- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫৮) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি চালান। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। গতকাল বুধবার রাত ৯টায় ধানমন্ডির ৭ নম্বর রোডের বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আবু মহসিন খান আত্মহত্যার আগে ফেসবুক লাইভে ১৬ মিনিট ধরে ব্যক্তিগত জীবনের একাকিত্ব ও হতাশার কথা বলে গেছেন। ফেসবুক লাইভ শুরুর ১৬ মিনিট ২ সেকেন্ডের মাথায় লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন। তখনো তাঁর ফেসবুক লাইভ চলছিল। মহসিন খান যখন লুটিয়ে পড়েন, তখন তাঁর মুঠোফোনটি বেজে ওঠে।…
শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ নান্দাইল হাইওয়ে রোডে মৎস খামারের পাশে গত ২ দিন ধরে বালু ভরতি ট্রাক নষ্ট হয়েছিল মেরামত করতে এসে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মেকানিক্স কাজ করার জন্য ট্রাকের নিচে যায়,ট্রাকটি তখন উওর দিকে খাক হওয়া অবস্থা ছিলো বালু ভর্তি ট্রাকের নিচে পরে হেল্পার মোঃ মুন্না মিয়া (২০) নামের এক জনের মৃত্যু হয়। নিহত মুন্না পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার তেলিয়াটি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। অপরদিকে আহত আমিনুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের আস্তর আলীর ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, দুই দিন ধরে বালুভর্তি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এরপর নান্দাইল চৌরাস্তা…
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই ও স্থায়ী সমাধানের জন্য আসিয়ানের পক্ষ থেকে আরও বেশি মনোযোগী প্রচেষ্টা চালাতে আজ ব্রুনাই প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ব্রুনাই’র পররাষ্ট্রমন্ত্রী দাতো এরিওয়ান পেহিন ইউসুফের সাথে একটি ভিডিও কলের সময় এই আহ্বান জানান। কথোপকথন চলাকালে ড. মোমেন রোহিঙ্গা সঙ্কট আরও প্রকট হলে শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্যও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তার আশঙ্কার কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্রুনাইয়ের সঙ্গে তার উষ্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আলাপকালে উভয় মন্ত্রী বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন এবং সম্পর্ককে আরও দৃঢ় করতে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণ…
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এখন চারপাশে একটা শব্দ বেশ শোনা যায়। আর সেটি হলো ডিপ্রেশন। অবসাদ। উদ্বেগ। সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়া, ছোট বিষয় নিয়ে হতাশা, আতঙ্কর মতো সমস্যাগুলি মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আর এগুলিই মানসিক স্বাস্থ্যে দারুণ ভাবে প্রভাব পড়ে। আজকাল ছোট থেকে বড় সকলেই স্ট্রেসের সমস্যায় ভুগছে। অফিস বা পড়াশোনার ক্ষেত্রে স্ট্রেস, মানসিক বিপর্যয় বা যেকোনো ধরনের ট্রমাই হোক না কেন- মানসিক স্বাস্থ্য প্রায়ই অন্যান্য শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলির মতোই সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। ওষুধ মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কিন্তু সেটাই লক্ষ্য বা চিকিত্সার একমাত্র উদ্দেশ্য নয়। বিষন্নতা ও উদ্বেগের জন্য ওষুধের পথ ধরে সেগুলিতে ব্যয় করা ছাড়া আর…
করোনার বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান। আর বন্ধ স্কুলেই মারামারিতে জড়িয়েছেন নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষক। এই মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ইতোমধ্যে স্কুলে মারামারির ঘটনায় শিক্ষা অধিদপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ওই দুই শিক্ষক মারামারি ও হাতাহাতিতে জড়ান। ভিডিওতে মারামারি ছাড়াও তাদের বেশ কিছু অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা গেছে। অনেকের মতে, স্কুলে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অন্য শিক্ষকরা। শিক্ষার্থী উপস্থিত থাকলে বিষয়টি আরও বাজে হতো। অনেকে এও বলছেন, শিক্ষকরা যদি এভাবে মারামারি করেন, তাহলে শিক্ষার্থীরা…
বিভিন্ন ধরনের দুর্ঘটনায় অনেক সময় মানুষের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। অথবা অনেক সময় সংক্রমণ থেকেও বাঁচাতেও শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় কোনও কোনও অঙ্গ। তবে এবার এই বিষয়ে গবেষণায় এল যুগান্তকারী সাফল্য। কোনও কারণে শরীর থেকে যদি কোনও অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আর চিন্তার কারণ নেই। কারণ বিজ্ঞানের সৌজন্যে এবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে তৈরি হবে বিচ্ছিন্ন অঙ্গ। সম্প্রতি আমেরিকার কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ওই বিজ্ঞানীদের দাবি, তারা ইতোমধ্যেই তৈরি করেছেন এক বিশেষ মলম, যা মানুষের শরীরের বাদ যাওয়া অংশের কাছে লাগিয়ে দিলেই নতুন করে গঠিত হবে বিচ্ছিন্ন অঙ্গ। মাত্র…
রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫৮) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজের পিস্তল কপালে ঠেকিয়ে গুলি চালান। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। গত রাত ৯টায় ধানমন্ডির ৭ নম্বর রোডের বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের দেশটিস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন বলে জানিয়েছে দপ্তর হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মন্তব্য করেন। সম্প্রতি ২০২৪ সালের নির্বাচনে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন তাহলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি ক্ষমা করে দেবেন বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর জেন সাকি এ কথা জানান। হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, ট্রাম্পের যে সব সমর্থক ক্যাপিটল হিল ভবনে হামলা করেছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা তা প্রতিরোধ করতে গেলে তাদের…
