- কেন্দুয়ায় জ্বালানিতে অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক অভিযান
- আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
- নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাগরপুরে সাবেক ছাত্রনেতার মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নেত্ববৃন্দ।
- পারিবারিক কলহে আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভিডিও ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য
- নাগরপুরে রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন
- আয়কর অফিসে নাম ভাঙ্গিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
- পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক বৃদ্ধকে কুপিয়ে জখম
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ’৪১-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসেনা হিসেবে কাজ করে যাবেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২১ (এনডিসি) ’ এবং ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১ (এএফডব্লিউসি )’ এর গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর ক্যান্টনমেন্টস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে সংযুক্ত হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র…
বায়ু দূষণ ফের বাড়তে শুরু করায় আগামীকাল শুক্রবার থেকে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বৃহস্পতিবার এই ঘোষণা দেন। জানা যায়, গত সোমবার খুলেছিল রাজধানীর সমস্ত স্কুল-কলেজ। মনে করা হয়েছিল, দূষণের কবল থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে দিল্লি। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। কী করে পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা সত্ত্বেও ৩-৪ বছরের খুদেদের স্কুলে পাঠানো হচ্ছে, শীর্ষ আদালত এই প্রশ্ন তুলে কড়া ধমক দেয় কেজরিওয়াল সরকারকে। এরপরই দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত স্কুল। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানান, ধীরে ধীরে…
অস্ট্রিয়ায় অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে অন্য পা কেটে ফেলেছেন চিকিৎসক। আর এ কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেছে অস্ট্রিয়া কোর্ট। খবর দ্য গার্ডিয়ানের। খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে। জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওই সার্জন ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুই দিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক। অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়, কিন্তু…
আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। গতকাল বুধবার রাতে আদালতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ…
ডিসেম্বর বানান বাংলায় লেখার কারণে একটি ব্যাংক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের চেক ফেরত দিয়েছে। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট করেন। আজ বেলা ১১টা ৩৯ মিনিটে পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি? এমন পোস্ট করার পর এটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এই স্ট্যাটাস দিইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ, বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই…
লোকেশ রাহুল দল ছেড়ে চলে যাওয়ায় একেবারেই খুশি হতে পারছেন না আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের কর্মকর্তারা। তাদের মতে, চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলের সঙ্গে কথা বলে নিয়ম ভেঙেছেন রাহুল। এতে আইপিএলে নিষিদ্ধও হতে পারেন ভারতীয় এই ব্যাটসম্যান। ২০২০ সালে রবিচন্দ্রন অশ্বিন দল ছাড়ার পর পাঞ্জাবের অধিনায়ক করা হয়েছিল রাহুলকে। ব্যাট হাতে তিনি ভাল খেললেও কোনো বারই দলকে প্লে-অফে নিয়ে যেতে পারেননি। জানা গেছে, তাকে দলে নেওয়ার চেষ্টা করেছে আইপিএল’র নতুন দল লক্ষ্ণৌ। রাহুল নিজেও নাকি পাঞ্জাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে লক্ষ্ণৌর প্রস্তাবে সাড়া দিয়েছেন, যা আইপিএল’র নীতিবিরুদ্ধ বলেই মনে করছেন অনেকে। পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে…
সারা দেশের মধ্যে তৃতীয় লিংগের হিজড়া সম্প্রদায় থেকে নজরুল ইসলাম ঋতু প্রথম ইউপি চেয়াম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানালেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবার পর গতকাল সকালে ঋতু কালীগঞ্জ থানাতে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে কালীগঞ্জ থানার এসআই অশিকুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের সন্তান নজরুল ইসলাম ঋতু বাংলাদেশের মধ্যে প্রথম নির্বাচিত ট্রান্সজেন্ডার ইউপি চেয়ারম্যান। এবারের নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ঋতু সর্বচ্চো ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার এই…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী খাতিজা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মাইদুল উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাইদুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুক আহম্মেদ জানান, ২০০৬ সালে মাইদুল ইসলামের সঙ্গে খাতিজা আক্তারের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে হয়। পরে ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।…
ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘে আবারও সোচ্চার হলো বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি সঙ্কটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধানসহ ইসরায়েলি আগ্রাসনের অবসানে সত্যিকারের প্রচেষ্টা গ্রহণ করতে হবে বলে জোর দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি বলেছেন, ‘ইসরায়েল যেন সকল আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন এবং জাতিসংঘ রেজুলেশন ২৩৩৪সহ সংশ্লিষ্ট অন্যান্য জাতিসংঘ রেজুলেশন যথাযথভাবে প্রতিপালন করতে সম্মত হয় তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।’ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রশ্নে আয়োজিত এক প্লেনারি সভায় তিনি এই দাবি তুলে ধরেন বলে আজ বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব…
