Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা রণজিৎ পাল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন পাল মৌলভীবাজার সদর উপজেলার মনোহর কোণা গ্রামের মৃত রবীন্দ্র কুমার পাল ওরফে রবি পালের ছেলে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের যোগেন্দ্র পালের ছেলে বিমল পাল, মৃত রবীন্দ্র কুমার পালের ছেলে উত্তম পাল, অনিল চন্দ্র পালের ছেলে আশীষ পাল, মৃত তারণ পালের ছেলে চিত্তরঞ্জন পাল ওরফে চিত্ত পাল। পাশাপাশি দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জরিমানা অনাদায়ীদের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিক্সা চুরির চেষ্টায় জড়িত সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রোববার (৫ ফেব্রুয়ারি) কুলাউড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভবানীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাস্টার প্যারেড কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা শ্রেষ্ঠ থানা ও অফিসারদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষের পরিচালনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সকাল ১১ টার দিকে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলার ৩ শিবির কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।সোমবার গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত, একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন। পুলিশ সুত্রে জানা যায়,গত বছরের ২৪ ই ডিসেম্বর সকালে ককটেল, লাঠি সহ শহরে নাশকতার উদ্যেশে বামনপুর শগুনা চার মাথায় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়েত ও শিবির কর্মীরা। এসময় পুলিশ গিয়ে ৬ টি ককটেল সহ ১২ জনকে গ্রেফতার করে ও অনন্য জামায়েত ও শিবিরের নেতা…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত কারনে বিদায়ী মানপত্র পাঠ ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে জয়পুরহাটের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে বিদায় জানায় প্রিয় প্রতিষ্ঠানের সহকর্মি ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলার নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। একই মঞ্চে বিদালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বড়ভাইয়েরা। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, বিদায়ী শিক্ষক মোঃ…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ পাঁচবিবির চাষিরা বোরো আবাদে নেমেছেন। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করছেন। কিন্তু সংকটে পড়েছেন কৃষি মজুর নিয়ে। ধান-চালের বাজার দর ভালো থাকায় এ বছর বোরো চাষে আগ্রহ বেড়েছে চাষীদের। আবহাওয়া অনুকুলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী চাষিরা। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তীব্র, শীত, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে বোরো আবাদ প্রায় ২০ দিন পিছিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় পৌরসহ ৮টি (বালিঘাটা ইউনিয়ন সহ বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, আটাপুর, মোহাম্মদপুর, কুসুম্বা, আওলাই) ইউনিয়নের বিভিন্ন…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ গতকাল সোমবার পাঁচবিবি লাল বিহারী সরকারী পাইলট (এলবিপি) উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. বরমান হোসেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য শিক্ষকমÐলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পাঠ্যাভাস গড়ে তুলার উপর গুরুত্বারোপ করেন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার জন্য শিক্ষকদের পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নগদ আর্থিক সহায়তার চেক প্রদান করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থ বছরের সহায়তার চেক, গতকাল সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে গরীব অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এবিষয়ে এমপি দুদু বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই গরীব অসহায় অসচ্ছল ব্যাক্তির পূর্নবাসন, কোন ব্যাক্তি জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। এবছর উপজেলার এমন কয়েকজন অসচ্ছল ব্যাক্তি প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলের ২০…

আরও পড়ুন

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে দেশ ২টিতে আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় ভূমিকম্পটি তুরস্কের গাজিআন্তাপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। নুরদাগি অঞ্চলটি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে অবস্থিত। এ অঞ্চলের বেশ কিছু দেশে ভূকম্পন অনুভূত হয়, যার মধ্যে আছে সিরিয়া, লেবানন ও ইসরায়েল। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওতকে জানান, দেশটিতে ২৮৪ জন নিহত ও ২ হাজার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কৃষিতে যন্ত্রের ব্যবহার ও উৎপাদন বাড়াতে মৌলভীবাজার সদর উপজেলায় ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপন শুরু করেছেন কৃষকরা। নতুন এ চাষাবাদ পদ্ধতি কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। অদ্য শনিবারে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গ্রামশ্রীমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এর আগে সদর উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে চাষাবাদ এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সংসদ সদস্য। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, কৃষি…

