- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান অব্যাহত রয়েছে তখন এ মহড়া চালানো হলো। এ নিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসেই আফগান সীমান্তের কাছে দুই দফা সামরিক মহড়া চালাল। তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শের আলী মির্জায়োভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শের আলী বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে কোনো ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না এবং মহড়া চালানোর সময় তিন দেশের সেনাবাহিনী আফগান পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে। এছাড়া, উজবেকিস্তানের সেনাপ্রধান জেনারেল শুকরাত খালমোহাম্মাদোভ বলেছেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে…
বোট ক্লাবকাণ্ডে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মামলার তদন্তকালে তখনকার ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার পর সারাদেশসহ পুলিশে তোলপাড় চলছে। এর মধ্যে নতুন করে পরীমণি ও গোলাম সাকলায়েনের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে পরীমণি ও সাকলায়েন কেক কাটছেন। ভিডিওতে আরও দেখা যায়, তারা একে অপরকে কেক মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। এছাড়া একটি কেকের খণ্ড মুখে নিয়ে সাকলায়েনের মুখে তুলে দেন পরীমণি। এরপর তারা দু’জন ‘হ্যাপি বার্থডে’ গান গায়। যদিও বিভিন্ন গণমাধ্যমের কাছে পরীমণির সঙ্গে নিজের সম্পর্কের কথা বারবার অস্বীকার…
করোনার সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষিধের ১৯ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে বুধবার ভোর পৌনে ৫টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় বলাকা কমিউটার ট্রেন। এরপর ভোর ৫টায় তুরাগ লোকাল এবং ৫টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ২৫ জোড়া আন্তঃনগর এবং ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে। আর সারাদেশ থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন…
আফগানিস্তান নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বললেন, আফগানদেরই নিজেদের লড়াই করতে হবে। আমেরিকা বাইরে থেকে সাহায্য করবে। বিশ্বের অনেক দেশই সরাসরি অথবা ঘুরিয়ে আফগানিস্তান পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করছে। যেভাবে আমেরিকা সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে আলোচনা অনেক। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমেরিকা ঠিক সময়েই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন জানিয়েছেন, আফগানদের লড়াই তাদেরই লড়তে হবে। আমেরিকা শর্ত মেনে তাদের সাহায্য করবে। আফগানিস্তানকে আমেরিকা জানিয়েছিল, যুদ্ধাস্ত্র, পোশাক, খাবার, সেনার বেতন এবং বিমান হামলায় সাহায্য করবে। সেনা সরিয়ে নেওয়ার পরেও…
কুমিল্লায় জাতীয় শ্রমিক লীগের তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মৌসুমী তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী। মামলার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়ার মেয়ে শারমিন সোনালী ব্যাংক হোমনা বাজার শাখায় টাকা জমা দিতে যায়। ব্যাংকে ভীড় থাকায় টাকা জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে হোমনা বাজারের অভিযুক্ত মৌসুমীসহ ৪ সহযোগী শারমিনের ব্যাগ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ…
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণ প্রায় স্বাভাবিক করতে সক্ষম হয়েছিল চীন। কিন্তু ডেল্টা ভেরিয়েন্টের কাছে আবারো নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। ভেস্তে যাচ্ছে সংক্রমণ ঠেকানোর একাধিক পরিকল্পনা। ইতোমধ্যে চীনের বেশ কিছু শহরে গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। উহান শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। তাই সংক্রমণ ঠেকাতে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ৪৭ কর্মকর্তাকে শাস্তির আওতায়…
বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের দুর্দান্ত এক ক্যারিয়ার শেষ করে এবার ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। এর ফলে এখন থেকে আর ‘এলএম-১০’ নয়, এবার লিওনেল মেসি গোল করলেই লিখতে হবে ‘এলএম-৩০’। মেসিকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল অনলাইন স্টোরে তার ৩০ নম্বর জার্সি বিক্রির জন্য প্রদর্শন করে ফরাসি জায়ান্টরা। ৯২ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১০,৭৩৫ টাকা) চড়া মূল্যেও রেকর্ড পরিমাণ সময়ে মাত্র ২০ মিনিটের মাথায় জার্সিটির স্টক ফুরিয়ে যায়। এদিকে, মেসির জন্য বরাদ্দ করা ৩০ নম্বর জার্সিটির জন্য নিয়মও পরিবর্তন…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আহাম্মদ সরদার-(৪০) নামে এক যুবককে রান্না ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সাধারণ জনগনের মাঝে চড়ম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেন। মঙ্গলবার (আগস্ট-১০) বিকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী, পুলিশ ও সরেজমিন সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাইসরদারের চর গ্রামের ইসমাইল সরদারের ছেলে আহাম্মদ সরদারের রান্না ঘরে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘর কেঁপে উঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাবাসীর মধ্যে । এদিকে ওই এলাকার আপাং কাজীর সাথে কবির খার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।…
এবি হান্নান : গত ১০ আগস্ট ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক সন্ধ্যা ০৫:৫০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন উছখালী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত বাজারের তালুকদার সুপার মার্কেট এর পিছনে পুকুর পাড় থেকে কোস্ট গার্ড কর্তৃক ১২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বেলাল উদ্দিন (৩৮) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন (৩৮) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন চরকৈলাশ গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিন এর ছেলে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবা হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের…
… তরুণদের মধ্যে যারা শিশুসাহিত্যের বিভিন্ন বিভাগে কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করতে প্রতিবারের ন্যায় এবারও ‘পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্যপুরস্কার-২০২১’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষে সম্প্রতি পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। … পাপড়ি তরুণ শিশুসাহিত্য পুরস্কার দেওয়া হবে- ‘ছড়া-কবিতা’ ও ‘গল্প’ এই দুটি বিভাগে। ছড়া-কবিতার ক্ষেত্রে শিশুতোষ ছড়া অথবা কিশোর কবিতা এবং গল্পের ক্ষেত্রে শিশুতোষ গল্প অথবা কিশোর গল্পের পাণ্ডুলিপি পাঠানো যাবে। অনুর্ধ্ব ৪০ বছর বয়সের তরুণ শিশুসাহিত্যিকেরা পাণ্ডুলিপি জমা দিতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জুড়িবোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে প্রতি বিভাগে ১ জন…
ঝালকাঠির রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের শেফালী বেগমের কাছ থেকে সাব-কবলা দলিলমুলে ১৬ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের মৃত ফয়েজ আলী মোল্লার কন্যা মাহমুদা বেগম। জমি ক্রয়ের পাঁচ বছর সময় অতিবাহিত হলেও অদ্যাবধি জমি ভোগদখলে যেতে পারেননি তারা। পাঁচ বছরে ঐ জমির বহু কাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ রহিম গংরা। এতে যতবার বাধা দেয়া হয়েছে ততবারই মাহমুদা ও তার মা, ভাই, বোন’কে খুন যখমের হুমকি দিয়েছে রহিম। জমিদাতা শেফালীর চাচাতো ভাই রহিম জমি ফেরৎ অথবা ৩ লাখ টাকা চেয়েছে মাহমুদার কাছে। এমনটাই অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মাহমুদা এবং তার বোন নার্গিস ও তার…
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অস্থায়ী কার্যালয়ে ক্লাব সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী ২০২১ এর কনভেনর এবিএম সালাহউদ্দিন আহমেদ আয় ব্যয়সহ যাবতীয় বিষয় তুলে ধরেন। ক্লাব সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদার ও পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ক্লাবের সাথে সম্পৃক্ত করতে নতুন সদস্য সংগ্রহের জন্য একটি বাছাই কমিটি গঠন করা হয় ইয়র্ক বাংলা সম্পাদক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক…
মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকার বাড়িতে আবু জাফর প্রামানিক (৬২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সুলতানা (৫০) ও মিনি (৩৫) নামে দুই নারীকে আটক করেছে। সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া শহরতলীর ধরমপুর এলাকার হাফিজার রহমানের বাড়ি থেকে আবু জাফরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু জাফর ধরমপুর সোনারপাড়ার মৃত ওহেদ আলীর ছেলে। ধরমপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও নিহত আবু জাফরের ছোট ভাই জাকির হোসেন জানান, তাদের প্রতিবেশী হাফিজার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবু জাফর তাকে দেখার জন্য তার বাড়িতে যান।…
মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ও চালিঘাট ২টি গ্রামে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, কাইজ্জা, খুনখারাবি, মালামাল লুটপাট, সহ নানাবিধ সমস্যা চলে আসছে। এই সংঘর্ষের একটি দল পরিচালনা করেন শেখ সুলতান মাহমুদ বিপ্লব এবং অপর দলটি পরিচালনা করেন মিরাজ মোল্লা। শুক্রবার( ৬ আগস্ট) বিকাল চারটায় উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদে গণ্ডব ও চালিঘাট ২টি গ্রামের ২ পক্ষের মধ্যে সম্প্রীতির বন্ধন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়, এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ (ওসি) লোহাগড়া থানা। এ…
খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার, কচুয়ায় গাঁজাসহ এক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকা থেকে সোহাগ মিনা নামের একজনকে আটক করা হয়েছে। এসময়ে অপর আসামী দীলিপ দেবনাথের ছেলে দেবাশীষ দেবনাথ (৪০) পালিয়ে যায়। এসআই মোঃ মোমরেজ আলীর নেতৃত্বে থানা পুলিশ তল্লাশীকরে সোহাগের পরিহিত প্যান্টের পিছনের ডান পাশের পকেট থেকে পলিথীনের মধ্যে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত নগদ ৫ হাজার একশ টাকা উদ্ধার করে পুলিশ। আটক মোঃ মেহেদী হাসান ওরফে সোহাগ মিনা (২০) উপজেলার খলিশাখালী গ্রামের মোঃ আসলাম মিনার ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো,মনিরুল…
ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আবু তালহা আকাশ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ আগামী নিউজকে…
উৎপাদনমূল্যের চেয়ে কম মূল্যে স্বচ্ছ কাচ (ফ্লোটিং গ্লাস) রপ্তানি হচ্ছে- এই অভিযোগ তুলে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের জন্য ভারতের তদন্তের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ এই অবস্থান চূড়ান্ত করেছে। এখন লিখিতভাবে বিষয়টি ভারতের ডিজিটিআর (ডিরেক্টর জেনারেল অব ট্রেড রেমিডিস)কে জানিয়ে দেওয়া হবে। ভারত তিনটি বাংলাদেশি কোম্পানি- নাসির গ্লাস, পিএইচপি ফ্যামিলি এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, বাংলাদেশের এই কোম্পানিগুলো ফ্লোটিং গ্লাস উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে কম মূল্যে ভারতে গ্লাস রপ্তানি করছে। এ কারণে দেশটির দেশীয় কাচশিল্প ক্ষতির মুখে পড়েছে। আর এই যুক্তি দিয়ে এখন বাংলাদেশের কাচ রপ্তানিতে অ্যান্টিডাম্পিং…
চলতি বছরের জুলাই মাসে ১৮১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ৭৩ কন্যা শিশু নির্যাতন এবং ১০৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটি জানিয়েছে। সংস্থাটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ৪৩১ জন কন্যা শিশুসহ ৬৯৭ নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২৮ কন্যা শিশুসহ ধর্ষণের শিকার হন ৬৭ জন। তন্মধ্যে দুই কন্যা শিশু ধর্ষণের পর হত্যার শিকার ও ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে এক জন। এছাড়াও চার কন্যা…
রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজের বাসায় থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদ, তিন প্যাকেট ইয়াবা, সিসা, সিসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডাণ্ডা, মাদক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাসাকে টর্চার সেল বানিয়েছিলেন। যার জন্য বেল্ট, দড়ি ও ডাণ্ডা মজুদ রেখেছেন। অভিযানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে একাধিক নারী-পুরুষ একসঙ্গে যৌনাচারের জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম দেখে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও তাজ্জব বনে…
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জৈব সুরক্ষা বিষয়ক বেশ কিছু চুক্তিতে বাংলাদেশ সফর করছে তারা। সেই শর্তগুলোর একটি হলো কোনো ব্যাটসম্যানের ছক্কার মার উড়ে গিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে। তবে গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি। গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ একটি। গ্যালারিতে পড়া বলে আর খেলা হয়নি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও…