- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর
- সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত মোঃ সাদ্দাম শেখ (১৯) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাসের পজেটিভ শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত সাদ্দাম শেখ খুলনা মধ্যোডাঙ্গা দৌলতপুরের মুনসুর শেখের ছেলে। ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত সাদ্দাম শেখ গত ১ মাস আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র্যাপিড…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরধুনী-এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী মহা সাড়ম্বরে উদযাপিত হল। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) যশোর টাউন হল ময়দানে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় যশোরে সাংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন।পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশের গান, আধুনিক গানে মুগ্ধ করে সবাইকে। সন্ধ্যায় সংগঠনের নৃত্যশিল্পীদের নৃত্যের পরিবেশনায় দ্বিগুন মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় মিলনায়তনে। সংগীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শচীন বর্মন, দেবব্রত দাস,ডলি রহমান, সুমন শেখ,পপি খাতুন,দেবব্রত চক্রবর্তী, শিউলি খাতুন, ললিতা বিশ্বাস,কৃষ্ণাদেব…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মলেন্দু সরকার বাবুল (যায়যায়দিন)বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মো.মোহন মিয়া (সংবাদ),সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.জামাল তালুকদার (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মাসুম বিল্লাহ(প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচ.এম সাইদুল ইসলাম(তথ্য ধারা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (দিগন্ত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-১ ডাঃ মো.কামরুল ইসলাম(শ্বাসত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস-২ নাজমুল হুদা সারোয়ার(নব কল্যান), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-৩ ধ্রুব সরকার(ইতেফাক)। উক্ত নির্বাচন তিনজন সরকারী কর্মকর্তার পরিচালনায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে সম্পন্ন…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল হায়দার টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও অন্যান্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর) সভাপতি এবং রফিকুল হায়দার টিটু (মানবজমিন) সাধারণ সম্পাদক। এছাড়া সহ সভাপতি পদে ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্ত), নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা) যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান (যায়যায়দিন), সহ সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি, দিনকাল), সহ সাংগঠনিক…
সুজন মাহমুদ, যশোর প্রতিনিধি: জাতীয় শ্রমিকলীগের যশোরের ঝিকরগাছা উপজেলা শাখার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সদস্যের অফিস কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার আহবায়ক মোঃ জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি, রাসেল আল মামুন স্বপন, কবির হোসেন লিটন হোসেন, মারুফ হোসেন, পৌর আহবায়ক মালেক গাজী, যুগ্ম আহবায়ক কুরবান আলী, রবিউল ইসলাম স্বপন,আবু সোহাগ বাবু, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আহবায়ক…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও”-এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক আফসার আলী। পরবর্তীতে ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি রণজিত চট্টোপাধ্যায়, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি তুষার কান্তি দাস, ঐক্য সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ ঘটি কার সময় মধ্যনগর উপজেলা সদরে নতুন কুড়ি কিন্ডার গার্টেনের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে , শিক্ষক বিধান চন্দ্র ও শিক্ষিকা বন্যা সরকারের যৌথ সঞ্চালনায় উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১( ২২৪-সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। নতুন কুড়ি কিন্ডার…
রংপুর বিভাগীয় প্রধান, আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ একরামুল হক । অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে আলোকদিয়া-নাগদা এলাকার সড়কের পাশে সরিষা ক্ষেতে প্রায় ৩ মাস যাবৎ একটি বৈদ্যুতিক খুঁটি ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে দুর্ঘটনা আতঙ্কে রয়েছে গ্রামবাসী। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন শত মানুষের যাতায়াতের এই সড়ক সংলগ্ন স্থানে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি নাগরপুর পল্লী বিদ্যুৎ প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পড়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং স্থানীয়রা বলছে বিদ্যুৎ সংযোগ চলমান রয়েছে৷ এছাড়াও জমির মালিক ঝুঁকি নিয়ে সরিষার চাষও করেছেন। স্থানীয় বাসিন্দা রাজা মিয়া বলেন, বন্যার পানি উঠার পরপরই এই বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। সেই সময় নৌকা চলাচলে ব্যাপক…
