- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. মনিরুজ্জামান তালুকদার (খোকন) খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার(৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে প্রথমে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাদান করেন। পরবর্তীতে চরফ্যশনের এসিল্যান্ড, মুলাদীর ইউএনও, বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব, কুমিল্লার এডিসি, দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব, ২০১৯ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের হিসেবে যোগদান করেন । প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বেও তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন এবং এর আগে…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: সামান্য বৃষ্টি হলেই গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার । ড্রেনের নোংরা পানি উঠে আসে সড়কে । পরে এসব নোংরা পানি বিভিন্ন দোকানে প্রবেশ করে । পানি নামতে কয়েক ঘণ্টা সময় লাগে। ফলে নোংরা কাঁদা পানি ঠেলেই চলাচল করতে হয় ব্যবসায়ী ও শহরের বাসিন্দাদের । পৌরসভার অধিকাংশ এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় অকার্যকর রয়েছে ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুধু তাই নয়, ড্রেনগুলোর দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা মিশ্রিত পানি সড়কের ওপর উপচে পড়ছে। অনেক জায়গায় আবার এসব ময়লা দুর্গন্ধযুক্ত পানি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও প্রবেশ করে। সরেজমিনে…
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভ‚ক্তভোগী ঐ কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ময়নুল ইসলাম সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক ময়নুল ইসলাম সোহাগ জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। মামলা সুত্রে জানাযায়, পাঁচবিবি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার ঐ কিশোরীর ভাইয়ের সঙ্গে জয়পুরহাট সদর কয়তাহার গ্রামের ময়েজ উদ্দীন মুন্সির ছেলে সোহাগের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্বের সুবাদে বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়েত করত সোহাগ। এক পর্যায়ে বন্ধুর স্কুল পড়–য়া ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিত। এরই এক পর্যায়ে ভুক্তভোগীর বাড়ির সামনে থেকে…
নিজস্ব প্রতিনিধি, ফরহাদ খোন্দকার : ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্য রামপুর এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরী বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য উদ্ধারসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল রবিবার ৩০ মে দুপুরে অভিযান চালিয়ে পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য উদ্ধারসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার। আটককৃত আসামীরা হলেন, মোঃ শাহাবুদ্দিন (৩৫) চট্টগ্রাম জেলার ডাবলমুড়িং থানাধীন আগ্রাবাদ দাইয়া পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে, শাহআলম (৩২) লক্ষীপুর জেলার সদর থানাধীন উত্তর চর রমনী এলাকার মোঃ আবুল হাসেমের ছেলে, নূরে আলম (২০), নোয়াখালী…
ইবি প্রতিনিধি: অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে সশরীরে ও অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা। গণস্বাক্ষরে সশরীরে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত অনলাইনে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সপ্তাহব্যাপী এ স্বাক্ষর চলমান থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। এদিকে দুপুর ১২ টার দিকে একই দাবিতে ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে দাবি আদায় না হলে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত হল ক্যাম্পাস খুলে পরীক্ষার ব্যবস্থা করা হোক। নাহলে অভিশাপ নামক সেশনজটের সম্মুখীন হতে হবে…
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিল ও ১২৫পিচ এ্যাম্পলসহ মিরাজুল ইসলাম(১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। ৩১মে সোমবার ভোর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম হতে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম ঐ গ্রামের মোস্তাকের ছেলে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার আটাপাড়া এলাকায় ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদ গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ হাতে নাতে আটক করে। আটক আসামীকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টায় শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে বাম জোটের নেতা-কর্মীরা। এরআগে সিপিবি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বাসদ জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, বাসদ জেলা সদস্য উৎপল দেবনাথ প্রমূখ। এসময় বক্তারা সয়াবিন তেলের দাম বৃদ্ধির…
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারতীয় তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধারা গত ১৪ এপ্রিল সকালে নাগরপুর উপজেলা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনকে অভিযুক্ত অমুক্তিযোদ্ধা অখ্যা দিয়ে তার বিরুদ্ধে দূর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাসুজায়েত হোসেন ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী ও সংবাদ সম্মেলনকারী ৩ জন ভারতীয় তালিকা ভুক্ত বীর মুক্তিযোদ্ধাকে আসামি করে বিজ্ঞ আদালতে ১০ কোটি টাকার একটি মানহানীর মামলা দায়ের করেছে বলে জানা যায়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলীর সাথে কথা বলে জানা যায়, গত ২ মে ২০২১ তারিখে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিজ্ঞ আমলি আদালতের নাগরপুর থানার…
১৩ বছর পর মিশরে গেলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি অ্যাশকেনাজি। আলোচনা হবে হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে। রবিবার টুইটবার্তায় অ্যাশকেনাজি বলেন, এবারের সফরে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে গাজা ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হবে। তিনি বলেন, ‘হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে বৈঠক করব আমরা। পাশাপশি ভূখণ্ডের বাসিন্দাদের মানবিক সহায়তা প্রদান ও অবকাঠামোগত পুনর্গঠনের ব্যাপারেও আলোচনা হবে। পাশাপাশি হামাসের হাতে যেসব ইসরায়েলি নাগরিক বন্দি আছেন, তাদের মুক্তির ব্যাপারটিও বৈঠকের আলোচ্যসূচিতে আছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি জেরুজালেমের একটি ঘটনা নিয়ে হামাসে বিমান হামলায় চালায় ইসরায়েল। ১১ দিনের লড়াইয়ে প্রায় পৌনে তিন শত ফিলিস্তনি নাগরিক নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের…
কর্মস্থলে যোগদান করানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব), উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেছে এডহকের নিয়োগ প্রাপ্তরা। বর্তমানে তারা উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহার সম্মেলন কক্ষে অবস্থান করছে। এর আগে সোমবার (৩১মে) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগরা। বেলা এগারটা দিকে উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রসাশন ভবনে প্রবেশ করেন নিয়োগপ্রাপ্তরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনিক কর্তারা অবরুদ্ধ অবস্থায় আছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান সুমন বলেন, আমরা গত ০৬ মে যোগদান করেছি। ক্যাম্পাস খোলায় আমরা নিজ দফতরে জয়েন্ট করতে এসেছি। কিন্তু রুটিন দায়িত্বে থাকা উপাচার্য…
করোনার (কোভিড-১৯) সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন আরোপ করতে পারবে। এদিকে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কঠোর বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন মধ্যরাত পর্যন্ত করে রবিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা বিধিনিষেধ হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭১০ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫৪০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৬৭জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১৭৮ট নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায়…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। ৩১ শে মে সোমবার বৈকাল সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল মুমিন ১ কোটি ২৮লক্ষ ৮৪ হাজার ৪৮০ টাকার বাজেট পেশ করেন । ২০২১-২২ ইং অর্থ বছরে বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব খাত থেকে আয় ধরা হয় ৩০লক্ষ ৮৪ হাজার ৪৮০/- টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ৯৮ লক্ষ টাকা। অপরদিকে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬লক্ষ ৫০ হাজার ৫শ টাকা। এতে নিজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ২৮ লক্ষ ৫০ হাজার…
শাহ মোঃ জহুরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) হল ও ক্যাম্পাস ১জুনে খোলার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বশেমুরবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরে। আজ সোমবার (৩১মে) উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করে তারা। তাদের চার দফা দাবি হলো, • স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করতে হবে। • স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো গ্রহণের জন্য দ্রুত রুটিন প্রকাশ করতে হবে। • বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। • হল খুলে দিয়ে তাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা…
সিলেটের দফায় দফায় ভূকম্পন নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। এ ধরনের ভূমিকম্প কীসের আলামত- এ নিয়ে চলছে বিশ্লেষণ। তাদের মতে- নিকট অতীতেও এ ধরনের ঘন ঘন ভূমিকম্পের কোনো তথ্য নেই। ঘন ঘন ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের বার্তা দিয়ে যায় বলে জানিয়েছেন তারা। কারণ- সিলেট কিংবা আসাম ও মেঘালয় অঞ্চলে একশ’ বছরের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হয়নি। এ কারণে তারা আগামী এক সপ্তাহ সিলেটের মানুষকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞ ও ভূ-তাত্ত্বিক গবেষকদের এমন বার্তায় সিলেটের মানুষের মধ্যে কিছুটা ভীতিও কাজ করছে। সিলেট এখন বহুতল ভবনের শহর। প্রতিযোগিতা করে ভবন নির্মাণ করা হচ্ছে। দফায় দফায় ভূমিকম্পে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছেন এসব…
কয়েক সপ্তাহ আগে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে বাংলাদেশ বলেছে, তারা ঋণ নেয়ার ক্ষেত্রে কতটা সতর্ক। অন্যদিকে ঋণ নেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কা উদার। শ্রীলঙ্কা এক্সপ্রেসওয়ে নির্মাণ করে, যেখানে সামান্যই ট্রাফিক সমস্যা হয়। বন্দর নির্মাণ করে, যেখানে দু’চারটে জাহাজ ভেড়ে। বিমানবন্দর নির্মাণ করে, যেখানে দু’চারটে বিমান উঠানামা করে। কনফারেন্স সেন্টার নির্মাণ করে, যেখানে কোনো ইভেন্টই হয় না। প্রকৌশলীদের অনুমিত ব্যয়ের দ্বিগুণ খরচে প্রতিটি খাত নির্মাণ করা হয় শ্রীলঙ্কায়। আর এই অর্থ আসছে বাণিজ্যিক সুদের হারে ধার নেয়া অর্থ থেকে। শ্রীলঙ্কার অনলাইন দ্য আইল্যান্ড-এ প্রকাশিত ‘হাউ কাম বাংলাদেশ হ্যাজ ডলার ২০০ মিলিয়ন, হুইচ শ্রীলঙ্কা ডাজ নট?’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ড. তিলক…
ঢাকা-কক্সবাজার রুটে আগামীকাল মঙ্গলবার থেকে বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। প্রায় দুই মাস পর ব্যস্ততম অভ্যন্তরীণ এই রুটটিতে ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও ১ জুন থেকে ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সরকারঘোষিত বিধিনিষেধের আওতায় অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ২০শে এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। সেটি আগামীকাল থেকে চালু হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে আন্দোলনে নামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেসময় বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেপ্তার হয় সংগঠনটির ৫৪ নেতাকর্মীকে। সোমবার প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিতে সুপ্রিম কোর্টে আসেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিও। প্রথমে তাদেরকে ঢুকতে বাধা দিলেও পরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীকে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে দেয়া হয়। তারা রেজিস্ট্রারের সাথে সাক্ষাৎ করেন। এসময় গ্রেপ্তারকৃত…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক। এছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আন্তরিকতার সঙ্গে কাজ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যখন, যেখানে যেভাবে চেয়েছেন, সেভাবেই…
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ঝড়ে কবলে পড়ে নৌকা চালক মো. হারিছ মিয়া (২৪) নিখোঁজ রয়েছেন। সোমবার (৩১ মে) সকাল আটটার দিকে বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে। মোঃ হারিছ মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন বড়ঘোফ টিলার নুর ইসলামের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, যাদুকাটা নদীতে বারেক টিলা থেকে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে মানুষ পারাপার করে আসছিল হারিস মিয়া। যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে প্রবল স্রোত থাকার পরেও আজ সকালে লাউড়েরগড় এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে বারকটিলায় আসার সময় যাদুকাটা নদীর মধ্যে গেলেই প্রচণ্ড বাতাস শুরু হলে নৌকায় থাকা হারিসও তার সহযোগী সাত্তারসহ আরও দুইজন নৌকা উলটে…