প্রাইভেট পড়ার বিকল্প একটি অ্যাপ তৈরি করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষক আনোয়ার হোসেন। এটির নাম এবিসি অ্যাপস বিডি। এই অ্যাপ ব্যবহার করে উচ্চ মাধ্যমিকের সবগুলো বিষয়ে পড়াশোনা করা যাবে। অফলাইন ও অনলাইন- দুইভাবে অ্যাপটির মাধ্যমে ভিডিও দেখা যাবে। ফলে ঘরে বসেই একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করতে পারবেন। জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষক আনোয়ার হোসেন নতুন এই অ্যাপটি তৈরি করেছেন। এতে তিনি নিয়মিত উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও আপলোড করেন। যাতে একজন শিক্ষার্থী অন্যের সাহায্য ছাড়াই শুধুমাত্র ভিডিও দেখে মাধ্যমিকের পড়াগুলো আয়ত্ব করেতে পারেন। এ বিষয়ে অ্যাপটির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে।…
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া মিলে ‘একটি নতুন কর্মক্ষম যুদ্ধ পরিকল্পনা’ তৈরির প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কৌশল প্রণয়ন করা হবে। আগে পিয়ংইয়ংয়ের সামরিক উন্নয়নের প্রতি নজর দেয়ার পরিবর্তে তাদের আগ্রাসী মনোভাবের প্রতি বেশি গুরুত্ব দেয়া হতো। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটাই হচ্ছে সঠিক কাজ। উত্তর কোরিয়া তাদের সামর্থ্য বাড়িয়েই চলেছে। গত কয়েক বছরে কৌশলগত পরিবেশও বদলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এরইমধ্যে…
রাজধানীর সন্নিকটে কহর দরিয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে ১৬০ একর জায়গা বিস্তৃত ইজতেমা ময়দান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি এ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রতিবছর। ধর্মীয় উৎসবের ন্যায় বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। ধনী গরিব ছোট বড় সব বয়সী মানুষ শরিক হন এই ইজতেমায়। করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত না হওয়ায় মসুল্লিদের মাঝে হতাশা বিরাজ করছে। আগামী ২০২২ সালের বিশ্ব ইজতেমা হবে কি-না এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওমিক্রন আঘাত হানার সম্ভাবনা থাকায় এবারও বিশ্ব ইজতেমা অনিশ্চিত। তবে আয়োজক কমিটির লোকজন বলছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ইজতেমা হওয়ার বিষয়ে তারা…
রাঙামাটির সাজেকে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি রিসোর্ট ও ২টি রেস্টুরেন্ট পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্টে ছড়িয়ে পরে। খবর পেয়ে…
তারকাদের বিয়েতে কারা আসছেন, কীরকম হচ্ছে বিয়ের আয়োজন? তা নিয়ে তো চর্চা হবেই। আলোচিত প্রেমিক যুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়েও উন্মাদনার শেষ নেই। হবু তারকা দম্পতিকে একঝলক দেখার জন্য উদগ্রীব তাদের অনুরাগীরা। জানা গেছে, বিয়ে নিয়ে হইচই চান না ক্যাটরিনা ও ভিকি। তাদের ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হতে দেবেন না বলেই আপাতত স্থির করেছেন দু’জনেই। সেই কারণেই আমন্ত্রিতদের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধও নাকি জারি করেছেন তারা। শোনা যাচ্ছে, কারা বিয়েতে আসছেন, তা নাকি অনুরাগীদের জানাতে চান না ভিকি-ক্যাটরিনা। সেই কারণেই বিয়ের দিন আমন্ত্রিতরা ছবি তুলতে পারবেন না। যদিও তারকাদের বিয়েতে ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে…
মোঃ মহিবুল ইসলাম, বরগুনাঃ বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা সাড়ে তিন লাখ মানুষের বসবাস। দারিদ্রসীমার নীচে বসবাস এ এলাকার বেশিরভাগ মানুষই। তাদের প্রধান পেশা বঙ্গোপসাগরে মাছ শিকারের। এ এলাকার মানুষের চিকিৎসা ব্যাবস্থার জন্য ৫০ সজ্জা একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ১১ জন মেডিকেল অফিসার। এর মধ্যে চারজন রয়েছে ডেপুটেশনে। একজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে। সাড়ে তিন লাখ মানুষের জন্য এই ছয় জন চিকিৎসকে সামাল দিতে বেগ পোহাতে হয় বলেও অনেক চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রেজিস্টার সূত্রে জানা যায় প্রতিদিন পাথরঘাটা স্বাস্থ্য…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আওতায় জেলা পর্যায়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (ডিসেম্বর-২) সকালে জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ মাহাবুবুর রহমান । মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের…
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, ভারতে সপ্তাহ শেষে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আগামী ৩ ও ৪ ডিসেম্বরের ৯৫টি ট্রেন শিডিউল বাতিল করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার সকালে ভারতের উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে শনিবার। বইবে ঝোড়ো হাওয়া। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। বৃষ্টি হবে হাওড়া ও কলকাতাতেও। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি, কাল থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।…
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার নিজের দেশবাসীকে আগামী বছর অতিশয় ‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন। প্রতিরক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা খাতে অগ্রগতির জন্য এই সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন তিনি। কিমের ভাষ্যমতে, আগামী বছরেও আমাদের চলতি বছরের মতোই বিশাল সংগ্রাম করা উচিত। কিম তার পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন বলেও উল্লেখ করেছে কেসিএনএ। গতকাল বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিম এ মন্তব্য করেন। আগামী মাসে এই কমিটি পূর্ণাঙ্গ বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। কিম আরও বলেন, উত্তর…
‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?’ ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ প্রশ্ন রাখেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে।’…
কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন। এবার এক হাতের ওপর ১৩টি টেনিস বল রেখে নতুন রেকর্ড গড়েন তিনি। গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করা হয়। জানা গেছে, মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্য সর্বোচ্চ ৫০টি পেনসিল একহাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন মনিরুল। তিনি গণমাধ্যমকে বলেন, গত সেপ্টেম্বর মাস থেকে অনুশীলন শুরু করে সব নিয়মকানুন অনুসরণ করে সম্প্রতি একহাতে ১৩ টেনিস বল রাখার কীর্তি…