- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে তিন থেকে চার দফা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। কোনো কোনো সপ্তাহে একাধিক দিনও উন্নয়ন কাজের জন্য বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। এতে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং সাংসারিক কাজকর্মে নরীরা পোহাচ্ছেন চরম ভোগান্তি। সিলেটে এভাবে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও বিষয়টি লোডশেডিং নয় এবং এমন বিভ্রাট আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলীরা। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার ফিডারগুলোতে মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা বলেছেন তারা। এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ায় কোনো কোনো সময় ট্রান্সফরমারের ফিউজ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ…
রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড বেড়েছে তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে রুশপন্থি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলে সামরিক শক্তি ব্যবহারে ইউক্রেনকে বাধা দেবে রাশিয়া। তিনি পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলকে বিপজ্জজনক বিস্ফোরণোন্মুখ আখ্যা দিয়ে বলেন, ওই এলাকায় সেনা পাঠানোর অধিকার মস্কোর রয়েছে এবং পূর্ব সতর্কতামূলক এই ব্যবস্থা নেয়া হবে। ক্রেমলিনের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কন্টাক্ট লাইনের পরিস্থিতি চরম…
আজ ১০ এপ্রিল দেশব্যাপী আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ৬ এপ্রিল নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। ১০ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সমাজের প্রায় প্রতিটি স্তরে এ ঘটনা নিয়ে সমালোচনা ওঠে। একমাত্র বোনের চলে যাওয়ার দিনে ছোট ভাই রায়হান ফেসবুকে বোনের স্মৃতিচারণা করেছেন, সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ফেসবুকে। রায়হান লিখেছেন: আজ ১০ এপ্রিল। আমার প্রিয় বোন হারানোর দুই বছর। ঝড়ের বেগে যে উল্কাপিণ্ডের মতো আঘাত আমাদের পরিবারকে ক্ষতবিক্ষত করেছিল, সেই ক্ষত, সেই আঘাত এতোটুকুও শুকাইনি। এখনো দগদগে। বোনের স্মৃতি,…
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। এর আগে গত বুধবার (৭ এপ্রিল) দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ…
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, সর্বাত্মক লকডাউনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেন চলবে। শনিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে। এর আগে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কড়াকড়ি ঘোষণা করেছিল সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে বর্তমানে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন হচ্ছে।
কোভিড–১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম জেলা পর্যায়ে সমন্বয়ের লক্ষ্যে ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। তারা জেলার এসব কাজ সমন্বয় করবেন। গত ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে দায়িত্বপ্রাপ্তদের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা তিন ধরনের কাজ করবেন। প্রথমত, দায়িত্ব পাওয়া সচিবরা জেলার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন। দ্বিতীয়ত, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করবেন এবং তৃতীয়ত, সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা বা চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ,…
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়ার প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।’ আজ শনিবার রাজধানীতে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নাগরিকদের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে, সরকার অত্যন্ত কঠোর হবে সম্প্রতি হেফাজতের কর্মসূচি প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে। দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা…
১.আপনার ঘরে যদি এক বা একাধিক কোভিড পজিটিভ রোগী থাকেন তারা আইসোলেটেড থাকবেন তথা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবেন। ২. ঘরে কোভিড পজিটিভ রোগীর আছে এই যুক্তিতে অযথা কভিড টেস্ট করাবেন না। তবে আপনার যদি কোভিডের লক্ষণ দেখা দেয় সে ক্ষেত্রে আপনাকেও টেস্ট করতে হবে। ৩. আপনার ঘরে কোভিড পজিটিভ রোগী থাকলে আপনার কোভিড রিপোর্ট থাকুক বা না থাকুক, পজিটিভ নেগেটিভ যাই হোক, আপনাকেও ঘরে থাকতে হবে। বের হবেন না, অফিসে বা কাজে যাবেন না। কেননা টেস্ট নেগেটিভ বা লক্ষণহীন (asymptomatic) হয়েও আপনি অন্যদের মধ্যে করোনা বিস্তারে সক্ষমতা রাখেন যেহেতু আপনার ঘরে কোভিড পজিটিভ রোগী আছেন।…
ভাইরাস আবারও হিংস্র ছোবল মারছে আমাদের উদাসীন শহরে, চরম উপেক্ষার গ্রামীণ জীবনে। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাসপাতালের বেডের জন্য সংক্রমিত মানুষের স্বজনদের হাহাকার। খেটে খাওয়া মানুষের জীবিকার চাকা থেমে যাচ্ছে। থেমে যাচ্ছে জীবনের চিরচেনা সুর। থেমে গেছে সেই পাখির কলরব। থেমে গেছে নদীর কলতান। থমকে গেছে চন্দ্র- তারকা খচিত রাতগুলো। বদলে গেছে প্রকৃতির রঙ, বদলে গেছে জীবনের রঙ, বদলে গেছে রাজনীতির রঙ, বদলে গেছে আমাদের আচার-আচরণের রঙ। শুধু বদলায়নি অনিয়মের নিরন্তর যাত্রা। বদলায়নি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। মানুষের শত্রু ভাইরাসকে মানুষই জানাচ্ছে সাদর আমন্ত্রণ। অথচ এই প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে কত আপনজনের প্রাণ। নিভিয়ে দিয়েছে কত চোখের বাতি। তছনছ করে দিয়েছে…
বাস্তবে জীবিত। কিন্তু কাগজপত্রে মৃত বরিশালের মুলাদী উপজেলার ৬৫ বছর বয়সের বৃদ্ধা শানু বেগম। এ নিয়ে পদে পদে নানা সমস্যায় পড়ছেন তিনি। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন তিনি। তবে সমস্যার সমাধান হয়নি। পাচ্ছেন শুধুই আশ্বাস। স্বাভাবিক জীবন যাপনের জন্য দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শানু বেগম। এদিকে, সমাধানে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত মার্চ মাসের শেষ দিকে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিধবা ভাতার বিষয়ে খোঁজ নিতে যান শানু বেগম। তখন সেখান থেকে ওই তালিকায় তার নাম না থাকায় বিষয়টি জানিয়ে তাকে উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়। উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পর শানু…
