- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি’র সীমান্ত সংলগ্ন গ্রামের অসহায় দরিদ্র ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পত্নীতলা ১৪ ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হামিদ উদ্দিন। এ সময় পত্নীতলা ১৪ ব্যালিয়নের উপ অধিনায়ক মেজর শাফায়েত জামিল অর্নব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, কড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মহিদুল ইসলাম সহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষনা করতে পারে গণ মাধ্যমে এমন সংবাদ প্রচারের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন প্রত্যাশীরা ছুটে চলেছেন গ্রাম গঞ্জের হাট বাজারে। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় সহ জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার বিষয়েও। এ বিষয়ে প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পরিচিতি প্রচারনায় নানা চিত্র শোভা পাচ্ছে এখন ফেসবুক পেজে। গণসংযোগের পাশাপাশি কয়েকজন প্রার্থী করছেন সীমিত আকারে মোটরসাইকেল শোভাযাত্রা ও পোস্টার আর লিফলেট বিতরণ। এ ক্ষেত্রে আওয়ামীলীগ ঘরানার…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার সুগারমিল এলাকায় তাস খেলা চলাকালীন অভিযান চালিয়ের ৬ জুয়ারীকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়। সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র রেজাউল করিম (৬০), একই এলাকার মৃত রোফা সরদারের পুত্র আলম সরদার (৫৬), মৃত হোসেন আলীর পুত্র হিপলু (৫২), মৃত বছির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৬০), মৃত গোলজার হোসেনের পুত্র ফারুক হোসেন (৫৫) ও মৃত মতিয়ার রহমানের পুত্র রানু শফি (৫৬)। র্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে এলাকা অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল বলে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলার এজাহার নামীয় আসামী জামাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারী সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। পরে গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত উপজেলার বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ও এনায়েতনগর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব হোসেন বলেন, আমরা সবসময় এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এরই অংশ হিসেবে আজ প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। এই শীতে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব হোসেন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের…
পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান পদে নৌকার হাল ধরতে চান মোঃ জাহিদুল আলম বেনু মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার হাল ধরতে চান তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা সাবেক আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম বেনু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেওয়াই স্থানীয় নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হয়েছেন। এ লক্ষ্যে ইতোপূর্বে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। সেখানে শিক্ষক কর্মচারীদের অকুন্ঠ সমর্থন পাওয়ার দাবী করে নিজেকে সামনে এগিয়ে নিতে উদ্বুদ্ধ হয়েছেন । এখন করছেন উপজেলায় গণসংযোগ । ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে বেনুর হাতেখড়ি হলেও উপজেলা…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা । বৃহস্পতিবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার ছোট মানিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক সম্রাট উপজেলার ছোট মানিক গ্রামের মিজানুর রহমানের ছেলে । র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, আটক মনির হোসনে এলাকায় একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটে পৃথক মামলায় দুইভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান, নজরুল ইসলাম ও নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন। মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ সু-উচ্চ দ্বিতল ভবনের বারান্দায় ছোট বড় ১৪/১৫ মৌচাক। হাজার হাজার উড়ন্ত মৌমাছির ভোঁ ভোঁ শব্দ। আর এই মৌচাকের নিচেই বাড়ীর শিশু কিশোর ও বয়স্কদের নির্ভয়ে অবাধ চলাচল। বাড়ির মহিলারা করছেন রান্না বান্নার কাজও। এতে কোন ক্ষতিও করছে না তাদের। বরং চলাফেরা করার সময় পরিবারের সদস্যদের মৌচাকে মাথা বা হাত লাগলেও মৌমাছিগুলো কামড় বা হুল ফোটায় না। এমনি একটি বাড়ী পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমানের (হবু হাজি)। বাড়ির দ্বিতীয়তলার বারান্দায় হাজার হাজার মৌমাছি ১৪ টি দল (চাক) বেঁধে বাস করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাকগুলো আস্তে আস্তে লম্বা হয়ে…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের কর্মী কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪০জন কর্মীকে মামলা দিয়ে হয়রানির ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী ড.আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম বিজয়ী হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ জানুয়ারি সকালে পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের বেদে পল্লীতে হামলার ঘটনা ঘটে।…
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার কাটাহার আশ্রয়ণ প্রকল্প ও তেলিহার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত এসব কম্বল বিতরণ করেন। এসময় তিনি আবাসন প্রকল্পে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর খোঁজ-খবর নেন। আবাসন প্রকল্পের বাসিন্দাদের কোন সমস্যা রয়েছে কি-না তা বিস্তারিত জেনে নেন এবং দ্রুত সে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন । এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, বর্তমান সরকারের সুফল থেকে কেউ বঞ্চিত হবেনা।
