- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
সুনামগঞ্জের মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে ইসমাইল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার(২৯ মে) ভোর সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের আমলিতলা গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত:শাজাহান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারনা করছে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতি বছর সারা বিশ্বে ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ খাতের গুনাগুন তুলে ধরা এবং মানুষের খাদ্য তালিকায় দুধের অপরিসীম গুরুত্ব উপস্থাপন করতে এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয়। বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় “নিরাপদ দুগ্ধ পণ্য মেলা ২০২৩” এর আয়োজন করেছে। চরফ্যাসনের ৬ টি দুগ্ধপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎসব সুইটস এন্ড বেকারী, ভাই ভাই রেষ্টুরেন্ট, নিরালা রেষ্টুরেন্ট, রসমিঠাই, বাংলার রস মিষ্টি এবং সিরাজ ভাইয়ের রহমানিয়া দধি ঘর তাদের উৎপাদিত পণ্য এই মেলায় প্রদর্শন এবং বিক্রি করবে। মেলাটি আগামী ১ জুন, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা…
যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদ ও সোনালী অতীত ক্লাবের আয়োজনে চলতি মাসের ২৯ তারিখেঅনুষ্ঠিত মাস্টার্স কাপ সিক্স এ সাইড ফুটবল টুর্ণামেন্টের জন্য সম্মাননা ক্রেস্ট ও চিত্রা ক্যাপিটালসের খেলোয়াড়দের জার্সি, ট্যাকশুট-ট্রাউজার, টিশার্টসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর -৫ মনিরামপুর আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। আজ রবিবার (২৮ মে) সিটি প্লাজা কনফারেন্স রুমে সম্মাননা ক্রেসসহ খেলার সকল উপকরণ বিতরণ করা হয়। সাবেক ফুটবলার মোহাম্মদ উল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত…
যশোরে সাড়ম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরী শান্তি পুরস্কার প্রাপ্তি ৫০ বছর উদযাপিত হয়। আজ রবিবার (২৮ মে) বিকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে চারুকলা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খুলনা কমিশনার অফিসের উপ সচিব জনাব হুসাইন শওকত, ডিডিএলজি যশোর মোঃ রফিকুল হাসান,এডিশনাল এস পি সাইফুল ইসলাম, আওয়ামী লীগের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, আ্যাডঃ রবিউল আলম প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার পর মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশকে অবরুদ্ধ…
যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদ ও সোনালী অতীত ক্লাবের আয়োজনে চলতি মাসের ২৯ তারিখেঅনুষ্ঠিত মাস্টার্স কাপ সিক্স এ সাইড ফুটবল টুর্ণামেন্টের জন্য সম্মাননা ক্রেস্ট ও চিত্রা ক্যাপিটালসের খেলোয়াড়দের জার্সি, ট্যাকশুট-ট্রাউজার, টিশার্টসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর -৫ মনিরামপুর আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। আজ রবিবার (২৮ মে) সিটি প্লাজা কনফারেন্স রুমে সম্মাননা ক্রেসসহ খেলার সকল উপকরণ বিতরণ করা হয়। সাবেক ফুটবলার মোহাম্মদ উল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত…
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মনির মিয়া (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ (২৮ মে) রবিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির মিয়া উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের রুহুল আমীনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে মনির ছিল বড়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সে রাণীখং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো আজও সকালে স্কুলে যায়। তবে স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরেনি। প্রাথমিকভাবে জানা গেছে সহপাঠীদের সঙ্গে স্কুলের সামনের পুকুরে গোসলে নেমেছিল মনির। গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে…
চলতি বছরের গত ২৫শে মে. বৃহস্পতিবার যুক্তরাজ্যের কার্ডিফ সিটির জন্য একটি ঐতিহাসিক দিন। এদিন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র হিসেবে এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে কোন মুসলিম নারী লর্ড মেয়র নির্বাচিত হলেন। এনিয়ে মৌলভীবাজারের আরেক কৃতি সন্তান ড. বাবলিন মল্লিক বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হলেন। তিনি এর আগে ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি এমপি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। মেয়র বাবলিনের স্বামী অধ্যাপক মল্লিক মোসাদ্দেক আহমেদ বৃটিশ রাজনীতির সঙ্গেও জড়িত রয়েছেন। জানা যায়, ষাটের দশকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, যুক্তরাজ্য ওয়েলস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম…
চলতি মাসের গত কয়েক দিনের টানা বর্ষণ আর ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঢলে গ্রামীণ এই সড়কটির প্রায় ৩০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন চারটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার মাটির (গ্রামীন) সড়ক দিয়ে চারটি গ্রামের লোকজন চলাচল করেন। গত দু’দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই সড়কটির প্রায় ৩০ ফুট জায়গা নিয়ে ভেঙে ধসে যায়। এতে করে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের…
নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮-মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালি বেরিয়ে শহর প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত শীবচরণ মাহাত ছেলে। ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব-৫ জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭মে) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন, শ্রীমঙ্গল লেবার কলোনীর ষ্টেশন রোড়র নুর শেখের ছেলে সুহেল শেখ ওরফে কালু শেখ, মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া গ্রামের মজনু মিয়ার ছেলে বাছিতুর রহমান ও ফুসকুড়ি চা বাগানের হরেন্দ্র দাস এর ছেলে দুলাল দাস ও কমল দাস, ফুসকুড়ি বাগানের বাসিন্দা গনি দাসের ছেলে ধীরেন্দ্র দাস। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাগাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোর জেলার মণিরামপুর উপজেলার তারুয়াপাড়া এলাকার জয় বাবা জয় মা মহাতীর্থ সেবা আশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল শ্যামল পাগলের মেলা। আজ শনিবার (২৭ মে) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী। এসময় এস এম ইয়াকুব আলী আয়োজক কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, সুব্রত, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহাদুল করিম, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য…
