- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ বিমল বোনার্জি (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কুলাউড়ার গাজীপুর চা বাগানের ফ্যাক্টরির গেইটের সামনে থেকে আসামিকে আটক করা হয়। আসামিকে তল্লাশি করে তার সাথে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে ৩টি আলাদা পলিথিনে মোড়ানো মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতর…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থেকে মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন। শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেপ্তার করা হয়। আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২০১৭ ইং সালের একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ। গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত…
আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও ২ ফেব্রুয়ারী পরিবার উন্নয়ন সংস্থা এ দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি। ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। ঐ বছরই সব শ্রেণীপেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারীকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এ ছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, মজুদ করা, প্রক্রিয়াকরন, সরবরাহ, বিপণন ও বিক্রিয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সংখ্যালঘু এক কৃষকের ৫২ শতক জমির সরিষা রাতে আঁধারে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকেরা । মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোলান রশিদপুর গ্রামের রঘুনাথ মালীর ছেলে অলপ মালীর উপজেলার সীমান্তবর্তী হাকিমপুরের আলীহাট ইউপির সাতানা মাঠের ৫২ শতক জমির ঐ সরিষা কেটে নিযে যায় তারা। এ বিষয়ে অলপ ৫ জনের নাম সহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত উল্লেখ করে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এ ঘটনায় হাকিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্হল পরিদর্শন শেষে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী এলাকা হতে কর্তন করা সরিষা গুলো উদ্ধার করেন। অভিযোগে জানা যায়, অলক তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবেদা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান। তিনি সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে বিকাল থেকে লাইটের হোল্ডার ঝুলছিল। সন্ধ্যার দিকে সাইফুল অসাবধানতায় লাইটের হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মাদক দ্রব্য মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারী মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৪৫) দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার উত্তর পাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটে আসার সময় ইজিবাইকে তল্লাশি চালিয়ে আসামি মোছাঃ মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মনসুর রহমান। পরে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দির্ঘ শুনানি শেষে…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি; দিনাজপুরের হিলিতে (হাকিমপুর) পুলিশের অভিযানে নেশা জাতীয় বিপুল পরিমাণ এ্যাম্পল সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। হাকিমপুর থানা সুত্র জানায়, মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাত পনে ৯ টায় হাকিমপুর (হিলি) পৌরসভাস্থ চারমাথা এলাকায় থানা পুলিশের একটি সুদক্ষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫২০ পিস নেশা জাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়। আটককৃত কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার বড় জালালপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোজাম্মেল হক (২৫)। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিধিমোতাবেক কোর্টে প্রেরন করা হবে বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানা সুত্র।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলার জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের একটি কৃষ্ণচূড়া গাছ কাটার অভিযোগ ওঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তার সহকারি শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের মুল ভবনের সামনে দুই দিন আগেও দাড়িয়ে ছিল দীর্ঘদিনের পুরাতন কৃষ্ণচূড়া গাছটি। হঠাৎ করে রবিবার সকালে শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় মাঠে গিয়ে শোভাবর্ধনের ওই কৃষ্ণচূড়া গাছটি দেখতে না পেয়ে শুরু করেন হৈ চৈ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং স্থানীয় ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মিলে ওই গাছটি কর্তন করেছে। শুধু তাই নয়,পুরাতন একটি ঘরের টিন গুলোও বিক্রি করেছেন তারা। এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধে প্রতি পক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিলন মন্ডল উপজেলার ইকর গাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। নিহতের বড় ভাই বাবু মন্ডল জানান, বাড়ি ভিটার ১ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী আব্দুল কাদের শহিদুল ও আফজাল হোসেন সহ ৬ জনের সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হলেও তাতে মীমাংসা হয়নি। সর্বশেষ সোমবার ৩০…
জয়পুরহাট জেলা প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর আতাউর রহমান বুলবুল (৫০) এর সন্ধান পেয়েছে তার পরিবারের লোকজন। তবে জীবিত নয় মৃত অবস্থায়। সে মানসিক ভারসাম্যহীন হয়ে ফেনী শহরে বসবাস করত। নিখোঁজ বুলবুল ক্ষেতলাল উপজেলার গাংগাইরের আবদুস সাত্তার মাস্টারের ছেলে। বুলবুলের ভাই রেজাউল করিম রিপন জানিয়েছে, বুলবুল ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর মানসিক সমস্যাগ্রস্থ হয়ে পড়ে। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর হঠাৎ বুলবুল নিখোঁজ হয়। প্রায় ১০ বছর পর আমরা বুলবুল ফেনীতে থাকার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে আসতে যাই। কিন্তু তাকে অনেক জোরজবরদস্তি করেও আনতে পারিনি। এরপর থেকে যাতায়াতের দূরত্বের কারণে বছরের পর বছর তার খবরাখবর আমরা আর…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল জয়পুরহাট এর উদ্যোগে ও বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম এর সার্বিক সহযাগীতায় ঐতিহাসিক পাহাড়পুরে শিক্ষা সফর আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ শিক্ষা সফর শিক্ষার্থীদর মেধা অন্বেষণ এবং অভিভাবক দের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য আবু তাহের শেখ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোস্তাকুর রহমান, গোলাম মাসুদ, আল…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৯ জানুয়ারি, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকায় গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক-উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৩৮)। স্থানীয়রা জানান, বিকেলে ওই শ্রমিক শালপাড়া বাজারে একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল কাটার সময় অসাবধানতায় গাছ থেকে পড়ে গুরত্বর আহত হয়। এসময় স্থানীয়রা ছুঁটে এসে তাঁকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাট প্রতিনিধিঃ২৮ জানুয়ারি ২০২৩ জয়পুরহাটের কালাইয়ে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর উদয়পুর ইউনিয়নের আমিরসহ তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির চেচুরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. আঃ সোবাহান (৬১), জামায়াতে ইসলামীর সদস্য মাত্রাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো মোঃ সোবাহান (৪৫), জামায়াতে ইসলামীর সদস্য থল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৭১)। পুলিশ জানায়, শনিবার দুপুরে…
মোঃ বাবুল হোসেন. জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের র্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ ৩জনকে আটক করেছে র্যাব। শুক্রবার(২৭ জানুয়ারী) রাতে জয়পুরহাট পৌরসভার পৃথিবী কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া গ্রামের মোঃ নওশাদ আলীর পুত্র কিশোর গ্যাংয়ের দলনেতা সাঈদ নাঈম, জয়পুরহাট সদরের গুলশান মোড়ের কোরবান আলীর পুত্র কারিমুল ইসলাম(২৩), শান্তিনগর এলাকার মৃত আব্দুল ওয়াহেদ সরদারের পুত্র নাহিদ হাসান(২৩)। র্যাব জানায়, আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা জয়পুরহাট সদর থানা এলাকার উদীয়মান কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। দলনেতা…
ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নাগরপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি ২০২৩)সারাদিন ব্যাপি নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এসএসসি ৯৩ ব্যাচ নাগরপুর এর সভাপতি মো. সোলায়মান কবির এর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মো. রিপন শিকদার এর পরিচালনায় ৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, দেলদুয়ার থানার ওসি মো. নাছির হোসেনসহ এসএসসি ৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ।
সোহাগ ইসলাম নীলফামারী: ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী। ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে। গত ১৯ ডিসেম্বর রাত ১০ টায় সোনারায় ইউনিয়নে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন (ছদ্মনাম) আজগর আলীর শারীরিক প্রতিবন্ধী মেয়ে (ছদ্মনাম) লায়লা(১৪)। জানাযায়, একই ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের ছেলে মো: রাকিব(২১) শারীরীক প্রতিবন্ধী কিশোরী কন্যা লায়লাকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তার আচরনে মায়ের সন্দেহ হওয়ায় এক পর্যায়ে লায়লা তার মায়ের নিকট ঘটনা প্রকাশ করে। প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা থানায় উপস্থিত হয়ে ধর্ষনের ঘটনাটি জানালে ডোমার থানার ওসি মাহমুদ উন-নবী পুলিশ সুপারকে বিষয়টি…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: শিক্ষাক্রম ২৩ সংস্কার,বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে নিয়োজিতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর থানা শাখা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির জোর দাবি জানান। এ-সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শাকির মাহমুদ,সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী উসমান,দুর্গাপুর থানা শাখার সভাপতি রফিকুল ইসলাম,সহ-সভাপতি মনজুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গতকাল বুধবার(২৫ জানুয়ারি) বিকাল পাঁচটায় যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী ও ৭ দিনব্যাপি মধুমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের যশোরের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি, মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন, এমপি, জনাব শাহীন চাকলাদার, এমপি, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, মোঃ শহিদুল ইসলাম মিলন, সভাপতি,…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) স্বাধীনতার ৫১ বছর পার হলেও এখনও নির্মাণ করা হয়নি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শিবনাথ সাহার বাজার সংলগ্ন কুড়িখাঁই নদীর উপর নির্মিত প্রাচীন জরাজীর্ণ ব্রিজটি। এরই মধ্যে ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে। খসে পড়েছে পিলারের আন্তরণ ও ইট। বেশ কয়েকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের উধ্বর্তন কর্মর্কতাদের অবহিত করা হলেও হয়নি কোন ব্যবস্থা।স্থানে স্থানে ভেঙ্গে গেছে ব্র্রিজের পাটাতনের অংশ। ইতিমধ্যে নির্বাচনকালীন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। ফলে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ব্রিজটি।এ অবস্থায় চলাচল নিয়ে দুর্ভোগে পড়েছেন বোয়ালিয়া,নামা বোয়ালিয়া, তেলিচারা,কাহেতেরটেকী, ভাংনাদী, চারিয়া, দড়িচারিয়া,মাগুরা, কুড়িখাঁই, চাতল, মুমুরদিয়া, জোয়ারিয়া ও পিপুলিয়াসহ অন্তত ২০ গ্রামের মানুষ।…
স্বীকৃতি বিশ্বাস, যশোর : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কার্যালয়ে, আজ বেলা দুপুর ১২টায় জেলা যুব মৈত্রী’র উদ্যোগে ইউনিয়ন ও শহরের দরিদ্র-দুস্থদের মাঝে শতধিক কম্বল বিতরন করা হয়। উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নিমূর্ল কমিটির জেলা সভাপতি হারুন আর রশিদ।জেলা যুব মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা সাধারন সম্পাদক সুকান্ত দাস, ছাত্রমৈত্রীর সভাপতি অরুপ মৈত্রী, সাধরন সম্পাদক শাহীন হোসেন,যুব নেতা আব্দুর রশিদ ডলার, মোশারফ হোসেন, ছাত্র নেতা রাব্বি আব্বাস প্রমূখ।