- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে রাধা রানী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস এই আদেশ প্রদান করেন। দীর্ঘ ২০ বছর পরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে।রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আরেক এক আসামি মামলার পরপরই দেশত্যাগ করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৪ অক্টোবর রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করে। এরপরের দিন রাধা…
ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে সোমবার (২৪ জানুয়ারি) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, ড. আলীনূর রহমান , ড. নজিবুল হক, ড. রফিকুল ইসলাম সহ বিএনপি পন্থী অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার (১৯ জানুয়ারি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৫…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে প্রতীকি অনশন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন তারা। প্রতীকি অনশনে অংশগ্রহণকারী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিহাদ মাহমুদ বলেন, “আমরা দেখতে পাচ্ছি শাবিপ্রবির শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ১২০ ঘন্টা অতিক্রম করেছে। ইতোমধ্যে অনশনরত অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এবং আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তারপরেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না৷ আমরা তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যই প্রতীকী অনশনে বসেছি। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো তারা যেনো তাদের আন্দোলন চালিয়ে যায় এবং ভিসি পদত্যাগ…
ইবি প্রতিনিধি- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অফিসের সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। আগামী ২৯ জানুয়ারি থেকে অফিস সকাল ৯টা হতে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতো। এদিকে অফিস সূচি পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলের সময়েও পরিবর্তন করা হয়েছে। পরিবহন অফিস সূত্রে, আগামী ২৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়িগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা হতে সকাল ৮টা, ১০টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে র্যাব-১২, সিপিসি-৩, জেলার টাঙ্গাইল -ঢাকা মহাসড়কের ১ টি ট্রাক থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৪ জানুয়ারি রবিবার রাত ১২.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন নগর জলফৈ সাকিনস্থ আশিকপুর বাইপাস জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে টাঙ্গাইল টু ঢাকা গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুরের বাহিরমাদী গ্রামের মোঃ হেরেশ মন্ডলের ছেলে মোঃ অপিনুর রহমান (২৫) ও হারান মন্ডলের ছেলে মোঃ মিঠুন (১৯) কে ১৮৪ বোতল ফেন্সিডিল (মূল্য…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে সশরীর ক্লাস ও চলমান পরীক্ষা ছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রসাশন। আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় বশেমুরবিপ্রবি প্রশাসন একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম শুরু হবে না বলেও জানা গেছে। এ সিদ্ধান্ত আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
গোয়াইনঘাটে সারী রেঞ্জ আওতাধীন বন বিভাগের ৫০৪ একর বনভুমি এলাকা নিয়ে রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন। পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, “রাতারগুল জলাবন” তার মধ্যে একটি। রাতারগুল, বাগবাড়ি ও পূর্ব মহিষখেড় এলাকার ৫০৪ দশমিক ৫০ একর ভূমি নিয়ে মিঠাপানির এই জলাবনের অবস্থান। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই বনে ৭৩ প্রজাতির উদ্ভিদ রয়েছে। যার মধ্যে বনে রয়েছে বেত, কদম, হিজল, করচ ও মুর্তাসহ নানা জাতের জল সহিষ্ণু গাছ রয়েছে। এছাড়াও এই বনে ২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২০ প্রজাতির সরীসৃপ ও ১৭৫ প্রজাতির পাখি এবং ৯ প্রজাতির উভচর প্রাণী রয়েছে। সারী রেঞ্জ আওতাধীন রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও…
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৮ জন নারী। এর মধ্যে ৫ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২…
পদত্যাগের বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য যে বক্তব্য দিয়েছেন সেটা লজ্জার কথা বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। শহীদ আসাদ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। মান্না বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অধিকার আদায়ে লড়াই করছে, অনশন করছে, মারাও যেতে পারে। তারা শেখ হাসিনা কিংবা সরকারের পদত্যাগ চাচ্ছে না, পদত্যাগ চায় উপাচার্যের, অথচ ভিসি বলছেন, আমি পদত্যাগ করবো যদি সরকার থেকে অনুমতি পাই। কি লজ্জার কথা? এটাই তার উপাচার্য হওয়ার যোগ্যতা। তিনি বলেন, আমি যদি ক্ষমতায়…