জয়পুরহাট সংবাদদাতাঃ মেডিকেলের প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীকে কুষ্টিয়া ম্যাটসে বদলি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেডিকেলে প্রশ্নফাঁস চক্রের মামলার চার্জশিটভূক্ত আসামী হয়েও পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। চাকরি বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা ফৌজদারি মামলায় প্রেপ্তার, কারাবন্দি বা চার্জশিটভুক্ত হলে নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন। কিন্তুু ডাঃ সোলায়মান হোসেন মেহেদী বহাল তবিয়তে পাঁচবিবিতে চাকরি করেছেন। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর পাঁচবিবি থেকে কুষ্টিয়া ম্যাটসে বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর মেডিকেলের প্রশ্নফাঁস…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে স্থানীয় প্রভাব খাটিয়ে বিবাদমান জমির একাধিক স্থাপনাসহ সরকারি দুটি টল ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র নাজমা রশীদের বিরুদ্ধে। একই সাথে অবৈধভাবে নতুন করে মার্কেট নির্মাণ করারও পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী মিজবাউল ইসলাম বাবু হাওলাদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার পিতা মাইনুদ্দিন হাওলাদারের মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে ৫০ নং নশিপুর মৌজার সাবেক ৩৫২ দাগের ১ একর ২৫ শতাংশ জমিটির মালিক হন তারা। পরবর্তীতে জমিটি ৩৫২ থেকে ভেঙে ১৩/১৪ টি দাগে বিভক্ত হয়। সেই জমি থেকে ৯ শতাংশ জমি বিক্রি করেন তার বড়…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী হাট- বাজার ইজারা প্রদানে স্থানীয় পত্রিকায় প্রচার, নোটিশ না টানানো, ঢোল শহরত ও মাইকিং না করে অতি গোপনে ইজারা প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পাঁচবিবি নাগরিক কমিটির আয়োজনে উক্ত প্রতিবাদ সভা তিনমাথা মোড়ে নাগরিক কমিটির আহবায়ক দেওযান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খালেকুল ইসলাম বকুল, নাগরিক কমিটির সদস্য সুভাষ চন্দ্র, রেজাউল আকন্দ, রফিক মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে পাঁচবিবি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট ( জেআরডিএম) এর বার্ষিক কর্মী সভা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ কর্মী সভা জেআরডিএমের প্রস্তাবিত প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা। প্রকল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন ও কৃষিবিদ আল আমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেআরডিএমের নির্বাহী কমিটির সভাপতি রোকাসানা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেআরডিএমের উপ পরিচালক শওকত আলী, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, এনজিও সংস্থা এসো এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, সাতক্ষীরার সাচ এনজিওর নির্বাহী পরিচালক ইমান আলী , বিশেষ অতিথি, কোষাধ্যক্ষ নিলুফা জহুর…
জয়পুরহাট প্রতিনিধি, জয়পুরহাট র্যাব সদস্যদের পৃথক অভিযানে ১ হাজার ৭০৫ লিটার বাংলা মদসহ এক মাদক কারবারী ও শিশু অপ অপহরনের অভিযোগে আরো এক যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জানান, একই র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জৈষ্ঠ্য এএসপি রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ গত রাতে জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রাম থেকে ১ হাজার ৭০৫ লিটার রাংলা মদসহ পরিমল পাহান (৩৫), নামে এক যুবককে আটক করেছে ল্যাব সদস্যরা। পরিমল একই গ্রামের বুদু পাহানের ছেলে। এর আগো র্যাবের অপর এক অভিযানে…
মোঃ বাবুল হোসেন, পজয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজারের একটু অদূরে হারুন ব্রিকস নামের একটি ইট ভাটায় জ্বালানির কাজে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ ও লাকড়ি। এতে একদিকে যেমন উজার হচ্ছে গাছপালা। অন্যদিকে ইট ভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানোর কারনে হুমকিতে আছে পরিবেশ। মানা হচ্ছে না ইট তৈরি ও ভাটা স্থাপন আইন। এই ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে মূল্যবান বনজ ও ফলদ গাছ। ভাটার ধূলা, কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার সবুজ মাঠ, বনজ সম্পদ ও ফলদ গাছ। এ বিষয় স্থানীয় কৃষকেরা অভিযোগ করলেও ইট ভাটার মালিক পাত্তা দেয়না। তাছাড়া ইট ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় মূখ…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাট-১ ( জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনের নির্বাচনে ১৫১ টি ভোট কেন্দ্রের কোনটিতেই নেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজেন্ট। রোববার পাঁচবিবি ও জয়পুরহাট সদরের বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। এ বিষয়ে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রফেসর একেএম মোয়াজ্জেম হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার অর্থ সংকটের কারনে ভোটকেন্দ্রের কোনো কেন্দ্রেই এজেন্ট দেননি তিনি। জয়ের ব্যাপারে আপনে কতটা আশাবাদী? প্রশ্নের উত্তরে তিনি বলেন এখন পর্যন্ত তো আমার নিজের ভোটই দেইনি, তাহলে কি করে…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৭০ বয়সী বাহার উদ্দিন নামের এক ভোটার হুইল চেয়ারে করে ভোট দিতে আসেন। রোববার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের হাজী মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। নিজের ভোট কে পবিত্র আমানত মনে করে পরিবারের লোকের সহযোগিতায় ভোট দিতে আসেন। তিনি বলেন, একটা ভোটের মূল্য অনেক। তাই অসুস্থ হলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছি। তবে কেন্দ্রে ভোট দিসে পেরে খুব আনন্দিত বলে জানান।
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মৌলভী পুকুরপাড় এলাকায় থাকা ভোট কেন্দ্রগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় লোকজন জানান, লোকজন কেন্দ্র ভোট দিতে গেলে বিএনপির সমর্থকরা তাদের বাধা দেন। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা বিএনপির লোকজনকে ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ ছাড়াও নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, বিএনপির লোকজন…