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা করাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৯টায় র্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ। রফিকুল ইসলাম সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে কারা সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তখন আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা…
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এই দায়িত্ব জাতিসংঘেরও। সবারই এই ইস্যুতে ভূমিকা নিতে হবে।’ আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জন কেরি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জন কেরি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রতি খুব সদয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এজন্য বাংলাদেশকে ধন্যবাদ। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ প্লেনে করে ঢাকায় আসেন জন কেরি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে…
করোনাভাইরাস ছড়িয়ে পড়া থামানো যাচ্ছে না। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাতদিনের বিধিনিষেধ আরোপ করে সরকার। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কঠোর লকডাউনে যাবে সরকার, যা আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে শুরু হবে। প্রথম ধাপে সাত দিনের জন্য এই লকডাউন আরোপ করা হবে। তবে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি অন্তত ১৪ দিনের লকডাউনের সুপারিশ করেছে। এবারের লকডাউন কঠোর হবে জানিয়ে আজ শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ১৪ দিনের লকডাউনের বিষয়ে রবিবার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে। জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। তিনি বলেন, ‘যেভাবে করোনা…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তিনি বলেন, ‘প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকৈর পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
মিয়ানমারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতভর অভিযান ও শনিবার সকালে নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৬০ জন মারা গেছেন। খবর আল-জাজিরার। ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সবার মরদেহ সংগ্রহ করতে পারেনি। মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি আমরা মর্টার শেলও পেয়েছি। মেশিরগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল বলা হচ্ছে। এর…
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আধুনিক তুরস্কের সবচেয়ে শক্তিশালী নেতা। সমর্থকরা তাকে দেশের রক্ষাকর্তা হিসেবে দেখে থাকেন। তবে তাকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে তুরস্কে অবমাননা করার অভিযোগ এনে তার বিরুদ্ধে এরূপ মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার। মঙ্গলবার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে ছিল মাত্র দু’টি চেয়ার। একটিতে বসলেন এরদোয়ান এবং অন্যটিতে মিশেল। ভন ডার লিয়েনকে যথারীতি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তুরস্কের সরকারি ছবিগুলোতে অবশ্য তাকে একটি সোফায় বসে থাকতে দেখা গিয়েছিল। ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি বুধবার বলেন, ‘ভন ডার লিয়েনকে যে ভীষণ…
চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের শীতলকুচি। গুলিতে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী নামানো হয়। এ ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে ফোন করা হয়। বিজেপি কর্মীদের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শনিবার সকালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছিল তাদের। এ নিয়ে একাধিক বুথে অশান্তি হয়। বিজেপির অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বলপূর্বক বিজেপির এজেন্ট আনন্দ বর্মনকে বের করে দেয় তৃণমূল। এরপরই তাকে লক্ষ করে গুলি চালানো হয়। বোমাবাজিও করা হয় ওই বুথের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে…
বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (৪ মাত্রা) সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে বলেছে, বাংলাশের বর্তমান করোনা পরিস্থিতিতে টিকাগ্রহণকারীরাও সুরক্ষিত নন। দেশটিতে করোনার ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নিয়েছে। সিডিসি বলেছে, একান্তই বাংলাদেশে ভ্রমণ করতে হলে ভ্রমণের আগে অবশ্যই টিকা কোর্স সম্পন্ন করতে হবে। মাস্ক পরতে হবে ও ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জনসমাগমও এড়িয়ে চলতে হবে। বারবার হাত ধোয়ার নিয়ম অবশ্যই মানতে হবে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। গ্রেফতার করা হয় ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে। এরপর সামরিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। দমন-নিপীড়ন শুরু করে সামরিক বাহিনী। এমনকি গুলি করে পাখির মত মানুষ হত্যা শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। সামরিক সরকারের দমনপীড়নের ফলে মিয়ানমার থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে থাকে দেশটির নাগরিকরা। দিন দিন ভারতে পালানো মানুষের সারি দীর্ঘ হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর বহু লোক ভারতে ঢুকে শরণার্থী হিসেবে আশ্রয় চাইছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব কথা বলা হয়েছে। তৃতীয়বারের চেষ্টায় ভারতে ঢুকেছেন ৪২ বছর বয়সী মিয়ানমারের…
ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক নিজের ইচ্ছেমতো ধর্ম গ্রহণ করতে পারেন। দেশটির সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। অশ্বিন উপাধ্যায় নামে আইনজীবীর আবেদনের জবাবে শুক্রবার ভারতের উচ্চ আদালত এ মন্তব্য করে। এ বিষয়ে ‘এমন ক্ষতিকর’ পিটিশন করায় ভর্ৎসনাও করেছেন আদালত। খবর দ্য হিন্দুর। অশ্বিনের আবেদন ছিল, ভারতের বিভিন্ন স্থানে যে ধর্মান্তরকরণ চলছে, সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক। বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সংবিধান বিরোধী এই আবেদন পেশ করার জন্য অশ্বিনের অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণকে রীতিমতো কঠোরভাবে ভর্ৎসনা করে।…