আগনসী সনাতনী যুব সংঘের দ্বিতীয় বছরপূর্তি উদযাপন। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের আগনসী এলাকার সনাতনী যুব সংঘের দ্বিতীয় বছরপূর্তি অনুষ্ঠানিক ভাবে পালিত। এরই ধারাবাহিকতায় গতকাল রাত শুক্রবার (২৬ মে) আগনসী সনাতনী যুব সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হলো। উক্ত প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে আগনসী গ্রামের বয়জেষ্ঠ, গ্ৰামের সাধারণ মানুষ সহ সনাতনী যুব সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতি সভায় আগনসী সনাতনী যুব সংঘের উপদেষ্টা পিন্টু সরকার, জীবন সরকার, অনজিত সরকার, সভাপতি, শিপন সরকার, সহ-সভাপতি কৌশিক সরকার, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব বৈদ্য, অর্থ সম্পাদক রনি সরকার, সহ-অর্থ সম্পাদক রিংকু সরকার,…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাটে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার দুপুরে শহরের জিরা পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শান্তি সমাবেশের বদলে আওয়ামীলীগ তা প্রতিহত করবে। অন্যদিকে দ্রব্যমূলের ঊর্দ্বগতিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার বেলা দুপুর শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখান…
মৌলভীবাজারের সদর উপজেলার ১০ নং আগনসী ইউনিয়নের আগনসী সনাতনী যুব সংঘের দ্বিতীয় বছরপূর্তি অনুষ্ঠানিক ভাবে পালিত। এরই ধারাবাহিকতায় গতকাল রাত শুক্রবার (২৬ মে) আগনসী সনাতনী যুব সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হলো। উক্ত প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে আগনসী গ্রামের বয়জেষ্ঠ, গ্ৰামের সাধারণ মানুষ সহ সনাতনী যুব সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতি সভায় আগনসী সনাতনী যুব সংঘের উপদেষ্টা পিন্টু সরকার, জীবন সরকার, অনজিত সরকার, সভাপতি, শিপন সরকার, সহ-সভাপতি কৌশিক সরকার, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব বৈদ্য, অর্থ সম্পাদক রনি সরকার, সহ-অর্থ সম্পাদক রিংকু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাস, প্রচার সম্পাদক রবিন্দ্র সরকার, সহ-প্রচার সম্পাদক তনু…
নীলফামারীর জলঢাকায় চলমান দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে এক পরীক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শণিবার (২৭ মে) ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল (মাস্টার্স) মাদ্রাসা অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম। মাদ্রাসা সূত্রে জানা যায়,উপজেলার একমাত্র মাদ্রাসা কেন্দ্র ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল (মাস্টার্স) মাদ্রাসার দাখিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী বামনা বামনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার নাইম ইসলামের হয়ে প্রক্সি পরীক্ষা দেন মুকুল ইসলাম। দন্ডিত পরীক্ষার্থী হল,নীলফামারী সদর দুহুলী সবুজপাড়া এলাকার জাহেদুল ইসলামের ছেলে। তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরীক্ষার্থী নাইম ইসলাম বামনা বামনী গ্রামের হযরত আলীর ছেলে। ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল…
মোঃ বাবুল হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক মেজর মোঃ রফিকুল ইসলাম। এর আগে শুক্রবার (২৬ মে ) দুপুরে নওগাঁর জেলার ধামইরহাট থানাধীন ইউসুফপুর ব্রীজের পাশে এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, জয়পুরহাট সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ দেওয়ান এর ছেলে আল মাহমুদ (৩০) এবং নওগাঁ ধামইরহাট থানার আজমপুর গ্রামের দফির উদ্দিন এর ছেলে আব্দুল আলিম (৫৮)। মেজর মোঃ রফিকুল ইসলাম বলেন, ৪২ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল ১টি ইজিবাইকসহ তাদের গ্রেফতার করা হয়।…
র্যাব ১৩, দিনাজপুর কর্তৃক অভিযানে মাত্র ৪০০ টাকার প্রলোভন দেখিয়ে চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, গত ১৫ মে বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার জনৈক ব্যক্তির কন্যা ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসার ক্লাস শেষে নিজ বাড়ীতে আসার পথে পথি মধ্যে একই সাকিনস্থ এলাকার উৎশৃঙ্খল ও কুট কৌশলকারী নামে পরিচিত ব্যক্তি বর্ণিত ভিকটিমকে কৌশলে তার নিজ বাড়ীতে ডেকে এনে ৪০০ টাকার প্রলোভন দেখিয়ে উক্ত ভিকটিমের পরনের পায়জামা খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম কৌশলে ঐ বাড়ী হতে দৌড়ে পালিয়ে এসে তার…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সাথে নূর মোহাম্মদ এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চরঝাকালিয়া রফিক মোড়ে ১০নং জালালপুর ইউনিয়নের ওয়ার্ডের নেতা কর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা জালালপুর ইউনিয়ন আওয়ালীলীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য,সাবেক আইজিপি নুর মোহাম্মদ। উক্ত মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক মনিরুজ্জামান ভুইয়া লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপপরিচালক ডা.আব্দুল মুক্তাদির ভুঁইয়া বাচ্চু,কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভুঁইয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ফকির,উপজেলা যুবলীগের সভাপতি শারফুল…
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (২৬ মে) ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বড়লেখা থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলাধীন দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট মসজিদের সামনে থেকে আসামিদ্বয়কে উপরোক্ত গাঁজাসহ আটক করেন। এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার কাটাটিলা এলাকায়…