- কেন্দুয়ায় জ্বালানিতে অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক অভিযান
- আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
- নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাগরপুরে সাবেক ছাত্রনেতার মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নেত্ববৃন্দ।
- পারিবারিক কলহে আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভিডিও ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য
- নাগরপুরে রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন
- আয়কর অফিসে নাম ভাঙ্গিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
- পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক বৃদ্ধকে কুপিয়ে জখম
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। মৃত্যুও বাড়ছে হু হু করে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৪৬৯ জন। মোট শনাক্ত ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৩৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ ৯৮ হাজার ৭৭৪ টি নমুনা পরীক্ষা…
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় মৌলভীবাজার জেলা রয়েছে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে মুন্সীগঞ্জ, তৃতীয় চট্টগ্রাম, চতুর্থ ঢাকা ও পঞ্চম অবস্থায় রয়েছে সিলেট। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ রয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের পরীক্ষার ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। জেলাগুলো যথাক্রমে হলো ১. মৌলভীবাজার, ২. মুন্সীগঞ্জ, ৩. চট্টগ্রাম, ৪. ঢাকা, ৫. সিলেট, ৬. নরসিংদী, ৭. খুলনা, ৮. নারায়ণগঞ্জ, ৯. রাজবাড়ী, ১০. ফেনী, ১১. নোয়াখালী, ১২. চাঁদপুর, ১৩. শরীয়তপুর, ১৪. লক্ষ্মীপুর, ১৫. কুমিল্লা, ১৬. বরিশাল, ১৭. রাজশাহী, ১৮. বগুড়া, ১৯, নড়াইল, ২০. নীলফামারী, ২১. গাজীপুর,…
জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন তিনি। বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন। সেটি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করবেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপের মতো ফের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় আনা হতে পারে। আজ বৃহস্পতিবার সংসদে তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তার আহ্বান জানিয়েছেন।
আমেরিকা অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বর্তমানে ওই অঞ্চলে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ চলছে। তবে এবারের সংক্রমণ গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন বুধবার এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, কারিসা এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন, যখন ওই অঞ্চলের বেশকিছু দেশ করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে।’ ‘তাই, আমাকে যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই…
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনও লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইরানের সঙ্গে চীন ২৫ বছর মেয়াদি যে কৌশলগত চুক্তি করেছে সে সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনও লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি দাবি করেন। নেড প্রাইস বলেন, কূটনৈতিক…
‘পঞ্চপাণ্ডব’ খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ খেলোয়াড় বাদেই দীর্ঘ ১৫ বছর পর এই প্রথম খেলতে নামছে টাইগাররা। দেশের টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম এবং সব সংস্করণ মিলিয়ে ১৮তম অধিনায়ক হিসেবে আজ জাতীয় দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। এর ফলে ২০০৬ সালের পর এই প্রথম প্রতিষ্ঠিত পাঁচ সিনিয়র ক্রিকেটার (পঞ্চপাণ্ডব) মাশরাফী, সাকিব, তামিম, রিয়াদ ও মুশফিককে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল। জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদ ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। চোট না কাটিয়ে পুরোপুরি সুস্থ না হওয়ায় মাঠে নামা হচ্ছে না মুশফিকুর রহিমেরও। এছাড়া টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন, ওয়ানডে দলেও নিউজিল্যান্ড সফরে দলে…
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যতই হাসপাতালগুলোতে বেড বৃদ্ধি করি এতে কোভিড আক্রান্ত রোগী কমাতে পারবো না। আমাদের আক্রান্তের উৎপত্তির বিষয়ে আরও সচেতন হতে হবে। কোভিড নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, মাস্ক ছাড়া আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত এক বছরের করোনা মোকাবিলায় আমাদের সফলতা রয়েছে। এ সময়ে চিকিৎসকেরা সেবা করতে গিয়ে নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন। নিজেরা পরিবারকে সময় দিতে পারেন না, আমরাও তাদের ছুটির ব্যবস্থা করতে পারিনি। যেহেতু…
লোকমান হাফিজ: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত “Multidimensional Significance of Bangabandhu’s Historic 7th March Speech’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার বেলা ১১টায় কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী এবং সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। সেমিনারে শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয়…
ফরহাদ খোন্দকার (ফেনী প্রতিনিধি) : মঙ্গলবার বিকেলে শহরের তাকিয়া রোডের একটি ভবনের তৃতীয় তলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূণ্য চন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে শাহী টয় ট্রেডার্স প্রতিষ্ঠানের শিশুদের খেলনা, সুরুজ ইলেকট্রিক্সের বৈদ্যুতিক সামগ্রী, সোহেল ক্রোকারিজ প্রতিষ্ঠানের প্লাস্টিক জাতীয় মালামাল মজুদ ছিল জানিয়ে তিনি বলেন, এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত ‘শাহী…
সিলেটের হিয়াবরন মোল্লাপাড়া এলাকা থেকে বুধবার (৩১ মার্চ) ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার কোতোয়ালী মডেল থানা পুলিশ। জানা যায়, ভোররাতে কোতোয়ালী মডেল থানাধীন হিয়াবরন মোল্লাপাড়া আক্তার মিয়ার বাড়ীর সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় জুমন উদ্দিন (২৮), রুপা বেগম (২৬), দুইশত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করে লামাবাজার পুলিশ ফাঁড়ী।