আরও পড়ুন

সোহাগ ইসলাম, নীলফামারী: বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নীলফামারীর ডিমলা তিস্তার চরে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়েছে। ফলে এ মৌসুমে ব্যাপক মুনাফার আশা করছেন কৃষকরা। জানা গেছে, আগে এই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হতো। এছাড়াও একটা সময় গমের চাষও করা হতো। কয়েক বছর আগে গমের বাস্ট রোগের কারণে চাষিরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে আবার কৃষি অফিসের পরামর্শে কৃষকেরা গম চাষে ঝোঁকেন। তবে এই মৌসুমে গম চাষে বাম্পার ফলন হওয়ার আশা করছে তিস্তা পাড়ের চাষীরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর আবারও গম চাষে ঝুঁকেছেন কৃষকরা। তবে এবছর উপজেলার কোথাও বাস্টের আক্রমণ দেখা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোর : যশোরের ঐতিহ্যবাহী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুরু হয়েছে দুইদিন ব্যাপি আইটি মেলা ও শীত উৎসব। আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। যশোর আইটি পার্ক ইনভেস্টার অ্যাসোসিয়শনের সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর আল হেরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মফিজুল ইসলাম ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে আইসিটি পার্ক নির্মাণ করেছিলেন তা বাস্তবায়নে এখানকার উদ্যোক্তারা নিরলসভাবে কাজ করছে। আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ায় এ পার্কের উদ্যোক্তাদের ভূমিকা…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশ জানায় বেনাপোল বন্দর থানার শিকড়ী গ্রামের পাকা রাস্তার অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রামের মৃত গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪) ও শার্শা থানার পাঁচ ভুলোট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)। যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এজাহার দায়ের করেন।

আরও পড়ুন

মোঃসুমন মিয়া, জেলা প্রতিনিধি,ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঠারবাড়ি ইউনিয়নের ফতেনগর গ্রামের মৃত সামসুল হকের পুত্র নুর মোহাম্মদ (৪৫) কে গ্রেফতার করে। জানা যায়, ফতেনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালে দিন দুপুরে কুপিয়ে হত্যা করে।…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার দত্তগাতিতে রকিব হত্যার আসামি চরমপন্থি দল নিউ কমিউনিস্ট পার্টির সদস্য মোঃ সোলায়মান মোল্লা ওরফে জুয়েল(২৮)কে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম আটক করে তার দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাজে ব্যবহৃত ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি খুলনা জেলার ফুলতলা উপজেলার জাতিরা গ্রামের মোঃ শাহজাহান মোল্লার ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী,গতবছর ১২ মে আনুমানিক রাত আটটায় অভয়নগর থানাধীন দত্তগাতী গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ফুলতলা জামিরাবাজার গামী ইটের সলিং রাস্তার উপর রকিবুল ইসলাম তার স্ত্রীসহ মটরসাইকেলযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা পেটে ও মাথায় গুলি করে হত্যা করে। এ সংক্রান্ত বিষয়ে অভয়নগর থানায় একটি মামলা…

আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাপী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের নূন্যতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। কিন্তু এই অনুপাত বজায় রাখেনি বিভাগগুলো । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত ৪৮তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে মোট ২৪টি বিভাগে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে ফোকলোর এবং আইন ও বিচার বিভাগ। বিভাগ দুটিতে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১:৩৮। অর্থাৎ প্রতি ৩৮ জন শিক্ষার্থীর জন্য বিভাগটিতে শিক্ষক রয়েছেন মাত্র একজন। যা বিশ্বব্যাপী প্রচলিত শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের মানদণ্ডের ধারে-কাছেও নেই।…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুর থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ৫৫ টি দুস্থ্য পরিবারের মাঝে টিউবওয়েল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অসহায় পরিবারে মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। কর্মকর্তারা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ্য পরিবারের মাঝে এই টিউবওয়েল গুলো বিতরন করা হয়।টিউবওয়েল স্থাপনার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র-পাইপ, ইট কিনার জন্য নগদ ১’হাজার টাকা, সিমেন্টের বস্তা এবং জায়গা নির্দিষ্ট করে স্থাপনের জন্য মিস্ত্রি খরচ দিয়ে সহায়তা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এছাড়া এই ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাই’টি নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থাটি অসহায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল,…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় রাস্তায় মাটি ভরাট ও সংস্কার কাজের উদ্ভোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল, গাছ বয়ড়া, মালিপাড়া গ্রামের জনগুরুত্বপূর্ণ তিনটি সড়কের কাজের উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, ইউপি সদস্য আমির হোসেন মনো, মোস্তাফিজুর রহমান সোনা, মোবারক আলী, কহিনুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধি: ” ” আপনাদের শুভাগমনে আমাদের বিদ্যাপিঠ খুঁজে পাক wš প্রানের সন্ধান” এই প্রতিপাদ্য নিয়ে “এসো গড়ি সুনিবিড় হৃদয়ের বন্ধন” জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ৩য় বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১০ জন শিক্ষকদের পরিচিতি পর্ব ও তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৫ (ফেব্রুয়ারী) রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ক্ষেতলাল…

আরও পড়ুন