরকারী আব্দুস সামাদ সহ ৪ জনের বিরুদ্ধে রোববার রাতে থানায় অভিযোগ নিয়েছে কুলাউড়া থানা পুলিশ। পুলিশ বলছে,…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের উদ্যেগে ১মবারের মত উদযাপিত হয় বাংলাদেশ মার্কেটিং ডে। ২২ডিসেম্বর(বৃহস্পতিবার) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-তৌফিক হাসান, ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল এবং উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পেপারলেস মানি ও সয়েললেস কালচারের কথা বলা হলেও বিক্রয়কর্মীর ভূমিকা অনস্বীকার্য। এগ্রিকালচারাল প্রডাক্ট থেকে শুরু করে যে কোন ইন্ডাস্ট্রিয়াল প্রডাক্ট বিক্রয়ে বিক্রয়কর্মী প্রয়োজন। ২০২০ সালে উদ্ভুত করোনাকালীন সময়েও আমরা দেখেছি একজন…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা মানব ঠিকানার রজতজয়ন্তী ও এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও শিক্ষিকা ঊমা মুখার্জির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,…
দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেনের আগমন উপলক্ষ্যে মদন উপজেলা প্রশাসন ও চাঁনগাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা শাহরীন এবং চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার ও ইউপি সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরও উপস্তিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনূর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে দুই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্রের বরাতে জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় হোটেল ও রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশ ও উপায়ে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩২০০ মেট্রিক টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুসুরের ডাল আমদানি হয়েছে। প্রতি টন মুসুর ডাল ১ হাজার ১৩৬ ডলারে আমদানি করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব মুসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এ ডাল খালাস করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট। এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মুসুর ডাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি করেছে। যার মধ্যে ৩ হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বাকি…
রুহুল আমিন, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ এর সাথে ডিমলা উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২-ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে কুশল বিনিময় করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। নবাগত জেলা প্রশাসক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেলী নোশীন প্রত্যাশা ও মুন্না রানী চন্দ। এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা…
সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারীর সদরে বালু ভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান নামের এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী মাহমুদা আক্তার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কের কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক রহমান সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের নতুন হাট ডাঙ্গাপাড়া এলাকার জমিল উদ্দিনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডে কাজ করতেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশার কারণে বিপরীত থেকে আসা ট্রাক ও মোটরসাইকেলচালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক রহমান মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।…
সোহাগ ইসলাম, নীলফামারী: শীতের তীব্রতা বেড়েছে উত্তরের হিমালয় ঘেঁষা জেলা নীলফামারীতে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডা আর ঘন কুয়াশায় বেড়েছে চরাঞ্চল মানুষের কষ্ট। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ৬টায় জেলার ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সকাল সাড়ে ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পরেছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পরেছেন তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষরা। ঘন কুয়াশা তীব্র শীতে কাজে বের হতে পারছে না দিনমজুর, রিকশাচালকসহ অন্যান্য…
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে কুরমাঘাট পৌঁছালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এবং কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই ইদ্রিস আলী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ডিআইজি কুরমাঘাট ইমিগ্রেশন চেকপোস্টের অফিস এবং সীমান্তের আশেপাশের এলাকা পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী এবং কমলগঞ্জ থানা ও কুরমাঘাট…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় এরফান হোসেন (২৮) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত এরফান খড়কি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় মুদি দোকানী ছিলেন। প্রতাক্ষদর্শীরা জানান- বিকাল ৪টার দিকে এরফান যখন কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন তখন তিনজন দূর্বৃত্ত এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। আর এই কারণে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ মধ্যনগর বাজারে সরকারি খাস জমি দখল করে স্থায়ী ৩টি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। যুবলীগের সভাপতির প্রভাব খাটিয়ে বিনিয়োগ ছাড়াই জলমহাল থেকে অর্থ আদায়, ঠিকাদারি কাজে ভাগ বসানো, তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা বানিয়েছেন মোস্তাক। মোস্তাকের মধ্যনগর বাজারে ৩ তলা পাকা বাড়ি ছাড়াও তিনি এখন চার-চারটি বাড়ির মালিক। গত ১৩ বছরের ব্যবধানে বহু জমির মালিক হয়েছন। তাছাড়াও হরেক রকম ব্যবসাও দাঁড় করিয়েছেন । সরকারি জায়গা দখলের অভিযোগ তো আছেই। একাধিক ব্যাংক হিসেবে রয়েছে তার লাখ লাখ টাকা। রাজধানী টাকার অভিজাত এলাকায় বসবাস করা ছাড়াও চড়েন দামি…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা।দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েক গুণ। জমে উঠেছে ব্যবসা। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কটিয়াদী বাজারের বাসস্ট্যান্ড,কলেজ রোড চত্বর এলাকা সহ বাজার রোডের বিভিন্ন স্থানে বসেছে এইসব গরম কাপড়ের দোকান। বাজার ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন শপিংমল ও বিপণীবিতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাকের। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন অল্প পুঁজির ব্যবসায়ীরা। এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট ,ট্রাউজার,শার্ট ,চাদর,জ্যাকেট, সোয়েটার,উলের টুপি, মাফলার, কোট, কান টুপি,বিভিন্ন ধরনের মোজা সহ হরেক রকমের শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু,বয়স্কসহ নানান…
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ২দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও সম্ভাবনা যন্ত্রগুলো প্রদর্শন করে। বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রধান অতিথি মোঃ শহীদুল ইসলাম বকুল বক্তৃতায় বলেন স্কুল কলেজ শিক্ষার্থীরা তাদের মনন শক্তি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মোঃ আলমাস মিয়ার ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র নির্দেশে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ সহ শরীফ মিয়া কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে অফিসার চয়েজ,মেগডুলস,হুইস্কি সহ…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে খ্রীষ্টান সম্পদ্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় স্পন্সর শিশুদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নানা আয়োজনে শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে পাস্টার কম্প কুমার ম্রং, পাস্টার মিহির কুবি, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, প্রকল্প সহায়ক কৃপাঞ্জলী চাম্ভুগং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারে কমলগঞ্জে খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে ৪৩ টি পুঞ্জিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও মাগুরছড়া পুঞ্জির প্রধান জিডিশন প্রধান সুচিয়াং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ডবলছড়া খাসি পুঞ্জির প্রধান পিডিশন প্রধান প্রমুখ।…