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। এর আগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। এ ঘটনায় নিহতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশী কাপন গ্রামের ডা.চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম(৫০)ও তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২), ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া(৩৫)। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিলেট আসার পথে লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে আসা মাত্র একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে…
সিলেটের বিশিষ্ট ব্যাক্তিত্ব এ এস এ মুয়িয সুজন এর সুস্হতা কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১মার্চ) বাদ আছর সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদে সিলেট মহানগর ও সদর উপজেলা বাসীর পক্ষ থেকে এ দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে করোনায় আক্রান্ত এ এস এ মুয়িয সুজন এর আশু রোগ মুক্তি কামনা ও দেশ বিদেশে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ এস এ মুয়িয সুজন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ( পিএসএফ) এর চেয়ারম্যান,ঢাকাস্থ ডেল্টা হসপিটাল লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান,বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা “প্রতিভা বিকাশ” বাংলাদেশ এর…
নিজস্ব প্রতিবেদকঃ সংসার সামলে, ঘরে বসে না থেকে সময়টাকে কাজে লাগিয়ে সফল নারী উদ্যোক্তা হয়েছেন নেত্রকোনার নিশাত আনজুম হীরা। ঘরে বসেই বিভিন্ন কাজের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। অনলাইনে ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। তিনি নেত্রকোনার মেয়ে হলেও শশুর বাড়ি ময়মনসিংহ হওয়ায় সেখানেই বসবাস করছেন তিনি। নিশাত আনজুম হীরা জানান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে Women & e-comarce forum (we) গ্রুপে যুক্ত হলে সেখানে হাজার হাজার সফল নারী উদ্যোক্তা দের কে…
সুনামগঞ্জ প্রতিনিধি: হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মু. ইনামুল হক বলেন, হাওর উন্নয়নের নামে হাওর এলাকার প্রকৃতি বিপন্ন হতে চলছে। হাওর এলাকার বিপন্ন প্রকৃতিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। হাওরের দেশী প্রজাতির মাছের দুরাবস্থা নিরসন করতে হবে, হাওরের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে এখন আর আগের মতো মা মাছেরা ডিম উৎপাদন করতে পারছেনা, অতিথি পাখিরা হাওরে আসছেনা, হাওরের প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হতে চলছে। তিনি আরো বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই চলবেনা, বোরো ফসল বৈশাখের আগে ঘরে তুলতে হবে, কার্তিক-অগ্রহায়ণ মাসের মধ্যে পিআইসি গঠন করে ফেলতে হবে, বৈশাখ মাসে বাঁধ কেটে ফেলতে হবে যাতে পানি প্রাকৃতিকভাবে চলাচল করতে পারে,…
আরিফুর রহমান আরিফ : ঝালকাঠির নলছিটিতে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার(৩১ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন। এসব বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে।জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক অভিযান করা হয়। এসময় মাস্ক ব্যববহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে…
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাথে সদর হাসপাতালের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নাগরপুর শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিনের পুরাতন ব্রিজটি ভারী যানবাহন চলাচলের ফলে প্লাষ্টার খশে পড়ে দেবে গিয়েছে। যোগাযোগ ও দূর্ঘটনার হুমকিতে রয়েছে আজ প্রায় ১ সপ্তাহ। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত নতুন ব্রিজ নির্মান ও বিকল্প রাস্তার ব্যবস্থা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান বলেন, নতুন ব্রিজ নির্মান সময় সাপেক্ষ। তবে এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ৩ ইউপি সদস্য। বুধবার (৩১ মার্চ) বেলা ৩ টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ৷ ভবনেে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনারা বেগম ও হাজেরা খাতুন দাবি করেন,প্রতিপক্ষ পূর্ব বিরোধের জের ধরে আমাদের কে বির্তকিত ও মানহানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিত্তিহীন একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকে কেন্দ্র করে একাধিক সংবাদ মাধ্যমে “প্রকল্পের টাকা আত্মসাত ” এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে পুর্ব বিরোধের জের ধরে একাধিক…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জে শিশু হত্যা মামলায় ৫ আসামীকে আজীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় প্রদান করেন। রায়ে সাজাপ্রাপ্ত ৫ জনের প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের মৃত সছির উদ্দিন খন্দকারের ছেলে সাহেব খন্দকার (৪৫) ও তার ছেলে হারুন খন্দকার (২২), সচির উদ্দিনের আরেক ছেলে গোলজার রহমান খন্দকার (৪০) এবং গোলজারের দুই ছেলে ফরিদুল খন্দকার (২৫), জরিদুল ইসলাম (২০), গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ২০১৩ সালে গোবিন্দঞ্জ উপজেলার নাকাইহাটে জমিজমা নিয়ে বিরোধের জের…
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন তার পুত্রবধূ ও মিডিয়া ব্যক্তিত্ব লারা ট্রাম্প। পরে সেই ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে। পোস্ট করার পরপরই তা মুছে দিয়েছে ফেসবুক। এ বিষয়ে লারাকে সতর্ক করে মেইলও পাঠিয়েছে তারা। সেই মেইলের স্কিনশট শেয়ার করেছেন ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডেমোক্রেট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের ফল মেনে নেননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। অব্যাহতভাবে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। গত ৬ জানুয়ারি সংসদ ভবনে নির্বাচনের ফল সত্যায়নের সময় সেখানে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এতে হতাহতের ঘটনাও ঘটে। নির্বাচনে উসকানি দেওয়ার অভিযোগে পরের দিন ৭ জানুয়ারি…