দেশের সড়ক-মহাসড়কের স্থায়িত্ব বাড়াতে পলিমার মডিফায়েড বিটুমিন বা পিএমবি ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অংশীজনরা। তারা বলেছেন, পলিমার মডিফায়েড বিটুমিন রাস্তার স্থায়িত্ব দু-তিন গুণ বাড়িয়ে দেয়। তাই সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পে পলিমার মডিফায়েড বিটুমিন ব্যবহার করা হবে। আগামী মাসেই প্রকল্পটির মূল কাজ শুরু হচ্ছে। কেএনজি প্রকল্পের তিনটি ব্রিজ, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওভারলেপে পিএমবি ব্যবহার করা হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কেও ব্যবহার হবে পলিমার মডিফায়েড বিটুমিন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সড়ক অবকাঠামো নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, এমনকি পাশের দেশ ভারতও পলিমার মডিফায়েড বিটুমিন (পিএমবি) ব্যবহার করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করতে হলে টেকসই যোগাযোগ ব্যবস্থা…
রাজধানীর কামরাঙ্গীরচরে জীন হুজুরের গলি এলাকায় রাস্তা থেকে একদিনের মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। বুধবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডান পা স্বাভাবিক ও বাম পা বিচ্ছিন্ন ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। তিনি জানান, কে বা কারা ওই নবজাতকটিকে ওখানে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
রাজধানীর সর্বত্রই চলছে চাঁদাবাজি আর দখলবাজির সীমাহীন তান্ডব। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে যে যেভাবে পারছে রাতারাতি কামিয়ে নিচ্ছে বেশুমার অর্থবিত্ত। ঘাটে ঘাটে চাঁদাবাজির মাধ্যমে একশ্রেণির দুর্বৃত্ত কোটি কোটি টাকার মালিক হলেও দখলবাজিতে তারা মুহূর্তেই বাড়ি, গাড়ি, সহায়-সম্পদের মালিক বনে যাচ্ছেন। বেপরোয়া প্রভাব খাটিয়ে, নানা ছলচাতুরী আর দুর্বৃত্তপনার মাধ্যমে যে কারোর বাড়ি, গাড়ি, জায়গাজমি জবরদখল করে রাতারাতি বিত্ত-বৈভবের মালিক হয়ে যাচ্ছেন তারা। ক্ষমতাসীন দল বা অঙ্গসংগঠনের ব্যানারে দেশের বেশির ভাগ স্থানেই সাংগঠনিক তৎপরতার কোনো বালাই নেই, যে কোনো মূল্যে অর্থবিত্তের মালিক হওয়ার তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকছেন নেতারা। টাকা কামানোর ধান্ধা থেকে দলীয় সংঘাত-সংঘর্ষেরও সূত্রপাত ঘটছে। ফুটপাথে দোকান বসানো, হাট-ঘাট, বালুমহাল, ট্রাক-বাস…
ফেসবুক লাইভে এসে আবু মহসিন খান (৫০) নামের এক ব্যক্তি পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়দের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও প্রকাশ করেন তিনি। নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়ত খবর পাবে না। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে ক্যান্সারে আক্রান্ত মহসিনের…
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে বুধবার এক সভায় সিদ্ধান্ত হয়। সাত কলেজের অধ্যক্ষদের একজন এই সভার তথ্য জানিয়ে বলেছেন, সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
ফেসবুক লাইভে এসে আবু মহসিন খান (৫০) নামের এক ব্যক্তি পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এই আবু মহসিন খানের লাশের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এতে লেখা রয়েছে, ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে এই ‘সুইসাইড নোট’ তথ্য নিশ্চিত করেছেন। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে আবু…
ফরহাদ খোন্দকার, ফেনী: ফুলগাজীতে অদ্য ০২ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় মধ্যম মনতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ০৪ কেজি গাঁজা ০৪ টি বিদেশী মদের বোতল সহ ০৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। হাসান (২০) পিতা – জালাল উদ্দীন। সাং – উত্তর মনতলা। রিয়াজ (২১) পিতা – আবদুল হামিদ সাং – উত্তর নিলক্ষী। এমাম হোসেন (২৪) পিতা – আলম সাং – জয়পুর ০৭ নং ওয়ার্ড, থানা – ফুলগাজী জেলা ফেনী । এই সংক্রান্তে ফুলগাজী থানায় মামলা রুজু করা হয়।
আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠিতে মিজানুর রহমান (৩৮)নামের এক যুবককে ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪ টার সময় শহরের পালবাড়ির এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মিজানুর রহমান শহরের পালবাড়ির এলাকার মৃত মোসলেম আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) এর উদ্যোগে ২ই ফেব্রুয়ারী-২০২২ ইং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাতের বিনিময়ে পড়াতে চাই পোস্টারে আলোড়ন সৃষ্টি করা গৃহশিক্ষক আলমগীর কবিরের চাকরির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বিখ্যাত রিটেল চেইন “স্বপ্ন” এর পুলিশ প্লাজা বগুড়া ব্রাঞ্চে ‘রিসার্চ এসোসিয়েট’ পদে তাকে চাকুরী প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। আজ পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ায় সুদীপ কুমার চক্রবর্ত্তী ( বিপিএম), পুলিশ সুপার বগুড়া এর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন “স্বপ্ন” এর পরিচালক মোঃ সামসুদ্দোহা শিমুল।
এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি শ্লোগান কে সামনে রেখে নীলফামারীতে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২/ফেব্রুয়ারি)দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এতে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাজমুল হক ভুঁইয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামছুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আফজাল হোসেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদুদুল হক প্রামানিক, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান…
একদিনের ব্যবধানে মৃত্যু আবার বেড়েছে। সামান্য কমেছে শনাক্ত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৬১ জনে। নতুন শনাক্তের ৫২ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৩,১৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এই সংখ্যা ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৪২০৩ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য…