Author: Saizul Amin

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শারমিন আক্তার তন্নী (৫) নামে স্থানীয় এক শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত শিশু শারমিন আক্তার তন্নী এ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের মেয়ে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পাশ^বর্তী অচিন্তপুর ইউনিয়নের ষৌলপাই গ্রামের স্থানীয় একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে অপহরণেরর পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপরহরণকারীরা। এ অপহরণের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হল-…

আরও পড়ুন

লালমনিরহাট প্রতিনিধিঃ সংখ্যালঘুদের নিয়ে নানা ধরণের কুটক্তি করায় লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তবে মানববন্ধন শেষ হওয়ার আগেই পুলিশ এসে তা পন্ড করে দেয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বোজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায়, রতন ঠাকুর প্রমূখ। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল সিন্দুর্না ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বলেন, আমরা নাকি গরু খাওয়া হিন্দু।…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ আ’লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু। বুধবার(০৪ জানুয়ারী) সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত সকল পেশাজীবীদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করে। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে জুয়া খেলার আসর বসে। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির…

আরও পড়ুন

সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারী জেলার ৪০০ জন হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের উদ্যোগে আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান এড মমতাজুল হক, উপস্থিত ছিলেন সেক্রেটারি রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী হাসিনা আহম্মেদ,নির্বাহী সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি মজিবুল হাসান চৌধুরী (শাহীন), নীলফামারী চেম্বার অফ কমার্স এর সভাপতি শফিকুল আলম (ডাবলু),জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার,ইউএল ও মোঃ ফজলুল করিম,যুব প্রধান রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী মোঃ শাকিল হাসান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর নীতি ও আর্দশ নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নের ভাষা আন্দোলন, চুয়ান্নের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নের আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ষেষট্টির ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করে। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (০৪ জানুয়ারি) দুপুরের দিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ মোতাহার বিল্লাহ। এ নিয়ে ক্ষুব্ধ সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের স্বজনরা। অফিস সূত্রের বরাতে জানা যায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রত্যেক প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) শিক্ষার্থীদের জন্য আর্থিক বরাদ্দ দিচ্ছে সরকার। ২০২১-২২ অর্থবছরে মৌলভীবাজার সদর উপজেলায় ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস কেনার জন্য সরকারি বরাদ্দ আসে ৯০ হাজার টাকা। এই টাকা থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি হুইল চেয়ার, ১টি চশমা, কানের যন্ত্র ও ওষুধ দেওয়ার কথা রয়েছে। তবে গত…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘন কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।গত ৪ দিন ধরে এমন দৃশ্যের দেখা মেলে পুরো ঘাটাইল জুরে। দুপুর গড়িয়ে গেলেও কটিয়াদীতে কোথাও সূর্যের দেখা মেলেনি। এদিকে, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডা এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মধ্যরাত থেকে প্রকৃতি ঢেকে রেখেছে ঘন কুয়াশায়। সড়কে গাড়ি চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। একটু উত্তাপ পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়ায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেলস্টেশন নির্মাণ’ কোম্পানীর বাস্তবায়নাধীন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়াল। গতকাল বুধবার তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুর রেলস্টেশন ও মুড়াউল রেলস্টেশন এলাকায় চলমান নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে পরিদর্শন করেন। এছাড়াও তিনি শাহবাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ব্রিজ নির্মাণের কাজের অগ্রগতি তদারকি পরিলক্ষিত করেন। এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ১ম সেক্রেটারী মিসেস, এস সোনালী শাহী, রেলনির্মাণ কোম্পানীর প্রকল্প পরিচালক, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল হক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে বিসিএস পরীক্ষায় বসলেন মেয়ে‌। এ ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার বিকেলে কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে মোঃ তাহির আলী (৬৫) মারা গেছেন। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়ে যায় মেয়ে রেবা বেগম। রেবা বেগম সিলেট মদন মোহন কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে এবারের বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার সকাল ১০টায় তাঁর বিসিএসের লিখিত পরীক্ষা। এমন অবস্থায় মনকে পাথরে চাপা দিয়ে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষার হলে বসতে হলো রেবা বেগমকে। সে ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে আর বাবাকে সে দেখতে…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত জাতীয় সংসদের সংসদীয় আসন-৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ২শ’ ৮৫ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৭শ’ ৫২ ভোট। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের হল রুম থেকে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা…

