Author: Niloy Roy

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির প্রাক্তন রাষ্ট্রপ্রধান ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি আশা করেন। প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অবদানের প্রশংসা করেন এবং কয়েক বছর আগে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সঙ্কট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন। এ সময়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের…

আরও পড়ুন

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বেপারীর নিজ অর্থায়নে প্রায় ৮ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা লোকমান হোসেন বেপারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আনোয়ার বেপারী, উপদেষ্টা গোলাম কিবরিয়া, আনিচ বেপারী, জাহাঙ্গীর বেপারী। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতি বছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয়…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নিজস্ব প্যাডে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম যৌথ স্বাক্ষরে ১জন প্রধান সমন্বয়কারী, ২ জন যুগ্ম-সমন্বয়কারী এবং ১৮ জন সদস্য সহ সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি অনুমোদিত হয়েছে, যা পরবর্তী তিন মাস অর্থাৎ আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নাগরপুর উপজেলা এনসিপির সদ্য অনুমোদিত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সরদার আশরাফ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন- দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নাগরপুর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয়…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে সানজিদা খানম (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে। ইতনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সানজিদা খানম লোহাগড়া উপজেলার করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামা বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিলো। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা নামে ওই শিশুটি ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে তার মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। মঙ্গলবার রাতে…

আরও পড়ুন

সাঘাটা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলামকে মনোনীত করেছে দলটি। তিনি দলটির ইসলামী আইনজীবী পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি, (এলএল.এম) ডিগ্রিধারী। দলীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইয়ের অনুমোদনক্রমে জনমত জরিপ ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে তাকে এই আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব এ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, জন জরিপ ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে প্রার্থী করা হয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব কার্যক্রমে অংশগ্রহণ করবো। তিনি আরও বলেন, বর্তমানে এ আসনে বিএনপি…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রবিন চন্দ্র রায় ভাস্কর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ি ডালিয়া ১ নম্বর বাজার এলাকায়। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর ও মাতা গীতা রাণী। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন ছাত্রদল নেতা ও বর্তমান কমিটির আহবায়ক সদস্য আবু বকর খান। তিনি জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক হিসেবেও পরিচিত। স্যানিটারি ভেন্ডিং মেশিনটি ছাত্রী হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে স্থাপন করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবেন। বাজারমূল্য ১০ টাকার প্যাড পাওয়া যাবে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ মূল্যছাড় বহন করবে আবু বকর খানের প্রতিষ্ঠিত সংগঠন ‘শহিদ সাজিদ মেডি এইড, জবি’। গত জুলাই মাসে তিনি ‘শহিদ সাজিদ মেডি এইড,…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানেঘাটে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ। মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতরে নড়াচড়ার শব্দে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ। এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন। সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট। পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: সম্রাট বাহাদুর শাহ পার্ক ও পাশ্ববর্তী এলাকার ফুটপাতে অবৈধ দোকান ও অপরিকল্পিত বাসস্ট্যান্ড নিরসনের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। অভিযানের সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন কয়েকটি শিক্ষার্থীদের দোকানও উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহায়তা করেন। সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় বুলডোজার দিয়ে সম্রাট বাহাদুর শাহ পার্কের আশেপাশে সহ বিশ্ববিদ্যালয়ের এড়িয়ার ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অপরিকল্পিত বাসস্ট্যান্ডে ও অবৈধ দোকান উচ্ছেদের অংশ হিসেবে এটি করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের দোকান উচ্ছেদ…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে ২০২৪ -২৫ অর্থ বছরের পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, আটপাড়া থানা ও গ্রাম পুলিশ বৃন্দ।

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।উপজেলার রাথুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শহিদুল ইসলাম শহীদ (৩৭) এবং রফিকুল ইসলামের ছেলে মো. মিলন (২৬) এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নাগরপুর থানায় ২২ সেপ্টেম্বর ১৩ নং ক্রমিকে ১টি মাদক মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় এফআইআর নং-২১ (ধারা-৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪, পেনাল কোড ১৮৬০) এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় এফআইআর…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে  জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। উদ্বোধনী অধিবেশনে যোগ দেয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন,  চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেট এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। মিশেল বাচেলেট ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা সকাল সাড়ে  ১০টায় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। এরপর সকাল ১১টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক…

আরও পড়ুন

জেলায় আজ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ‎জেলা ও দায়রা জজ এবং ‘লিগ্যাল এইড’ কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলাম। এ সভায় বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, আইনগত সহায়তা প্রাপ্তির দরখাস্ত সমূহ অনুমোদন, বিজ্ঞ প্যানেল আইনজীবীদের দাখিলী বিল পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও প্যানেল আইনজীবীদের সংযোজন-বিয়োজন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সিনিয়র জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. রফিকুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, অতিরিক্ত জেলা…

আরও পড়ুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজন হারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আগামীকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আজ এক ভিডিও বার্তায় বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায়…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার…

আরও পড়ুন

নিউইয়র্কে আজ সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে পৌঁছান। আজ বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, ডিমলা থানা, বিপিএটিসি হতে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের চারজন নবীন কর্মকর্তা, উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভায় উপজেলা নির্বাহী…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় গড়াকাটা কুতুব বাজারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক স্থানীয় বিএনপি নেতা-কর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে আওয়ামী ঘরানার কয়েকজনকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি অভিযোগ করে বলেন, “আহ্বায়ক সুজন মিয়া অর্থের বিনিময়ে চিহ্নিত আওয়ামী ধূসর সায়েমকে সভাপতি ও হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা…

আরও পড়ুন