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, ‘১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘের কাছে একটা নোটিশ করেছে, সেটির আপডেট কী আমরা তা জানতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের যে সাত সদস্যের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটির সর্বশেষ কী অবস্থা এবং এটিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী সত্যিকারার্থে আমি বলব- কেঁচো খুঁড়তে সাপ বের করে দিয়েছেন।’ আজ রবিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে এসব কথা বলেন তিনি। এদিন সংসদে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিএনপির বিরুদ্ধে দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে দলের এমপি…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকের মধ্যে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও পীর ফজলুর রহমান। আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ আহ্বান জানান। কাজী ফিরোজ রশিদ বলেন, ‘ভিসি কোনো স্থায়ী পদ না যে সে চলে গেলে ওই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। একটা ভিসিকে সরাতে গিয়ে ছাত্ররা যদি অনশন করে এর চেয়ে দুঃখজনক কিছু নেই। বুঝতে হবে ভিসির ওপরে ছাত্রদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। তার জন্য কোনো ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই এবং থাকা উচিত না। উনার যদি বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকতো উনি অবশ্যই এখান থেকে সরে…
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এদিন আদালতে আসামিদের উপস্থিতিতে মামলাটির চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আবুল কালাম আজাদসহ জামিনে থাকা পাঁচ আসামি আদালতে হাজিরা দেন। এসময় আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। তাই আদালত চার্জশিট গ্রহণের তারিখ পিছিয়ে ২২ ফেব্রুয়ারি ঠিক করেন। দুদকের কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বপ্রাপ্ত…
ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার আসামি ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী নারী আরজেসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, চাঞ্চল্যকর ও আলোচিত ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের মামলায় মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী তথাকথিত নারী আরজেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে…
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, আমার মনে হয় ততটা ভয়াবহ কিছু হবে না। রবিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব। করোনা সংকটের মধ্যে গ্যাস, সার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার এখান থেকে প্রাইজ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি…
নির্বাচন কমিশন গঠনে নতুন সার্চ কমিটির সব লোক হবে আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ব্যখ্যা দিয়ে বলেন, ‘কারণ সার্চ কমিটি গঠনে যে আইন সেটি তো পরিচালনা করবেন সরকার এবং তার নির্বাহী বিভাগ। যারা আইন প্রণয়ন করবেন তারা তো সরকারের কথায় করবেন। আওয়ামী চেতনার দ্বারা উদ্বুদ্ধ না হলে আইন প্রণয়ন করা যায় না। আর যে সার্চ কমিটি হবে সেটি হবে আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ। মুজিব কোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। এই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে। রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ। আজ জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন। এ ছাড়া শাবিপ্রবির উপাচার্যকে আজেকের মধ্যে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তিনি। সংসদে কাজী ফিরোজ বলেন, শিক্ষামন্ত্রী আছেন উনি বলেছিলেন যে, তোমাদের দাবি-দাওয়া রেখে ঢাকা আসো আমার সঙ্গে আলোচনা করতে। আমরা সবাই ছাত্র আন্দোলন করে এসেছি, আন্দোলনের মাঠ ছেড়ে কখনো কোনো ছাত্ররা কারও সঙ্গে দেখা করতে ঢাকা আসবে না আমরা জানি। মন্ত্রীর উচিত ছিল ওখানে ডাবল মাস্ক পরে যাওয়া। মোনায়েম খান বহুবার আমাদের…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চার্জগঠন শুনানির তারিখ পিছিয়েছে। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩- এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এ মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু, এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। খালেদা জিয়ার অপর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (জানুয়ারি-২২) রাত ১ টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে অপর এক আসামী। আটককৃত নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে ও পলাতক আরিফ হাওলাদার (২৮) একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে। মামলার বিবরন ও পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে ওই শিক্ষার্থী নিজ বাড়ি হইতে পাঁয়ে হেটে স্থানীয় মালের হাট বাজারে যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে নয়টার দিকে শিবচর থানাধীন সন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের…
ইবি প্রতিনিধি- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর এলাকা থেকে বিক্ষোভ শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফন্টের নেতা শাহরিয়ার আমিন, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস ও দেলোয়ার, সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে শাখা ছাত্র-ইউনিয়নের সাধারন সম্পাদক পিয়াস বলেন, শাবিপ্রবিতে ভিসির নির্দেশে সাধারন…