আরও পড়ুন

নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পথে পথে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। আজ বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রেলস্টেশনে,গাড়িতে করে শীতবস্ত্র নিয়ে ঘুরে ঘুরে নিজ হাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। উল্লেখ্য, বিরামপুরে প্রায় এক সপ্তাহ যাবৎ শীতের প্রভাব বেশি। এসময় উপজেলা প্রশাসনের স্টাফগণ সাথে ছিলেন

আরও পড়ুন

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হরিখোলা গ্ৰামটি হচ্ছে একটি সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমি চারদিকে রয়েছে সবুজ গাছগাছালি, পাহার, ঘর বাড়ি, আরোও রয়েছে এক সুনাম ধন্য গুহা ! যার টেকনাফে কুদুমগুহা নামে পরিচিত! কুদুমগুহা টি হরিখোরা গ্ৰামে অবস্থিত। এই গ্রামে বর্তমানে একটি সকলের পরিচিত সংগঠন হরি খোলা স্টুডেন্ট এসোসিয়েশন। সংগঠনটির স্থাপিত হয়, ২৪ এপ্রিল ২০১৫ সালে। সংগঠন যখন থেকে কার্যক্রম শুরু হয় তখন থেকে হরি খোলা গ্ৰামে অবহেলিত জনগোষ্ঠীরদের পাশে থাকার উদ্দেশ্য ছিল সংগঠনটির। বর্তমানে অবহেলিত জনগোষ্ঠীরদের শিক্ষা হার বাড়ানো সাথে সাথে হরিখোলা সমাজের গরিব দুঃখী পাশে দারানো চেষ্টা করছে। বর্তমানে উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কর্মীরা…

আরও পড়ুন

মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরগুনা-২ সাংসদীয় আসনের বিএনপির প্রার্থী প্রায়াত প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ জানুয়ারি ) বিকেল ৫টায় পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন এ মিলাদ ও দোয়ার আয়োজন করে। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম মতিউর রহমান মোল্লা, শাহাবুদ্দিন সাকু, হারুন অর রশিদ , ইসমাইল সিকদার এসমে , কাজী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর অফিস কাযার্লয়ে সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও সাম্পাদক মো. সজিব মিয়ার নেতৃত্বে এক বিশাল র‍্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পর্নোগ্রাফি মামলায় আব্দুস সালাম (৪২) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। আব্দুস সালামের বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আব্দুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের মে মাসে ওই নারীর যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পর সালাম ওই নারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে তাতে তাঁর আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ব্যাপারে ওই নারীর ভাই বাদী…

আরও পড়ুন

জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর পরশুরামের কালিকাপুর বাসারত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে না পেরে বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছেন মোঃ ইরফান নিভীর (১৫) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে নুর আহমদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাঁর সহপাঠীরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সে বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্কুল শিক্ষার্থীর পরিবার জানান ইরফান একাধিক বিষয় ফেল করায় স্কুল কর্তৃপক্ষ থাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সুযোগ দিতে অনিহা প্রকাশ করেন, এ নিয়ে…

আরও পড়ুন

জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মাঈন উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠেছে। বুধবার (৪জানুয়ারি) সকালে উপজেলা মহামায়া ইউনিয়নের মনুরহাট বাজারে এ ঘটনা ঘটে।হামলার পর তিনি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় ওবায়দুল হক মেম্বার, মোঃ শিবলু, মোঃ মাসুম ও আবদুল করিমকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাস্টার মাঈন উদ্দিন। তিনি অভিযোগে বলেছেন, পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা লাঠিসোটা, রড, দা, ছুরি, ছেনি নিয়ে তার উপর হামলা চালায়।তবে, ওবায়দুল হক মেম্বার বলেছেন, জায়গায় সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে, মারধর হয়নি। ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, তিনি সংবাদ…

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের ঘোষেরহাট টু ঢাকা রুটের জাহিদ-৭ লঞ্চ’র ষ্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চ লস্কর মফিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার দুলারহাট থানাধীন ঘোষেরহাট লঞ্চ ঘাটে জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন চর-যমুনা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাদশা মিয়ার ছেলে। এবং দুই ভিকটিম কিশোরী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বাসিন্দা। একজনের বয়স ১৪ বছর অপরজনের বয়স ১৮ বছর। ভিকটিম ও মামলা সূত্রে জানা যায়, ঢাকাতে একটি গার্মেন্টসে চাকরীর জন্য ৩০অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী জাহিদ-৭ লঞ্চে উঠে…

আরও পড়ুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ। এসময় আরোও উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার, যুগ্নসাধারন সম্পাদক লোকমান হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ইউনুস আলী হাওলাদার,  দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান আব্দুল হাই, সাবেক উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি শাহাদাত সরদার, কালকিনি…

আরও পড়ুন