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও হাসান মারুফ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গৌরীপুরের (ইউএনও)’র উপজেলা থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন বেদনাময় চিত্র। বিদায় কালে ইউএনও হাসান মারুফ বলেন, ভালো থাকুক গৌরীপুর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সব রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে কনকনে শীতের রাতে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার কম্বল বিতরণ করেন তিনি। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছিন্নমূল ব্যক্তিগণ বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ইউএনও স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন সরকারের…
মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে অসহায় মানুষের মাঝে কোরআন শরীফ, কম্বল ও হুইল চেয়ার বিতরন করা হয়। অনুষ্ঠানে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব এর সভাপতিত্বে ও উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বেপারী, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, ডাসার উপজেলা…
রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ২৭ ডিসেম্বর(মঙ্গলবার) সকালে ৭ টা ৩০ মিনিটে বাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক শ্রীপুর থানার পাবুরিয়াচালা গ্রামের বারেক মিয়া ছেলে। সে পারফেট্টি বাংলাদেশ লিমিটেড কারখানায় চাকরি করতো। প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাওনা হাইওয়ে থানার ওসি জানান- নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা…
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পূর্ব বিরোধের জের ধরে সাজাত মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহত সাজাত মিয়া ঐ ইউনিয়নের মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহত মানিক মিয়ার (৬০) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাকি আহত রহমত আলী(৬১), সুজাত(২৭) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত মজিদ মিয়া (৬৫)কে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের প্রতিবেশী চাচাতো বোন জামাই।…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি ছুটিতে প্রায় ৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন এসব এলাকায়। ফলে জেলার পর্যটনখাতে পাঁচ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা। পরিবেশ সংরক্ষণের কথা চিন্তা করে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে অন্যতম পর্যটন কেন্দ্র বাইক্কা বিল টানা ৯ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসন। খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে রোববার ছুটি থাকায় টানা ৩ দিনের ছুটি মেলায় সারাদেশের সব পর্যটন এলাকার মতো চায়ের রাজ্য মৌলভীবাজারেও পর্যটকের ঢল নেমেছিল। পাঁচ তারকা হোটেল, রিসোর্টসহ শতাধিক হোটেল-রিসোর্টে ছিল পর্যটকের উপচেপড়া ভিড়। শ্রীমঙ্গলের চা-বাগান, কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হরিণছড়া গলফ মাঠ, পরিযায়ী পাখির বাইক্কা বিল,…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সোমবার (২৬ ডিসেম্বর) কুলাউড়ায় ১কেজি গাঁজা ও ১৬০ লিটার মদসহ প্রেমসুক্ষিয়া রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কুলাউড়া থানার আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত তিলকপুর চা বাগান হতে মাদক ব্যবসায়ী প্রেমসুক্ষিয়া রবি দাসকে (৪৫) আটক করে। পরে পুলিশ প্রেমসুক্ষিয়া রবি দাসের বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১কেজি গাঁজা জব্দ করা হয়। আজ মঙ্গলবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, মানিক লাল দাশ, প্রতিষ্ঠাকাল হতে আমৃত্যু দক্ষতার সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একাধিকবার ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবে তিনি জনগণের সেবা করেছেন। পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবুর চাহিদা রয়েছে দেশজুড়ে। ভোজন রসিকদের কাছে লেবু একটি অপরিহার্য খাবার। সেই লেবুর চাহিদা হঠাৎ কমে যাওয়ায় সংকটে পড়েছেন চাষিরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেবুর বাজার থেকে প্রতিদিন যেখানে ৬ থেকে ৮ লাখ লেবু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যেত। দামও ছিল ভালো। কিন্তু হঠাৎ করেই তা নেমে এসেছে ৩ থেকে ৪ লাখে। লেবুর দামও কমেছে ২ থেকে ৩ গুণ। গত বছর এই সময়ে লেবুর দাম ছিল ২ থেকে ৪ টাকা প্রতিটি, কিন্তু চলতি বছরে এই সময়ে লেবুর দাম নেমে এসেছে ৫০ পয়সা থেকে দেড় টাকা প্রতি। ফলে মাথায় হাত পড়েছে লেবু চাষি ও ব্যবসায়ীদের। মৌলভীবাজারের…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ শার্শায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার(২৭শে ডিসেম্বর)সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহের ছেলে। পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোট আগামী ৪ জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ভোটের এই নতুন তারিখ ঘোষণা করে। ভোটের বাকি আর ৮ দিন। তবে ভোটের মাঠে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি প্রার্থীদের প্রচার-প্রচারণা নেই বললেই চলে। আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে তবে অন্য ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে না। প্রার্থীরা প্রচার মাইক বের করে দিলেও ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না। অতীতে দেখাগেছে নির্বাচন মানে উৎসবের আমেজ ও টান টান উত্তেজনা। কিন্তু…